নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
আমতলীতে বাসচাপায় প্রাণ গেল দুলাভাই-শ্যালকের, আহত ১
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে চালক নিহত
ফতুল্লায় ১৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
Next
Prev
প্রচ্ছদ
১ বছরেই ৫৪ কোটি টাকার সড়কটি মৃত্যুফাঁদে পরিনত !

১ বছরেই ৫৪ কোটি টাকার সড়কটি মৃত্যুফাঁদে পরিনত !

প্রকাশিতঃ

বন্দর প্রতিনিধি: আপনি ভাবতে পারেন যে সড়ক বন্দরবাসীর জীবন মানের ভাগ্য পরিবর্তন করবে —আজ সেটিই হয়ে উঠেছে আতঙ্কের নাম? নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর টু মদনগঞ্জ সড়কটি ৫৪ কোটি টাকা ব্যয়ে সংস্কার করা হয়েছিলো বছরখানেক আগে। একসময়  ভাঙা স্বপ্ন জোড়া লাগবে ভেবে এলাকাবাসীর স্বস্তির কারণ ছিলো এ সড়কটি। কিন্তু বাস্তবতা আজ তা নিয়েছে বিপরীতমূখে। বছর না ঘুরতেই সে সড়ক আজ বেহাল। খানাখন্দে ভরা, পিচ উঠে যাওয়া, কোথাও কাদার ভাগাড়—এ যেন সড়ক নয়, জনদুর্ভোগের খোলা চিত্রশালা। একটু বৃষ্টি হলেই রাস্তাটি পানির নিচে তলিয়ে যায়। মিশে যায় মাটি, কাদা আর যাত্রীদের হতাশা। ভারী যানবাহনগুলো গর্তে হোঁচট খায়, অনেক সময় উল্টে যায়। এর ফলে রাস্তায় তৈরি হয় দীর্ঘ যানজট, ক্ষতিগ্রস্ত হয় অ্যাম্বুলেন্স থেকে শুরু করে স্কুলগামী শিশুর জীবন পর্যন্ত।  এইতো দুদিন আগেই বন্দর বাজার থেকে নবীগঞ্জের মধ্যেই ৩ টি মালবাহী ট্রাক উলটে গেল। মানুষ আহত হল, খবর প্রচার হলে, লোকজন প্রতিবাদ করলো। কিন্তু কে শুনে কার কথা, কর্তৃপক্ষ সবাই যেন কচ্ছপ নিদ্রায় শায়িত।

 

সরেজমিন ঘুরে দেখা যায়, ধামগড়ের ইস্পাহানী বাজার, নবীগঞ্জের টি হোসেন গার্ডেন এলাকা, বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং বন্দর স্ট্যান্ড—সবখানেই একই দৃশ্য। রাস্তার গায়ে আর পিচ নেই, উঠে গিয়ে বেরিয়ে পড়েছে কাদাযুক্ত মাটি। প্রতিটি পদক্ষেপেই যেন লুকিয়ে আছে দুর্ঘটনার ফাঁদ।

 

স্থানীয়দের অভিযোগ, এটি শুধুই একটি সড়ক নয়—এটি বন্দর উপজেলার প্রাণরেখা। প্রতিদিন এই সড়ক দিয়েই হাজার হাজার মানুষ রাজধানী ঢাকা ও নারায়ণগঞ্জে যাতায়াত করেন। স্কুল, কলেজ, হাসপাতাল, অফিস—সবই এই পথের উপর নির্ভরশীল। অথচ বছরের পর বছর ধরে, সংস্কারের নামেও হচ্ছে কেবল ‘চোখে ধুলো’ দেওয়া কাজ। কিছুদিন পরপর ইট বা খোয়া ফেলে দায় সারছে কর্তৃপক্ষ। কিন্তু তাতে সমস্যার স্থায়ী কোনো সমাধান মিলছে না।

 

এই ভয়াবহ অবস্থার প্রেক্ষিতে এলাকাবাসীর দাবি—আর দেরি নয়। দ্রুত ও টেকসই সংস্কার দরকার এই সড়কে। তারা নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) দৃষ্টি আকর্ষণ করেছেন, যেন মানবিক বিবেচনায় বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব পায়। বন্দরবাসীর ভাষায়, “রাস্তা আমাদের জীবন, আর এখন সে জীবনই ঝুঁকিতে। উন্নয়নের নামে যদি এই ভোগান্তিই নসীব হয়, তাহলে সেটা উন্নয়ন নয়ধোঁকা!

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!