নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
অবশেষে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ছাত্রদলের সাবেক সভাপতি আটক

অবশেষে স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ছাত্রদলের সাবেক সভাপতি আটক

প্রকাশিতঃ

বন্দর প্রতিনিধি // নারায়নগঞ্জ বন্দরের মদনপুর ফুলহর এলাকার বখাটে আপেল মারুফকে গ্রেফতার করেছে পুলিশ। স্কুল সংলগ্ন একটি মাদক সেবনের আস্তানা থেকে তাকে গ্রেফতার করেছে।  স্কুলছাত্রীকে অপহরণের অভিযোগে ছাত্রদলের সাবেক সভাপতি আটক

বন্দরের মদনপুর এলাকায় ২৭নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি ও বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আপেল মারুফকে আটক করেছে বন্দর থানা পুলিশ। সোমবার ২৭ অক্টোবর বিকেলে মদনপুর এলাকা থেকে তাকে আটক করে ধামগড় ফাঁড়ির এস.আই মফিজুল ইসলাম।

 

আটকের সত্যতা স্বীকার করে মফিজুল ইসলাম জানান তাকে আটক করে থানায় পাঠানো হয়েছে, এ ব্যাপারে ওসি সাহেব বিস্তারিত বলতে পারবেন।

 

এদিকে আটকের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানা পুলিশের পরিদর্শক (ওসি) লিয়াকত আলী জানান, আপেল মারুফ নামের একজনকে আটক করা হয়েছে। তাকে থানা আনা হচ্ছে।

 

উল্লেখ্য, ২৭নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি আপেল মারুফের বিরুদ্ধে নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে বিয়ে করতে চাওয়ার অভিযোগ পাওয়া গেছে। রাজি না হওয়ায় ওই স্কুল শিক্ষার্থীকে শারীরিক ভাবে নির্যাতন সহ এছাড়াও ওই ছাত্রীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে পরিবারকে ব্লাক মেইলিংয়ের চেষ্টা করছেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন ওই শিক্ষার্থীর মা।

 

রোববার ২৬ অক্টোবর ওই ছাত্রীর মা বাদী হয়ে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

 

শিক্ষার্থীর মা ও অভিযোগের বাদী জানান, ঘটনার দিন আমি খবর শুনে অসুস্থ হয়ে পড়লে আমাকে ঢাকায় বনশ্রিতে একটি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দিন মদনপুরে মার্কেটে আমার স্বামীও অসুস্থ হয়ে পড়লে তাকে বারাকহ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর এলাকায় বিষয়টি জানাজানি হলে গণ্যমান্য ব্যক্তিরা বিষয়টি নিয়ে এগিয়ে আসলে আপেল মারুফ এর ভাই মোমেন ও আল-আমিন আমার মেয়েকে ফিরিয়ে এনে দেওয়ার দায়িত্ব নেন। এরপর তারা কাগজে লিখিত নিয়ে আমার মেয়েকে ফেরত দেন এই শর্তে যে এ ব্যাপারে আমরা পুলিশের কাছে যাবোনা। কিন্তু গত কয়েকদিন যাবত আমার মেয়ের ছবি দিয়ে ফেসবুকে নানান ধরনের কথাবার্তা লিখছে এবং আমাদের ব্লাকমেইল করার চেষ্টা করায় আমরা বাধ্য হয়ে আজকে বন্দর থানায় অভিযোগ দিয়েছি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!