নারায়ণগঞ্জ সোমবার | ৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ২০শে রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় ছিনতাইকারী দুর্জয়সহ সহযোগীদের গ্রেপ্তারে এলাকাবাসীর বিক্ষোভ
এখনও প্রতিষ্ঠিত হয়নি প্রকৃত সমঅধিকার
সমালোচিত দুলাল দেবনাথের পদায়নে ক্ষুব্ধ সিদ্ধিরগঞ্জবাসী
সোনারগাঁয়ে জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোবাইল কোর্ট পরিচালনা
ফতুল্লার লালপুরে মারকাযুন নুজুমে’র উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস পালিত
সোনারগাঁয়ে নিত্যপণ্যের বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে হেরোইন-ইয়াবাসহ আটক ১০
সোনারাগাঁয়ে যানজট নিরসনে ভ্রাম্যমান আদালতের অভিযান, জরিমানা
সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে তরুণ নিহত, মোটরসাইকেলে আগুন
এশিয়ার মধ্যে বাংলাদেশে তেলের মজুত সর্বনিম্ন
ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত 
ঘুষ, অবৈধ সম্পদ পাহাড় ও শত কোটি টাকা বিদেশে পাচারের অভিযোগ ডিস্ট্রিক্ট একাউন্টস অফিসারের বিরুদ্ধে!
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
Next
Prev
প্রচ্ছদ
রূপগঞ্জে রবিনটেক্স গার্মেন্টস বন্ধ, ৪৬৬ শ্রমিকের বিরুদ্ধে মামলা

রূপগঞ্জে রবিনটেক্স গার্মেন্টস বন্ধ, ৪৬৬ শ্রমিকের বিরুদ্ধে মামলা

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রবিন টেক্স গার্মেন্টসে বেতন, ভাতা ও বোনাস পরিশোধ না করে বিনা নোটিশে ১২০ শ্রমিক ছাঁটাইয়ের ঘটনাকে কেন্দ্র করে শ্রমিকদের বিক্ষোভে ধাওয়া পালটা-ধাওয়ায় ৫০ জন আহত হয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে বুধবার সন্ধ্যায় রবিনটেক্স গার্মেন্টসটি বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন কারখানা কর্তৃপক্ষ।

বুধবার সন্ধ্যায় একটি নোটিশের মাধ্যমে এ বন্ধ ঘোষণা দেন কর্তৃপক্ষ।

বিনা নোটিশে ১২০ শ্রমিক ছাঁটাইয়ের ঘটনাকে কেন্দ্র করে বুধবার শ্রমিকদের বিক্ষোভে বাধা দেওয়ায় উত্তেজিত শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া পালটা-ধাওয়া ও সংঘর্ষে সেনা কর্মকর্তা, পুলিশ ও শ্রমিকসহ আহত হন ৫০ জন।

এ ঘটনায় রাতেই  রবিনটেক্স গার্মেন্টসের ম্যানেজার (এইচআর) ইউসূফ বাদী হয়ে ৬৬ জন নামীয়সহ অজ্ঞাত ৪৬৬ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। হামলা, ভাঙচুর ও মারধরের ঘটনায় ২ নারী শ্রমিকসহ ১২ শ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।

গার্মেন্টসের শ্রমিক ও পুলিশ জানায়, ঈদের ছুটির সময় বেতন, ভাতা ও ঈদ বোনাস না দিয়ে রবিনটেক্স গার্মেন্টসের ১২০ জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করে কর্তৃপক্ষ। এদিকে গত ৮ এপ্রিল শ্রমিকরা কারখানায় কাজের জন্য প্রবেশ করতে গিয়ে জানতে পারেন ১২০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। এর প্রতিবাদে তারা কারখানার ভেতরে বিক্ষোভ শুরু করেন।

এদিকে টানা ৩য় দিনের মতো বুধবার সকাল থেকে শ্রমিকরা কারখানার ভেতরে ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ শুরু করেন। দুপুর ১২টার দিকে শ্রমিকরা উত্তেজিত হয়ে উঠলে সেনাবাহিনী ও পুলিশ তাদের বাধা দেয়। এতে শ্রমিকরা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর চড়াও হন। উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

একপর্যায়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা থেকে বের হয়ে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। সড়কের বিভিন্ন স্থানে আগুন জ্বালিয়ে শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল রাখতে বিক্ষোভ করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের দফায় দফায় সংঘর্ষ, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। সংঘর্ষে সেনাবাহিনীর লে. মবিন, সেনাসদস্য সোহরাব, বাঁধন, মেহেদি, শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মতিউরসহ কমপক্ষে ৫০ জন আহত হয়েছেন।

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন,  কারখানায় শ্রমিক অসন্তোষ, হামলা, ভাঙচুর, লুটপাট ও মারধরের অভিযোগে ২ নারী শ্রমিকসহ ১২ শ্রমিককে গ্রেফতার করা হয়েছে। বাকি জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!