নারায়ণগঞ্জ শুক্রবার | ৯ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৮শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
একটি শিশুও যেন শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা থেকে বঞ্চিত না হয় – এমপি কালাম
দেশে এলপিজি কারসাজির শেষ কোথায়
ফতুল্লায় টুটুল-রকিগংদের জমজমাট মাদক ব্যবসা!
কিশোরীরাই আগামী দিনের মা – জেলা প্রশাসক
ফতুল্লায় বিএনপির আইনজীবী নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ
কারাবন্দি সজীবের ঢামেকে মৃত্যু
পুলিশের বিশেষ অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ১০৯
রূপগঞ্জে স্টিল মিলে আগুন, দগ্ধ ৪
দেশের ছয় কোটি মানুষ যে ছয় কারণে দরিদ্র হওয়ার ঝুঁকিতে
ফতুল্লায় টিসিবি ডিলার বিপ্লবকে কুপিয়ে টাকা লুটে নিল নামধারী বিএনপি নেতা টিপু গং!
ভুক্তভোগীদের সমস্যা শুনে তাৎক্ষণিক সমাধানে ডিসি’র নির্দেশ
টানা চার বছর বেড়েছে দারিদ্র্য ও বৈষম্য
খানপুর হাসপাতালে রোগীর স্বজনদের মোবাইল চুরি, চোর আটক
আমরা চাই সিন্ডিকেট বলে কোনো শব্দ যেন না থাকে: খাদ্যমন্ত্রী
তিতাসের দালাল ছাত্রলীগ নেতা জুয়েল রানা অবৈধ সংযোগ দিয়ে কোটিপতি!
শিশুদের অধিকার রক্ষা করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব – ডিসি
পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়া আমাদের অঙ্গীকার – ডিসি
নারায়ণগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৪
ফতুল্লায় ভাড়াটিয়া তরুণীকে ধর্ষণের অভিযোগে বাড়িওয়ালার ছেলে গ্রেপ্তার
মদনপুরে আওয়ামী লীগ সন্ত্রাসীদের সহায়তায় বিএনপি নেতার হিরনের মার্কেট দখল
বক্তাবলী ফেরিঘাটে দুই যানবাহনের মাঝে চাপা পড়ে লাইনম্যান নিহত
চারারগোপ বায়তুস সালাত জামে মসজিদ সংলগ্ন অবৈধ দোকান উচ্ছেদ দাবী
সোনারগাঁয়ে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাত গ্রেফতার
ফতুল্লায় যৌতুকের দাবিতে স্ত্রী, পুত্র ও পুত্র বধূকে শারীরিক নির্যাতন!
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত জুট মিল থেকে এলজি ও কার্তুজ উদ্ধার
ফতুল্লায় শিশুকে ধর্ষণের অভিযুক্তকে আটক করতে গিয়ে আহত ওসি
পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ১৪১
জলাবদ্ধতামুক্ত, পরিবেশবান্ধব ও পরিকল্পিত নারায়ণগঞ্জ গড়ার অঙ্গীকার : ডিসি
আশার ছত্রছায়ায় সেলিম ওসমান ও হাজি সেলিমের ঘনিষ্ঠ সহযোগী বাবুল ও আলী হোসেন
সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪
Next
Prev
প্রচ্ছদ
পুলিশের বিশেষ অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ১০৯

পুলিশের বিশেষ অভিযানে বিপুল মাদকসহ গ্রেফতার ১০৯

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জে থানা ও ডিবি পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় বিপুল মাদকসহ ১০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে মাদকসেবী, মাদক ব্যবসায়ী, কিশোর গ্যাং সদস্য, ছিনতাইকারী, ডাকাত ও ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন।

অভিযানে এক ব্যক্তির কাছ থেকে ১৩ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বুধবার (৭ অক্টোবর) সারাদিন জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নেতৃত্বে জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারদের মধ্যে ৫৯ জন মাদকসেবী, ছয়জন মাদক কারবারি, তিনজন কিশোর গ্যাং সদস্য, একজন ছিনতাইকারী, দুজন ডাকাত, ২২ জন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার চার আসামি, অন্যান্য আইনে পাঁচজন এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সাত সদস্য রয়েছেন।

নারায়ণগঞ্জ সদর থানার অভিযানে সাতজন মাদকসেবী, ৯৫ পিস ইয়াবাসহ একজন এবং তিন কেজি গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ী, তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানার অভিযানে ১৫ জন মাদকসেবী, তিনজন কিশোর গ্যাং সদস্য, আটজন ওয়ারেন্টভুক্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্যসহ ২৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার অভিযানে ২৫৮ পিস ইয়াবাসহ দুজন মাদক মাদক কারবারি, একজন ছিনতাইকারী, ছয়জন ওয়ারেন্টভুক্ত আসামি, নিয়মিত মামলার দুজন আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্যসহ ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। বন্দর থানার অভিযানে আটজন মাদকসেবী, একজন ওয়ারেন্টভুক্ত আসামি ও অন্যান্য আইনে পাঁচজনসহ ১৪ জনকে গ্রেপ্তার করা হয়।

সোনারগাঁ থানার অভিযানে ১৬ জন মাদকসেবী, তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

রূপগঞ্জ থানার অভিযানে ১৩ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক পাইকারি মাদক ব্যবসায়ী, ১৩ জন মাদকসেবী, নিয়মিত মামলার একজন আসামি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আড়াইহাজার থানার অভিযানে নিয়মিত মামলার একজন আসামি, দুজন ডাকাত ও একজন ওয়ারেন্টভুক্ত আসামিসহ চারজনকে গ্রেপ্তার করা হয়।

নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, বুধবার সারাদিন অভিযান চালিয়ে রাত পর্যন্ত ১০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অপরাধীদের বিরুদ্ধে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!