ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ -৪ আসনে দায়িত্ব প্রাপ্ত সংরক্ষিত মহিলা এমপি মাধবী মারমার কাছে আলীরটেক ইউনিয়নে একটি মাঠ চাইলেন বিএনপি নেতা মোঃ আনোয়ার হোসেন।
সম্প্রতি নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রাঙ্গণে বিএনপি ও অঙ্গসংগঠন এবং সরকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন দায়িত্ব প্রাপ্ত সংরক্ষিত মহিলা এমপি মাধবী মারমা।
সেই সভা শেষে আলীরটেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনোয়ার হোসেন আলীরটেক ইউনিয়নে শিশু-কিশোর- যুবকদের খেলাধুলা করার জন্য কোন মাঠ না একটি খেলার করার দাবী জানান।
আনোয়ার হোসেন বলেন,আমাদের নারায়ণগঞ্জ -৪ আসনে বিএনপির নির্বাচিত কোন এমপি না থাকায় উন্নয়নমুলক কাজের জন্য কারো কাছে যেতে পারিনা।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যেহেতু দলের পক্ষ থেকে আপনাকে উন্নয়নমুলক কাজ করার জন্য পাঠিয়েছে। আমরা আপনাকে পেয়ে খুশি ও আনন্দিত।আপনি আমার আলীরটেক ইউনিয়নে অন্তত একটি খেলার মাঠ উপহার দিবেন বলে আশা করি।
দায়িত্ব প্রাপ্ত এমপি মাধবী মারমা প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন বলে বিএনপি নেতা মোঃ আনোয়ার হোসেন গণমাধ্যম কর্মীদের জানান।



