ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে অন্তর্ভুক্ত না হতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে গোগনগর ইউনিয়নের সর্বস্তরের জনগন।
সোমবার(১০ আগষ্ট) বিকাল সাড়ে ৫ টায় সৈয়দপুর কড়ইতলায় গোগনগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোঃ জাকির হোসেন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম সরদার,ইসলামী আন্দোলন বাংলাদেশ গোগনগর ইউনিয়ন শাখার সভাপতি আব্দুস সবুর মুন্সি, গোগনগর ইউনিয়ন মৎস্যজীবি দলের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান মিজান,সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান অতুল,জামায়াতে ইসলামী নেতা মোঃ কাশেম আলী, গোগনগর ইউনিয়ন ৪নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক জীবন মোল্লা জুম্মন,সদর থানা জাসাসের সম্পাদক সৈয়দ মোহাম্মদ মাসুম, গোগনগর ইউনিয়ন জামায়াতে ইসলামী দক্ষিনের সভাপতি আখতার হোসাইন,ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী,প্রজন্ম দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, গোগনগর ইউনিয়ন ৯নং ওয়ার্ড বিএনপি সভাপতি মাহফুজুর রহমান দুদু,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ সোলাইমান, সমাজসেবক ফজল করিম শিকদার,শহীদ মিয়া, দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন,আমাদের ইউনিয়নে ড্রেনেজ ব্যবস্থা,গ্যাস,বিদ্যুৎ সহ সকল নাগরিক সুবিধা রয়েছে।যখন পানি দিয়ে শহরে আসতাম তখন সিটিতে নেননি কেন।এখন সব সুবিধা আছে এখন নিতে চাচ্ছেন। আমরা ৯৫/৯৮% জন গোগনগর ইউনিয়ন কে নাসিকে নিতে দিবনা।যারা শহরে বসবাস করছেন তারাই চান নাসিকে যেতে।তারা এলাকায় আসেননা।সিটিতে গেলে বছরে ৪০/৫০ হাজার টাকা কর দিতে হবে।একটি সমারসেবল কল বসাতে হলে অনুমতি নিতে হবে।এখন আমরা ইউপি ভাল আছি ইউপিতে থাকতে চাই।আমাদের এলাকায় বিপুল পরিমান কৃষি জমি রয়েছে।বিপুল পরিমান সব্জি উৎপাদন হয়।যা শহরে বিক্রি হয়।নাসিকে যাওয়ার মতো গোগনগর ইউনিয়নের অবস্থা হয়নাই।আমরা গোগনগর ইউনিয়নে আছি আগামীতেও ইনশা আল্লাহ থাকবো।
মানববন্ধন কর্মসূচি থেকে বুধবার সকালে ডিসির সাথে সাক্ষাৎ করার কর্মসূচি ঘোষণা করা হয়।




