নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
মাদক সম্রাট “ব্ল্যাক জনি” এখন অভিভাবক প্রতিনিধি প্রার্থী !!

মাদক সম্রাট “ব্ল্যাক জনি” এখন অভিভাবক প্রতিনিধি প্রার্থী !!

প্রকাশিতঃ

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার বন্দরের আলোচিত ও কুখ্যাত মাদক সম্রাট হিসেবে পরিচিত মতিউর রহমান জনি ওরফে “ব্ল্যাক জনি” আবারও নতুন করে আলোচনায় উঠে আসে তার নাম। এবার তিনি নতুন পরিচয়ে হাজির হয়েছেন বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির অভিভাবক প্রতিনিধি পদে মনোনয়ণপত্র জমা দিয়েছেন।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির নির্বাচন আগামী পহেলা নভেম্বর। নির্বাচনকে কেন্দ্র করে অভিভাবক পদে ৫জন প্রার্থী মনোনয়ণপত্র জমা দিয়েছেন।

এর মধ্যে মতিউর রহমান জনি ওরফে ব্লাক জনির পক্ষে মনোনয়ণপত্র জমা দিয়েছেন শিপন নামে এক ব্যাক্তি।

জানা গেছে, কলাগাছিয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের চরঢল্বেশরী এলাকার কুখ্যাত নৌ-ডাকাত বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার একাধিক আসামি শিপন। বর্তমানে মাদক সম্রাট ব্লাক জনির সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করছে শিপন। তবে নতুন করে কৌশল অবলম্বন করে মাদক সম্রাট ব্লাক জনিকে নিয়ে আসছে প্রকাশ্যে। কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে অভিভাবক পদে মনোনয়ণপত্র জমা দিয়েছেন শিপন। যা নিয়ে এলাকায় নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

স্থানীয়রা জানান, ব্ল্যাক জনির মেয়ে সাদিয়া সুলতানা দিয়া, তিনি ওই প্রতিষ্ঠানের ছাত্রী, তার নামে অভিভাবক হিসেবে ৭ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন একাধিক মামলার আসামি শিপন। মাদক ব্যবসায়ী হয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে অংশ নেয়ায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মতিউর রহমান জনি ওরফে ব্লাক জনির বিরুদ্ধে মাদক, ডাকাতি ও চাঁদাবাজি সহ প্রায় ২০টি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনা ও সন্ত্রাসী কর্মকা-ের কারণে সাধারণ মানুষ অতিষ্ঠ।

অভিভাবক ও স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে জানান, এলাকায় যাকে এক নামে চিনেন মাদক সম্রাট ব্লাক জনি। তিনি মাদক ব্যবসার মাধ্যমে তরুণ সমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছেন, তার এখন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটিতে প্রবেশের চেষ্টা করছে শিক্ষার পরিবেশ ধ্বংস করার জন্য। এমনকি অত্র বিদ্যালয়ে নতুন করে শিক্ষার্থীদের মাঝে মাদক তুলে দিতে কৌশল অবলম্বন করছে। তাকে সর্বাত্মক সহযোগিতা করছে ছাত্র হত্যা মামলার আসামি নৌ-ডাকাত শিপন।

অভিভাবকরা আরও বলেন, মাদক সম্রাট ব্লাক জনির মত এমন ব্যক্তির হাতে যদি শিক্ষা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা যায়, তাহলে শিক্ষার মান ও নৈতিকতা দুটোই ধ্বংস হবে। প্রশাসনের উচিত এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া।

কলাগাছিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ জানান, মতিউর রহমান জনি নামে একজন ব্যক্তি অভিভাবক পদে মনোনয়ন সংগ্রহ করে শিপন নামে এক ব্যাক্তির মাধ্যমে জমা দিয়েছেন। চিহ্নিত মাদক সম্রাট, যার বিরুদ্ধে প্রায় ২০টি মত মামলা রয়েছে এমন ব্যাক্তি কিভাবে ম্যানেজিং কমিটি নির্বাচনে মনোনয়ণ সংগ্রহ করেছে এবং জমাও দিয়েছে এ প্রসঙ্গে তিনি জানান আমি শুধু মনোনয়নপত্র জমা নিচ্ছি এছাড়া আমার কোন দায়িত্ব নেই। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে রয়েছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তিনি বিষয়টি ভালো জানেন এবং দেখতে পারেন। এখানে আমার কিছু করার নেই।

তিনি আরও জানান এখন পর্যন্ত ৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে রয়েছে রমিজ উদ্দিন, রোমান মিয়া, আল মামুন, মতিউর রহমান জনি ও সাইফউদ্দিন।

নির্বাচনের দায়িত্বে থাকা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল কাইয়ূম জানান, আইন অনুযায়ী যদি কেউ যদি দন্ড প্রাপ্ত না হয়, তাহলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না। যেহেতু আগামীকাল যাচাই-বাছাই হবে, বিষয়টি যাচাই করে দেখা হবে।

এ বিষয়ে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বিষয়টি দেখবে বলে জানান।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!