কাশিপুর ইউনিয়নকে সিটির আওতাভূক্ত না করার দাবীতে ডিসিকে স্মারকলিপি প্রদান

জাগো নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ জেলার ফতুল্লার কাশিপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের আওতা ভূক্ত না করার দাবীতে জেলা প্রশাসক বরাবর স্বারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে বৃহত্তর কাশিপুরবাসি। সোমবার (২৭ অক্টোবর) জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন শেষে জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার নিকট স্মারকলিপি প্রদান করেন তারা। এসময় এলাকাবাসি বলেন, কাশিপুর এলাকার অধিকাংশ মানুষ স্হায়ী বাসিন্দা। যাদের […]
বন্দরে পুলিশের উপর সন্ত্রাসী হামলায় নারীসহ গ্রেপ্তার-৪

বন্দর প্রতিনিধি: বন্দরে পুলিশের উপর সন্ত্রাসী হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৩ নারীসহ ৪ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় স্থানীয় এলাকাবাসী আহত পুলিশ সদস্য জনী (৩৫)কে জখম অবস্থায় উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে। বর্তমানে সে বন্দর থানার মদনগঞ্জ পুলিশ ফাঁড়িতে কনস্টেবল পদে কর্মরত রয়েছে। সন্ত্রাসী হামলায় গ্রেপ্তারকৃতরা হলো, বন্দর থানার দড়ি […]
অবশেষে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ছাত্রদলের সাবেক সভাপতি আটক

বন্দর প্রতিনিধি // নারায়নগঞ্জ বন্দরের মদনপুর ফুলহর এলাকার বখাটে আপেল মারুফকে গ্রেফতার করেছে পুলিশ। স্কুল সংলগ্ন একটি মাদক সেবনের আস্তানা থেকে তাকে গ্রেফতার করেছে। স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ছাত্রদলের সাবেক সভাপতি আটক বন্দরের মদনপুর এলাকায় ২৭নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আপেল মারুফকে আটক করেছে বন্দর থানা পুলিশ। সোমবার […]
আমরা কোন এমপি প্রার্থীর দৈনিক রোজের লোক নই- গাজী আহমেদ মুসা

জাগো নারায়নগঞ্জ বিএনপি নেতা গাজী আহমেদ মুসা বলেছেন,বিএনপির কর্মীরা মহাসংকটে আছে । কারণ প্রতিটি আসনে বিএনপির রানিং পদ-পদবিধারী একাধিক এমপি প্রার্থী এবং এই এমপি প্রার্থী গুলি বিএনপির ৩১ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ করছে ও ধানের শীষের জন্য ভোট চাচ্ছে এবং নিজেকে এমপি প্রার্থী হিসেবে ঘোষণা করছে। যেহেতু আমরা বিএনপিরকর্মী ও বিএনপি করি তাই দুইটি […]
সোনারগাঁয়ে দেশীয় পাইপগান ও কার্তুজ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি পাইপগান ও একটি কার্তুজ উদ্ধার করেছে র্যাব-১১। রবিবার (২৬ অক্টোবর) দিবাগত রাতে বারদী ইউনিয়নের পাইকপাড়া এলাকা থেকে অস্ত্রটি উদ্ধার করা হয়। সোমবার (২৭ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাইকপাড়া এলাকায় রোববার দিবাগত রাত ৩টার দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেশীয় তৈরি পাইপগান ও […]
ডেঙ্গু প্রতিরোধে ও জিউস পুকুর সংস্কারের দাবিতে মানববন্ধন

নারায়ণগঞ্জ শহরে ডেঙ্গু প্রতিরোধ ও জিউস পুকুর সংস্কারের দাবিতে মানববন্ধন করেছে শহরবাসী সহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। সোমবার (২৭ অক্টোবর) দুপুরে সিটি করপোরেশনের নগর ভবনের সামনে এই কর্মসূচি পালন করা হয়। এ অবস্থায় পুকুরটি দ্রুত পরিষ্কার ও সংস্কারের দাবিতে সিটি করপোরেশন প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে এলাকাবাসী। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ শহরের ১৪ নং ওয়ার্ডে […]
একমঞ্চে বিএনপির নেতৃবৃন্দরা, ঐক্যের সুর

যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে এক হয়েছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের তিন মনোনয়ন প্রত্যাশী মাসুদুজ্জামান মাসুদ, সাখাওয়াত হোসেন খান এবং আবু আল ইউসুফ খান টিপু। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নকে কেন্দ্র করে বিগত দিনে এই তিন নেতার মধ্যে দ্বৈরথ দেখা দিলেও এবার তারা একত্রে মঞ্চে উঠে দিলেন ভিন্ন বার্তা। সংশ্লিষ্টদের মতে, বিএনপির এই নেতাদের মধ্যে ঐক্যের মিল বন্ধন দেখা […]
১৫ মাস পর ‘জুলাই যোদ্ধা’ সালাউদ্দিন মারা গেলেন

