নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলা, নারায়ণগঞ্জে বিক্ষোভ
বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা,মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের
Next
Prev
প্রচ্ছদ
রূপগঞ্জে শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

রূপগঞ্জে শ্রমিকদের ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
বেতন-ভাতা বৃদ্ধিসহ ১৭ দফা দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে অবস্থিত একটি কারখানার শ্রমিকরা। প্রায় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধে তৈরি দীর্ঘ যানজট। চরম ভোগান্তিতে পড়েন দূরপাল্লা বাসের চালক-যাত্রীরা।
আজ শনিবার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকায় অবস্থিত শরিফ ফার্মাসিউটিক্যাল কারখানার শ্রমিকরা এ অবরোধ করেন।
বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শরিফ ফার্মাসিউটিক্যাল কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক ইসমাইল হোসেন শ্রমিকদের ওপর নানাভাবে চাপ প্রয়োগ ও নির্যাতন চালিয়ে আসছে। বারবার মালিক পক্ষকে অনুরোধের পরও তাকে অপসারণ করা হয়নি। তা ছাড়া মালিক পক্ষের কাছে দীর্ঘদিন ১৭ দফা দাবি জানিয়েও সাড়া না পেয়ে আজ শনিবার (৩১ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে যানবাহন চলাচল বন্ধ করে দেন শ্রমিকরা। এ সময় তাদের ১৭ দফার পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান দিতে শোনা যায়।
পরে মালিক পক্ষ ইসমাইল হোসেনকে তাৎক্ষণিক অপসারণ করে এবং অন্যান্য দাবি বিবেচনা করা হবে বলে শ্রমিকদের আশ্বস্ত করা হয়। এরপর শ্রমিকরা শান্ত হয়ে কারখানায় গিয়ে কাজে যোগ দেন।
শরিফ গ্রুপের এজিএম মো. মফিজুর রহমান বলেন, এখানে শরিফ গ্রুপের চারটি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠান শরিফ ফার্মাসিউটিক্যাল কারখানা।
এই কারখানায় চার শতাধিক শ্রমিক কাজ করেন। শ্রমিকদের দাবিতে তাৎক্ষণিক শরিফ ফার্মাসিউটিক্যাল কারখানার অ্যাডমিন ম্যানেজার ইসমাইল হোসেনকে অপসারণ করা হয়েছে। শ্রমিকদের অন্যান্য দাবি মালিক পক্ষের সঙ্গে কথা বলে বাস্তবায়ন বিবেচনা করা হবে।
১৭ দফা দাবির মধ্যে রয়েছে- নতুন যোগ দেওয়া কর্মচারীদের বেতন ১৭ হাজার ৫০০ টাকা করা এবং ছয় মাসের মধ্যে স্থায়ীকরণের পর বেতন ২০ হাজার ৫০০ টাকা করা, প্রতিবছর বেতন তিন হাজার টাকা বৃদ্ধি করা, দুই ঈদের বোনাস দেওয়া এবং বেতনের সমপরিমাণ ও বৈশাখী বোনাস দেওয়া, প্রভিডেন্ট ফান্ড ও গ্রাচুইটি চালু করা, নাইট ডিউটিতে ৫০০ টাকা করে দেওয়া, ওভারটাইম হার শতভাগ দেওয়া এবং বেতনের সঙ্গে দেওয়া, দুপুরের খাবারের মান উন্নয়ন করা এবং সকালের নাশতা দেওয়া, ওভারটাইম থাকলে নাশতা বিল বাড়ানো, রমজানে ভালো মানের ইফতার দেওয়া, ক্যান্টিন বিল তিন হাজার টাকা দেওয়া, কোনো শ্রমিক চাকরিচ্যুত হলে তাকে কমপক্ষে তিন মাসের বেতন দেওয়া, সব কর্মচারীর কর্মঘণ্টা ৮ ঘণ্টা করা ইত্যাদি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!