বন্দরে বিএনপি নেতা ভিকির নির্দেশে ড্রেজার পাইপ চুরি, সিসি ফুটেজ ভাইরাল

স্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের বন্দরে বিএনপি নেতা এনামূল হক ভিকির নির্দেশে লোহার ড্রেজার পাইপ চুরির অভিযোগ উঠেছে। ঘটনায় বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ড্রেজার ব্যবসায়ী সাখাওয়াত হোসেন। লোহার ড্রেজার পাইপ চুরির ঘটনায় আশেপাশে বাড়িতে থাকা সিসি ক্যামেরায় ধরা পড়েছে। সেই ভিডিও ফুটেজে দেখা যায় একটি ট্রাক ভর্তি লোহার ড্রেজার পাইপ নিয়ে যায়। জানা গেছে, […]
বন্দরে বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দিন আর নেই

বন্দর প্রতিনিধি: বন্দরে বীরমুক্তিযোদ্ধা নাসির উদ্দিন (৭০) আর নেই। ইন্না লিল্লাহি……. রাজিউন। মরহুমের নামাজের জানাযা মঙ্গলবার (২০ জানুয়ারী) বাদ আছর বন্দর থানার সোনাকান্দা কেল্লা জামে মসজিদে অনুষ্ঠিত হওয়ার পর রাষ্ট্রিয় মর্যাদায় স্থানীয় সোনাকান্দা কবরস্থানে দাফন সম্পর্ন করা হয়। এর আগে গত সোমবার (১৯ জানুয়ারী) রাত ৯টায় ঢাকা এপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন […]
বন্দরে স্বতন্ত্র এমপি প্রার্থী মাকসুদের কর্মী উপর হামলার ঘটনায় মামলা

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের স্বতন্ত্র প্রার্থী মাকসুদ হোসেনের কর্মীর উপর সন্ত্রাসী হামলা চালিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা নিলুফা ইয়াছমিন নিলু বাদী হয়ে গত সোমবার (১৯ জানুয়ারী) ৩ জনের নাম উল্লেখ্য করে বন্দর থানায় এ মামলা দায়ের করেন তিনি। যার মামলা নং- ২০(১)২৬ ধারা-১৪৩ / ৩৪১/ […]
বন্দরে ভারসাম্যহীন নারীর ঝুলন্ত লাশ উদ্ধার

বন্দর প্রতিনিধি: বন্দরে ভাড়াটিয়া ভারসাম্যহীন নারী ও ২ সন্তানের জননী সাথী আক্তার (৩২) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত সোমবার (১৯ জানুয়ারী) রাত সাড়ে ১১টায় বন্দর থানার ২১ নং ওয়ার্ডের আমিন আবাসিক এলাকার ১নং গল্লীস্থ জনৈক শফিকুল ইসলামের ভাড়াটিয়া বাড়ি নিচতলা থেকে ওই মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। আত্মহত্যাকারী […]
বন্দরে ২ নারীসহ বিভিন্ন ওয়ারেন্টে গ্রেপ্তার-৭

বন্দর প্রতিনিধি: বন্দরে বিভিন্ন ওয়ারেন্টে ২ নারীসহ ৭ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতরা হলো বন্দর কবরস্থান রোড এলাকার রাকিব প্রধানের স্ত্রী বন্দর থানার দায়েরকৃত ২১(৮)২৪ নং নারী ও শিশু নির্যাতন মামলার ওয়ারেন্টভূক্ত আসামী রিমা (২৪) বন্দর থানার ২নং মাধবপাশা এলাকার খোকন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত আসামী পারভেজ হাসান (৩২) নবীগঞ্জ বাগবাড়ী এলাকার শাহআলী […]
বন্দরে মাদক সম্রাট ও চাঁদাবাজ দিপু ও মুন্নাগংরা বেপরোয়া

বন্দর প্রতিনিধি: সন্ত্রাসীদের জনপদ খ্যাত বন্দরের মদনপুরকে রক্ষা করার দায়িত্ব নিবে কে? প্রতিনিয়ত ঘটছে অনাকাংখিত ঘটনা। যে খানে কথা বলার আগে চলে রক্তের ঘটনা। বিগত স্বৈরাচারী সরকারের সময়ের চাঁদাবাজদের রের্কড ভঙ্গ পূর্বক দিপুর সেন্ডিকেটের কাছে সকল সেক্টর নিয়ন্ত্রণে। মদনপুর চৌরাস্তার ফুট ওভার ব্রীজের নীচ থেকে কাঁচা বাজার, বিভিন্ন গারীর দোকান, পসরা বসিয়ে ৩ হাজার করে […]
সাধারণ মানুষের কাছে ছিলেন ভরসার নাম মনিরুল আলম সেন্টুর