জুলাইতে বৈষম্যবিরোধী আন্দোলনে পুলিশের ছোরা ছররা গুলিতে এক চোখের দৃষ্টিশক্তি হারিয়েছিলেন গাজী সালাউদ্দিন। অপর চোখেও দেখছিলেন ঝাপসা। মুখমন্ডলের পাশাপাশি গলায়ও একাধিক গুলি লেগেছিল তার। চিকিৎসক জানিয়েছিলেন, গলায় লাগা গুলির স্প্রিন্টার শ্বাসনালি ছুঁয়ে আছে, এটি বের করা দুঃসাধ্য। শরীরে এ স্প্রিন্টার নিয়েই ১৫ মাস পর রোববার রাতে মারা যান এ জুলাই যোদ্ধা। সালাউদ্দিনের বড়ছেলে আমির ফয়সাল […]
পি আর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে জবাবদিহিতামূলক সরকার কায়েম হবে – মুফতি মাসুম বিল্লাহ

ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে ফ্যাসিবাদ তৈরি হবে না; জবাবদিহিমূলক সরকার কায়েম হবে। একটি সুন্দর দেশ গঠন হবে। জবাবদিহিতার অভাবেই ফ্যাসিবাদ তৈরি হয়। আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন হলে ক্ষমতার কেন্দ্রীকরণ হ্রাস পাবে এবং সংলাপের সংস্কৃতি সৃষ্টি হবে। তাছাড়া প্রতিটি ভোটের কার্যকর ব্যবহার নিশ্চিত হবে। প্রতিটি […]
সিদ্ধিরগঞ্জে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সিদ্ধিরগঞ্জে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকালে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য শহিদুল ইসলামের নেতৃত্বে উৎসবমূখর পরিবেশে এ র্যালীটি অনুষ্ঠিত হয়। র্যালীটি সিদ্ধিরগঞ্জ পুল থেকে শুরু হয়ে শিমরাইল মোড়ে গিয়ে শেষ হয়। এসময় সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ড থেকে শত শত যুবদলকর্মী মিছিল নিয়ে র্যালীতে অংশগ্রহণ […]
ফতুল্লায় অটো রিক্সা ও টেম্পু শ্রমিক ইউনিয়ন কমিটির নেতা মাদক ব্যবসায়ী উজ্জল বেপারী!

ষ্টাফ রিপোর্টার: ফতুল্লায় নারায়ণগঞ্জ জেলা অটো রিক্সা ও অটো টেম্পু শ্রমিক ইউনিয়ন ( রেজি: নং ৪০৪১ ) এর কমিটিতে একজন চিহিৃত মাদক ব্যবসায়ীকে অর্ন্তভুক্ত করা হয়েছে। এমনকি উক্ত মাদক ব্যবসায়ীকে ক্রীড়া সম্পাদক পদেও আসীন করা হয়েছে যা নিয়ে রীতিমত এলাকাতে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। গত প্রায় ৩ মাস পুর্বে ফতুল্লায় নারায়ণগঞ্জ জেলা অটো রিক্সা ও অটো […]
ফতুল্লায় ভোক্তা অধিকারের অভিযানে বেকারি ও ফার্মেসিকে জরিমানা

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের ফতুল্লায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির দায়ে ফতুল্লা বাজারে এক ফার্মেসি ও বেকারিতে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২৭ অক্টোবর) দুপরে ফতুল্লা বাজারে এই অভিযান পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, নারায়ণগঞ্জের সহকারী পরিচালক হৃদয় রঞ্জন বণিক। অভিযানে এম […]
কাশিপুরে বিএনপি নেতার ভাইয়ের মাদকের হাট : ধ্বংসের পথে যুবসমাজ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন উত্তর নরসিংপুর এলাকায় কাশিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহিন কাদিরের ছোট ভাই ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মামুনের নেতৃত্বে চলছে জমজমাট মাদক ব্যবসা—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে। এলাকাবাসীর দাবি, মামুন দীর্ঘদিন ধরে এলাকাটিকে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মামুনের মাদক ব্যবসার নেটওয়ার্ক এখন ইউনিয়নের বিভিন্ন এলাকায় […]
শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেফতার

দীর্ঘদিন পলাতক থাকা শামীম ওসমানের সহযোগী আজিজুর রহমান আজিজকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২৬ অক্টোবর) রাতে ইমিগ্রেশন পুলিশ ও চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ যৌথভাবে তাকে গ্রেফতার করে। ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খাঁন যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজিজ দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় […]
