ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ শহরের চারারগোপ বায়তুস সালাত জামে মসজিদের দেয়াল ঘেঁষে অবৈধভাবে নির্মিত দোকান উচ্ছেদে দাবি জানিয়েছেন সাধারণ মুসল্লীরা।
তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, শীতলক্ষা সেতু নির্মাণ করার জন্য প্রয়োজনীয় বরাদ্ব নেয় সেতু বিভাগ। কিন্তু রাষ্ট্রীয় প্রয়োজনের কারনে মসজিদ দেয়াল পর্যন্ত জায়গা নেয় সেতু বিভাগ।
একটি কুচক্রী মহল মসজিদের দেয়াল ঘেঁষে অবৈধ পন্থায় দোকান তুলে সুবিধা ভোগ করে আসছে।
মসজিদের দেয়াল পর্যন্ত পুরোপুরি উচ্ছেদ না করায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন সাধারণ মুসল্লিরা।
সরেজমিন বাদ জোহর উক্ত মসজিদে গেলে মুসল্লী মোহাম্মদ লিটন হোসেন জানান, মসজিদের পশ্চিমের দেয়াল ঘেঁষে দোকান নির্মাণ করে ভোগ দখল করে আসছিল কতিপয় দখলকারী। সেতু বিভাগের জায়গা প্রয়োজন হওয়ায় উক্ত দোকানগুলো পুরোপুরি না ভেঙ্গে অর্ধেক ভেংঙ্গে টিনের বেড়া দেওয়া হয়।
এই নিয়ে মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে ।
নিয়মিত মুসুল্লী মমিন হোসেন জানান, উক্ত মসজিদে নিয়মিত নামাজ আদায় করে আসছি। দখলকারীরা নিজেদের স্বার্থে দোকান ঘর নির্মাণ করে ভোগ দখল করে আসছিল।
কিন্তু সেতু বিভাগের সরকারি জায়গা দরকার হওয়ায় অবৈধভাবে স্থাপিত দোকানগুলো পুরোপুরি না ভেঙ্গে রহস্যজনক কারনে অর্ধেক ভেঙ্গে ফেলে টিনের বেঁড়া দিয়ে রাখে।
এতে করে মুসল্লিদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।
আমরা চাই উক্ত দোকানগুলো যেন পুরোপুরি ভেঙ্গে ফেলা হয়।
মসজিদের পশ্চিম পাশের দেয়াল ঘেঁষা সকল অবৈধ দোকানপাট পুরোপুরি ভেংঙ্গে দিতে সেতু বিভাগের প্রকল্প পরিচালকের হস্তক্ষেপ কামনা করেন সাধারণ ধর্ম প্রান মানুষ।




