নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সাধারণ মানুষের কাছে ছিলেন ভরসার নাম মনিরুল আলম সেন্টুর

সাধারণ মানুষের কাছে ছিলেন ভরসার নাম মনিরুল আলম সেন্টুর

প্রকাশিতঃ

নিজস্ব প্রতিবেদক

কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টুর রাজনৈতিক জীবন যেন এক দীর্ঘ প্রতিহিংসার অধ্যায়। ক্ষমতার পালাবদল হয়েছে, শাসক বদলেছে, কিন্তু সেন্টুর চারপাশে ঘুরে বেড়ানো টার্গেটের বৃত্ত কখনো ছোট হয়নি। দুই ভিন্ন রাজনৈতিক আমলে, দুই ভিন্ন শক্তির কাছে তিনি থেকেছেন সন্দেহের মানুষ, অথচ সাধারণ মানুষের কাছে ছিলেন ভরসার নাম।

 

আওয়ামী লীগ আমলে কুতুবপুরে সেন্টুর জনপ্রিয়তা দ্রুতই শকুনের চোখে পড়ে। স্থানীয় রাজনীতিতে প্রভাবশালী বিএনপি নেতা হিসেবে পরিচিত হওয়ায় শুরু থেকেই তিনি ছিলেন নজরদারিতে। সে সময়ের প্রভাবশালী সাংসদ শামীম ওসমানের সঙ্গে বিরোধের জেরে সেন্টুর ব্যবসা-বাণিজ্য ও সহায় সম্পত্তি পড়ে যায় চাপে। রাজনৈতিক বাস্তবতা তখন এমন এক জায়গায় নিয়ে দাঁড় করায়, যেখানে নিজের নিরাপত্তা নিশ্চিত করতে আপোষই হয়ে ওঠে একমাত্র পথ।

পরিস্থিতির চাপে বাধ্য হয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মাঠে নামতে হয় সেন্টুকে।

গুঞ্জন রয়েছে, কাজ না করলে গুম কিংবা ক্রসফায়ারের হুমকিও ছিল সামনে। শেষ পর্যন্ত নৌকা প্রতীকেই নির্বাচিত হন তিনি। কিন্তু ক্ষমতার প্রতীক বদলালেও ভেতরের বিশ্বাস বদলায়নি। বিএনপি মনোভাবাপন্ন সেন্টু নীরবে আগলে রেখেছেন দলটির নেতাকর্মীদের। মামলা-মোকাদ্দমা আর আইনি জটিলতায় পাশে দাঁড়িয়েছেন, যতটা সম্ভব সহায়তার হাত বাড়িয়েছেন।

এই অবস্থানই তাকে আরও একা করে তোলে। কুতুবপুরের আওয়ামী লীগের একটি অংশ কখনোই তাকে আপন করে নিতে পারেনি। তৎকালীন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. জসিম উদ্দিন একাধিক সভা-সমাবেশে প্রকাশ্যে সেন্টুর বিরুদ্ধে বক্তব্য দেন, হুমকিও আসে বারবার। জনপ্রিয়তার জোরে টিকে থাকলেও রাজনৈতিকভাবে ক্রমশ কোণঠাসা হতে থাকেন তিনি।

৫ আগস্টের পর রাজনৈতিক পটপরিবর্তন আসে। অনেকেই ভেবেছিলেন, এবার বুঝি সেন্টুর দীর্ঘ লড়াইয়ের ইতি ঘটবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। বিএনপির ভেতর থেকেই একটি অংশের চোখে কাঁটা হয়ে ওঠে তার জনপ্রিয়তা। সেই হিংসা আর সন্দেহ থেকেই নতুন করে শুরু হয় একঘরে করার চেষ্টা। বহিষ্কৃত নেতা হিসেবে তাকে চিহ্নিত করে রাজনীতির মূল স্রোত থেকে দূরে রাখার পায়তারা চলতে থাকে।

কেন্দ্রীয় নেতৃত্ব এক সময় তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করলেও, পর্দার আড়ালের নানা ষড়যন্ত্রে আবারও তা বহাল থাকে। তবে ষড়যন্ত্রকারীদের সেই ষড়যন্ত্র টিকতে পারেনি বেশী দিন। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে কেন্দ্রীয় নেতৃত্ব সেন্টুর প্রয়োজনীয়তা অনুধাবন করে তাকে আবার দলে ফিরিয়ে নিয়েছেন।

কুতুবপুরের রাজনীতিতে মনিরুল আলম সেন্টুর গল্প তাই শুধু একজন নেতা নয়। এটি জনপ্রিয়তা, ক্ষমতা আর প্রতিহিংসার সংঘর্ষে পড়ে যাওয়া এক মানুষের দীর্ঘ, ক্লান্তিকর পথচলার দলিল। এখন প্রশ্ন থেকেই যায় সেন্টুর এই লড়াইয়ের শেষ কোথায়?

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!