ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং কবরস্থান কমিটির সভাপতি ওসমাম গনি ও সহযোগী কর্তৃক ৫২ লাখ টাকা আত্মসাতের কারনে ও হিসাবের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তৈলক্ষীরা ও গঞ্জকুমারিয়া এলাকাবাসী।
সম্প্রতি সন্ধ্যা ৬ টায় গঞ্জকুমারিয়া বাজারে স্থানীয় ইউপি মেম্বার মোঃ সোহেল মিয়ার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজ্বী নুর হোসেন, মোশাররফ হোসেন, আব্দুর রব মোল্লা, মোঃ লিটন,মোঃ রফিকুল ইসলাম রফিক,ওমর আলী প্রমুখ।
বক্তারা বলেন,ওসমান গনি আওয়ামী লীগের প্রভাব বিস্তার করে তার অপকর্মের সহযোগী আব্দুল,মন্নাফ,কালাম কমিটির সেক্রেটারি ,শাহ আলম, আওলাদ হোসেন,ইসমাইল হোসেনকে নিয়ে কবরস্থান ও মাদ্রাসার অর্থ ও জমিজমা হরিলুট করেছে।কেউ হিসাবপত্র চাইলে নানান টাল বাহানা করতো এবং হুমকি ধামকি দিতো। আওয়ামী লীগ সরকারের প্রভাব বিস্তার করে এলাকাবাসীকে আতংকের মধ্যে রাখতো।
অবিলম্বে অর্থ আত্মসাৎকারী ওসমান ও তার সহযোগীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন ও অর্থ আদায়ের ব্যবস্থা করতে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি জোর দাবী জানান।