নিজস্ব প্রতিবেদক কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর রাজনৈতিক জীবন যেন এক দীর্ঘ প্রতিহিংসার অধ্যায়। ক্ষমতার পালাবদল হয়েছে, শাসক বদলেছে, কিন্তু সেন্টুর চারপাশে ঘুরে বেড়ানো টার্গেটের বৃত্ত কখনো ছোট হয়নি। দুই ভিন্ন রাজনৈতিক আমলে, দুই ভিন্ন শক্তির কাছে তিনি থেকেছেন সন্দেহের মানুষ, অথচ সাধারণ মানুষের কাছে ছিলেন ভরসার নাম। আওয়ামী লীগ আমলে কুতুবপুরে […]
শহরের গলাচিপা এলাকায় পূর্ব ও পশ্চিম গ্রুপের অপকর্মে অতিষ্ঠ এলাকাবাসী!

দ্রুত অভিযান পরিচালনার দাবী ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় পূর্ব ও পশ্চিম গ্রুপের অত্যাচার অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার সাধারন মানুষ। পূর্ব গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন ফারুক মাল আর পশ্চিম গ্রুপের নেতৃত্বে রয়েছেন শামীম হোসেন। এই দুই সন্ত্রাসীর রয়েছে একাধিক সদস্য। এরা মাদক ব্যবসা,চুরি,ছিনতাই,মাদক সেবন,চাঁদাবাজি, ইভটিজিং,ফিটিংবাজি সহ এমন কোন অপকর্ম নেই যা করেনা। নাম প্রকাশে অনিচ্ছুক […]
সোনারগাঁয়ে হাত-পা বাঁধাবস্থায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নিখোঁজের একদিন পর শারীরিক প্রতিবন্ধী এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তির নাম মো. সোহেল (৪০)। তাঁর হাত-পা ও মুখ স্কচটেপ দিয়ে প্যাঁচানো ছিল। মঙ্গলবার (২০ জানুয়ারি) ভোরে সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মুছারচর এলাকার একটি সেতুর পাশের সড়কের ঢালের ঝোপ থেকে মরদেহটি উদ্ধার করে তালতলা তদন্ত কেন্দ্রের পুলিশ। নিহত […]
কার দিকে যাবে আ.লীগের ‘ভোটব্যাংক’

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ২০২৪ সালের ৫ আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপর এটিই প্রথম জাতীয় নির্বাচন। যার ফলে জনসাধারণের কাছে এই নির্বাচন অন্যতম গুরুত্ব বহন করছে। যদিও শেখ হাসিনার দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে না। তবু দলটির সমর্থকরাই শেষ […]
রূপগঞ্জে কারখানায় লোহা গলানোর বাটি বিস্ফোরণে শ্রমিক নিহত

ষ্টাফ রিপোর্টার: নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্রমপুর স্টিল মিলস কারখানায় লোহা গলানোর বাটি বিস্ফোরণে আলম হোসেন নামে এক শ্রমিকের নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন বরকত নামে আরেক শ্রমিক। তাকে জাতীয় বার্ন ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে উপজেলার মৈকুলী এলাকায় বিক্রমপুর স্টিল মিলস কারখানায় এ দুর্ঘটনা ঘটে। রূপগঞ্জ থানার ওসি সবজেল […]
আ’লীগের পলাতক মেয়র,চেয়ারম্যান,নেতাকর্মীদের নিয়ে আজাদের গোপন বৈঠক!!

জাগো নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম আজাদ সোমবার (১৯ জানুয়ারি) সকাল ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে একটি গোপন কক্ষে তার সংসদীয় আসনের আওতাধীন আওয়ামী লীগের ৪৮ জন পলাতক নেতা ও সাবেক জনপ্রতিনিধিদের নিয়ে বৈঠক করেছেন। বৈঠকে দুইজন পৌরসভা মেয়র, ১০ জন ইউপি চেয়ারম্যান, একজন উপজেলা চেয়ারম্যান ও একজন ভাইস […]
