নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
Next
Prev
প্রচ্ছদ
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু

অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব এডভোকেট আবু আল ইউসুফ খান টিপু বলেছেন, বিগত আওয়ামী লীগ সরকারের স্বৈরশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ভূমিকা ছিল সাহসী। যদিও সরকারের বিরুদ্ধে যারা কলম ধরেছে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার মিথ্যা মামলা, হামলা দিয়ে হয়রানি করে ছিল।

বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকরা যাতে অবাধে তাদের লেখনি চালিয়ে যেতে পারে সেই জন্য কোন হস্তক্ষেপ না করে অবাধ স্বাধীনতা দিয়েছেন।

বঙ্গবন্ধু ৪ টি পত্রিকা বাদে সব পত্রিকা বন্ধ করেছিল। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে গনমাধ্যমকে অবাধ সুযোগ দেয়ায় আজ জাগো নারায়ণগঞ্জ অনলাইন হয়েছে। এ অবদান জিয়াউর রহমানের। সাবেক সাংসদ শামীম ওসমানের তীব্র সমালোচনা করে বলেন, খেলা হবে বলা শামীম ওসমান আজ আমেরিকায় ধনীর মতো জীবন যাপন করছে। তার নিজের কথা ঠিক মতো খেতে পারতোনা, পরীক্ষার ফি দিতে পারেনি। কিন্তু আজ সে হাজার হাজার কোটি টাকার মালিক। শামীম ওসমান ডিসেম্বরে আসবে বলে হুংকার দিচ্ছে কারন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেয়ার জন্য। সত্য ও ন্যায়ের সঙ্গে লিখার জন্য সাংবাদিকদের আহবান জানান।

স্বৈরশাসক ও খুনি হাসিনার আমলে হত্যা,গুম,খুন, চাঁদাবাজি ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। কেউ সরকারের দুঃশাসনের কথা ফেইসবুকে তুলে ধরে স্ট্যাটাস দিলে তাকেও গুম করে ফেলা হতো। সাংবাদিকরা দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে চলছেন।

কিছু অপসংবাদিকদের কারণে প্রকৃত সাংবাদিকদের কিছুটা বদনাম হলেও অপসংবাদিকরা বেশিদিন টেকে না। তারা ন্যায় ও সত্যের কাছে পরাজিত হয়ে অতল গভীরে হারিয়ে যায়।

জাগো নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম নারায়ণগঞ্জের উন্নয়নে গুরুত্ব ভূমিকা পালন করে যাচ্ছে তাদের লেখনীর মাধ্যমে প্রশাসনের অনিয়ম,মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে চিত্র তুলে ধরে।

এমনকি ভবিষ্যতেও তাদের লেখনীর মাধ্যমে সে ভূমিকা অব্যাহত  রাখবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি।

জাগো নারায়ণগঞ্জ ৯ম বর্ষে পদাপর্ন করায় সম্পাদক সহ সকলকে আমি ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।

তারা আগামীতে নারায়ণগঞ্জের সীমানা পেরিয়ে দেশের সার্বিক উন্নয়নে লেখনীর মাধ্যমে অগ্রনী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করছি। অনলাইন নিউজ পোর্টাল জাগো নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমের নবম বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

জাগো নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক মোঃ শহীদুল্লাহ রাসেলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপি’র সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

শুক্রবার (৪সেপ্টেম্বর) বাদ মাগরিব শহরের চাষাড়াস্থ ড্রিংক এন্ড ডাইন চাইনিজ রেস্টুরেন্টে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রধান আলোচক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক। বিগত সরকারের আমলে গনতন্ত্র উত্তরনে জাগো নারায়ণগঞ্জ দেশ তথা নারায়ণগঞ্জের মানুষের পক্ষে যেভাবে নিরলসভাবে কাজ করেছে আগামী দিনগুলোতেও সেই ধারা অব্যাহত রাখবে বলে আমি আশাবাদী। বিএনপি দেশের সাধারন মানুষের কল্যানে রাজনীতি করছে এটা সর্ম্পকে আমরা সবাই অবগত। তবে আপনারা সাংবাদিকরা গঠনমুলক সংবাদ পরিবেশন করবেন এটা নারায়ণগঞ্জের মানুষ এর প্রত্যাশা। তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনা করেন।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাগো নারায়ণগঞ্জ ডটকমের প্রধান নির্বাহী মোঃ রফিকুল্লাহ রিপন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ রুহুল আমিন সিকদার, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, বক্তাবলী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আল আমিন ইকবাল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবু, বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল, কাশীপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ মন্ডল, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ মাহমুদ হোসেন মেম্বার, বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি শ্রী টনি মল্লিক, জাগো নারায়ণগঞ্জ ২৪ ডটকমের উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন, জাগো নারায়ণগঞ্জের উপদেষ্টা মোহাম্মদ আখতারুজ্জামান আক্তার, গোগনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন, নারায়নগঞ্জ প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক,বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়নগঞ্জ জেলার সহ সভাপতি আহমেদ গাজী মুছা প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ জার্নালিষ্ট ইউনিটির সভাপতি শফিকুল ইসলাম আরজু,সাধারন সম্পাদক এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইফনিটির সাধারন সম্পাদক মো.উজ্জল হোসাইন, যায় যায় দিনের জেলা প্রতিনিধি মোঃ জসিমউদ্দিন,উজ্জীবিত বাংলাদেশের সম্পাদক সোহেল আহমেদ,সাংবাদিক মোজাম্মেল হোসেন লিটন,এনএএন টিভির ইমাম হাসান সুমন,জাগো নারায়ণগঞ্জের গাফফার হোসেন লিটন, সোনারগাঁও প্রতিনিধি রাসেল মিয়া,এশিয়ান টিভির বদরুজ্জামান, এসএ টিভির আসলাম হোসেন,সাংবাদিক শরিফুল ইসলাম সুমন, মোঃ আলী,মিতু সহ বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিক বৃন্দ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!