নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
কাশিপুরে বিএনপি নেতার ভাইয়ের মাদকের হাট : ধ্বংসের পথে যুবসমাজ

কাশিপুরে বিএনপি নেতার ভাইয়ের মাদকের হাট : ধ্বংসের পথে যুবসমাজ

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন উত্তর নরসিংপুর এলাকায় কাশিপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শাহিন কাদিরের ছোট ভাই ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা মামুনের নেতৃত্বে চলছে জমজমাট মাদক ব্যবসা—এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে।

এলাকাবাসীর দাবি, মামুন দীর্ঘদিন ধরে এলাকাটিকে মাদকের নিরাপদ আশ্রয়স্থলে পরিণত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মামুনের মাদক ব্যবসার নেটওয়ার্ক এখন ইউনিয়নের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। তার নিয়ন্ত্রণে রয়েছে একাধিক গ্রুপ, যারা কমিশন ভিত্তিতে মাদক বিক্রির কাজ করে। প্রতিটি গ্রুপের সদস্যদের নির্দিষ্ট ‘সেল’ অনুযায়ী ভাগাভাগি করে দেওয়া হয় লাভের অংশ। ব্যবসার আওতায় বিয়ার, ফেনসিডিল, শিষা ও ইয়াবার মতো নেশাজাতীয় দ্রব্য নিয়মিতভাবে সরবরাহ হচ্ছে বলে অভিযোগ রয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, মামুনের এই মাদক সাম্রাজ্যের পেছনে রাজনৈতিক আশ্রয়দাতা হিসেবে কাজ করছেন তার ভাই শাহিন কাদির।

বিএনপির পদধারী এই নেতা তার প্রভাব ও পরিচিতি ব্যবহার করে প্রশাসনের চোখে ধুলো দিয়ে মাদক কারবারকে রক্ষা করছেন বলে স্থানীয়রা দাবি করেছেন।

উত্তর নরসিংপুরের কয়েকজন অভিভাবক বলেন, “আমাদের এলাকার তরুণ প্রজন্ম ধ্বংস হয়ে যাচ্ছে। প্রতিদিন নতুন নতুন যুবক মাদকে জড়াচ্ছে। পুলিশ ও গোয়েন্দা সংস্থার কঠোর অভিযান না হলে পুরো এলাকা অচিরেই মাদকসেবীর কেন্দ্রে পরিণত হবে।”

এদিকে স্থানীয় সচেতন মহল প্রশাসনের তাৎক্ষণিক হস্তক্ষেপ কামনা করেছে। তারা বলছেন, মাদক ব্যবসার মূল পৃষ্ঠপোষক ও নিয়ন্ত্রকদের আইনের আওতায় না আনলে বড় ধরনের সংঘর্ষ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে যে কোনো সময়।

এছাড়া বিএনপির স্থানীয় নেতাদের উদ্দেশে এলাকাবাসীর আহ্বান—দলের ভাবমূর্তি রক্ষায় মাদক ব্যবসায় জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া জরুরি হয়ে পড়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!