ষ্টাফ রিপোর্টার:
ফতুল্লা থানা বিএনপি’র সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের স্বৈরশাসনের সময় দেশের কলমযোদ্ধা সাংবাদিকরা যে গুরুত্বপুর্ন ভুমিকা রেখেছে তা সত্যিই প্রশংসনীয়। তারা দেশের ক্রান্তিলগ্নে তাদের সাহসী ভুমিকা নতুনভাবে দেশকে স্বৈরাচারমুক্ত করতে সহায়তা করেছে। আর এ সাহসী ভুমিকার জন্য বিগত সরকারের শাসনামলে অনেকে আবার মিথ্যা মামলারও আসামী হয়েছেন।
জাগো নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক মোঃ শহীদুল্লাহ রাসেলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইফসুফ খান টিপু।
রিয়াদ মোহাম্মদ চৌধুরী আরো বলেন, গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক। বিগত সরকারের আমলে গনতন্ত্র উত্তরনে জাগো নারায়ণগঞ্জ দেশ তথা নারায়ণগঞ্জের মানুষের পক্ষে যেভাবে নিরলসভাবে কাজ করেছে আগামী দিনগুলোতেও সেই ধারা অব্যাহত রাখবে বলে আমি আশাবাদী। বিএনপি দেশের সাধারন মানুষের কল্যানে রাজনীতি করছে এটা সর্ম্পকে আমরা সবাই অবগত। তবে আপনারা সাংবাদিকরা গঠনমুলক সংবাদ পরিবেশন করবেন এটা নারায়ণগঞ্জের মানুষ এর প্রত্যাশা। তিনি প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সফলতা কামনা করেন।
তিনি বলেন,বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সাংবাদিকরা যাতে অবাধে তাদের লেখনি চালিয়ে যেতে পারে সেই জন্য কোন হস্তক্ষেপ না করে অবাধ স্বাধীনতা দিয়েছেন। আর এ অবাধ স্বাধীনতা যেন কারোর সম্মানে আঘাত না হয় সেদিকে সাংবাদিকদের খেয়াল রেখে বস্তু-নিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে।
অনুষ্ঠানের প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট আবু আল ইফসুফ খান টিপু বলেন,বঙ্গবন্ধু ৪ টি পত্রিকা বাদে সব পত্রিকা বন্ধ করেছিল। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে গনমাধ্যমকে অবাধ সুযোগ দেয়ায় আজ জাগো নারায়ণগঞ্জ অনলাইন হয়েছে। এ অবদান জিয়াউর রহমানের। সাবেক সাংসদ শামীম ওসমানের তীব্র সমালোচনা করে বলেন, খেলা হবে বলা শামীম ওসমান আজ আমেরিকায় ধনীর মতো জীবন যাপন করছে। তার নিজের কথা ঠিক মতো খেতে পারতোনা, পরীক্ষার ফি দিতে পারেনি। কিন্তু আজ সে হাজার হাজার কোটি টাকার মালিক। শামীম ওসমান ডিসেম্বরে আসবে বলে হুংকার দিচ্ছে কারন ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা নেয়ার জন্য। সত্য ও ন্যায়ের সঙ্গে লিখার জন্য সাংবাদিকদের আহবান জানান।
স্বৈরশাসক ও খুনি হাসিনার আমলে হত্যা,গুম,খুন, চাঁদাবাজি ছিল নিত্য নৈমিত্তিক ঘটনা। কেউ সরকারের দুঃশাসনের কথা ফেইসবুকে তুলে ধরে স্ট্যাটাস দিলে তাকেও গুম করে ফেলা হতো। সাংবাদিকরা দেশের উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে চলছেন।
কিছু অপসংবাদিকদের কারণে প্রকৃত সাংবাদিকদের কিছুটা বদনাম হলেও অপসংবাদিকরা বেশিদিন টেকে না। তারা ন্যায় ও সত্যের কাছে পরাজিত হয়ে অতল গভীরে হারিয়ে যায়।
জাগো নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকম নারায়ণগঞ্জের উন্নয়নে গুরুত্ব ভূমিকা পালন করে যাচ্ছে তাদের লেখনীর মাধ্যমে প্রশাসনের অনিয়ম,মাদক,সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে চিত্র তুলে ধরে।
এমনকি ভবিষ্যতেও তাদের লেখনীর মাধ্যমে সে ভূমিকা অব্যাহত রাখবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি।
জাগো নারায়ণগঞ্জ ৯ম বর্ষে পদাপর্ন করায় সম্পাদক সহ সকলকে আমি ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি।
তারা আগামীতে নারায়ণগঞ্জের সীমানা পেরিয়ে দেশের সার্বিক উন্নয়নে লেখনীর মাধ্যমে অগ্রনী ভূমিকা পালন করবে বলে আশাবাদ ব্যক্ত করছি। অনলাইন নিউজ পোর্টাল জাগো নারায়ণগঞ্জ টুয়েন্টিফোর ডটকমের নবম বর্ষে পদার্পন উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জাগো নারায়ণগঞ্জ ডটকমের প্রধান নির্বাহী মোঃ রফিকুল্লাহ রিপন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মোঃ রুহুল আমিন সিকদার, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ, বক্তাবলী ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ আল আমিন ইকবাল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান বাবু, বক্তাবলী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ নজরুল ইসলাম বাবুল, কাশীপুর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ মন্ডল, বক্তাবলী ইউনিয়ন বিএনপির সাবেক সহ সভাপতি মোহাম্মদ মাহমুদ হোসেন মেম্বার, বাংলাদেশ সনাতন পার্টি নারায়ণগঞ্জ জেলার সভাপতি শ্রী টনি মল্লিক, জাগো নারায়ণগঞ্জ ২৪ ডটকমের উপদেষ্টা মোঃ আনোয়ার হোসেন, জাগো নারায়ণগঞ্জের উপদেষ্টা মোহাম্মদ আখতারুজ্জামান আক্তার, গোগনগর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোহাম্মদ আক্তার হোসেন, নারায়নগঞ্জ প্রিপারেটরী স্কুলের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক,বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়নগঞ্জ জেলার সহ সভাপতি আহমেদ গাজী মুছা প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়নগঞ্জ জার্নালিষ্ট ইউনিটির সভাপতি শফিকুল ইসলাম আরজু,সাধারন সম্পাদক এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ, নারায়ণগঞ্জ জেলা রিপোর্টার্স ইফনিটির সাধারন সম্পাদক মো.উজ্জল হোসাইন, যায় যায় দিনের জেলা প্রতিনিধি মোঃ জসিমউদ্দিন,উজ্জীবিত বাংলাদেশের সম্পাদক সোহেল আহমেদ,সাংবাদিক মোজাম্মেল হোসেন লিটন,এনএএন টিভির ইমাম হাসান সুমন,জাগো নারায়ণগঞ্জের গাফফার হোসেন লিটন, সোনারগাঁও প্রতিনিধি রাসেল মিয়া,এশিয়ান টিভির বদরুজ্জামান, এসএ টিভির আসলাম হোসেন,সাংবাদিক শরিফুল ইসলাম সুমন, মোঃ আলী,মিতু সহ বিভিন্ন গনমাধ্যমের সাংবাদিক বৃন্দ।




