নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
শামীম ওসমানের ছোটভাই দাবীদার এনায়েত এখন মডেল মাসুদের বলয়ে!

শামীম ওসমানের ছোটভাই দাবীদার এনায়েত এখন মডেল মাসুদের বলয়ে!

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

এনসিসি ২৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এনায়েত হোসেন বিগত স্বৈরাচারী হাসিনা সরকারের অন্যতম দোসর নারায়ণগঞ্জ ৫ আসনের সাবেক সাংসদ সেলিম ওসমানের অন্যতম হাতিয়ার এবং সাংসদ শামীম ওসমানের ছোটভাই হিসেবেই সর্বজন পরিচিত ছিলেন। কখনও বিএনপির রাজনীতি করেছেন তাও বলতে পারেনা স্থানীয়রা। আওয়ামী দোসরদের সাথে আতাতের রাজনীতির অন্যতম দাবীদার এ এনায়েত হোসেনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যার কয়েকটি মামলা আসামী। বর্তমানে বন্দরের সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের সাথে থেকে নারায়ণগঞ্জ ৫ আসন থেকে বিএনপি মনোনীত মাসুদুজ্জামানকে ক্রেষ্ট প্রদান করছেন আওয়ামী এ ডেভিল। তবে স্থানীয়দের মতে, বন্দরের অন্যতম আতাতকারী আতাউর রহমান মুকুলের মাধ্যমে আবারও বিএনপি ব্যানার গায়ে জড়িয়ে মাঠে ফিরতে উঠে-পড়ে লেগেছেন ওসমান পরিবারের অন্যতম সাবেক কাউন্সিলর এনায়েত হোসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকে জানান, সাবেক সাংসদ সেলিম ওসমানের অন্যতম হাতিয়ার হিসেবেই কাজ করতেন এনায়েত হোসেন। বিগত সময়ে সাংসদ নির্বাচনে সেলিম ওসমানের পক্ষে থেকে দিনের ভোট রাতের দেয়ার একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বুকে সেলিম ওসমানের প্লেকার্ড ঝুলিয়ে বন্দরের কয়েকটি কেন্দ্র দখল করে জাল ভোট দেয়ার কারিগড় হিসেবেও তার ব্যাপক পরিচিতি ছিলো সে সময়ে। সেলিম ওসমানের পক্ষে লাঙ্গলের জন্য ভোট চেয়ে প্রকাশ্যে ভোট প্রার্থনা করেছিলেন তিনি যা বিগত সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত ছিলো। এবং নির্বাচনের আগের দিন এনায়েতের বাড়ির সামনে দুটি গরু জবাই করে তা দিয়ে ভুড়িভোজের আয়োজন করেছিলেন তিনি। সেলিম ওসমানের আর্শীবাদে সে সময়ে তিনি সোহাগপুর টেক্সটাইল,চায়না ব্যাটারী কোম্পানী ও গ্যাস কোম্পানীসহ একাধিক প্রতিষ্ঠান ছিলো তার জিম্মায়। বর্তমানে ভোলপাল্টে আতাউর রহমান মুকুলের মাধ্যমে এমপি প্রার্থী মো.মাসুদুজ্জামানকে ক্রেষ্ট উপহার দিয়ে শুভেচ্ছা দিয়ে নিজেকে বিএনপি নেতা পরিচয়ে পুর্বের ন্যায় বর্তমানে আধিপাত্য বিস্তারের অপচেষ্টায় লিপ্ত হয়েছেন তিনি। পুর্বে সেলিম ওসমানের সাথে ছবি তুলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে আপলোড করে নিজেকে তার লোক এবং বর্তমানে আতাউর রহমান মুকুলের পাশে দাড়িয়ে এমপি প্রার্থী মাসুদুজ্জামানের সাথে ছবি তুলে তা দিয়ে পুর্বের ন্যায় বর্তমানেও নিজেকে এমপি প্রার্থী মাসুদুজ্জামানের একনিষ্টকর্মী হিসেবে জাহির করে বিভিন্ন অপকর্মে জড়িত হয়ে পড়েছেন।

স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবী, সাবেক কাউন্সিলর এনায়েত হোসেনের বহুরুপী চরিত্রের অধিকারী এবং নিজের স্বার্থ হাসিল করা ছাড়া অন্য কিছু না। স্বার্থের জন্য একেক সময় একেক জনের সাথে সর্ম্পক গড়ে তুলে টাকা কামানোটাকে পেশা হিসেবে গড়ে তুলেছেন এনায়েত হোসেন। সুবিধাবাদী এনায়েত হোসেনের এরুপ কর্মকান্ডে অতিষ্ঠ সাধারন মানুষ। তারা আরও বলেন, এনায়েত হোসেন বিগত সময়ে ওসমান পরিবারের তাবেদার সেজে বন্দরের প্রতিটি স্থানেই গড়ে তুলেছিলেন অপরাধের জগত। বর্তমানে সদ্য বহিস্কারাদেশ প্রত্যাহার প্রাপ্ত আতাউর রহমান মুকুলের আর্শীবাদে আবারও বিএনপিতে প্রবেশ করে নিজের অপরাধ জগত ধরে রাখতে মাসুদুজ্জামানকে ক্রেষ্ট উপহার দিয়ে তার পাশে দাড়িয়েছেন। তারা বলেন,এনায়েত হোসেনের মত ধুর্ত ভুমিদস্যু,চাদাঁবাজ কিভাবে বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করে তা কারোর বোধগম্য হয়না।

সেলিম ওসমানের আস্থাভাজন ধুর্ত এনায়েত হোসেন কিভাবে বিএনপির পরিচয় দেন এবং এমপি প্রার্থী মাসুদুজ্জামানের মত জনপ্রিয় নেতার সম্মান ক্ষুন্ন করতে এনায়েত হোসেন তাকে ক্রেষ্ট দিয়ে শুভেচ্ছা জানিয়ে তার নাম বিক্রি করে অনৈতিকভাবে টাকা কামানো পথ হিসেবে নিয়েছেন এমনটাই দাবী ২৫ নং ওয়ার্ডের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা হতবাক।

অনতিবিলম্বে এনায়েত হোসেনের মত বহুরুপী ওসমানীয় দালাল যেন বিএনপিতে অনুপ্রবেশ না করতে পারে সেজন্য এমপি প্রার্থী মাসুদুজ্জামান ও জেলা বিএনপির নেতৃবৃন্দের সুদৃষ্টি কামনা করছেন ২৫ নং ওয়ার্ডের সর্বস্তরের বিএনপির নেতাকর্মীরা।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!