নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
শহরের গলাচিপা এলাকায় পূর্ব ও পশ্চিম গ্রুপের অপকর্মে অতিষ্ঠ এলাকাবাসী!

শহরের গলাচিপা এলাকায় পূর্ব ও পশ্চিম গ্রুপের অপকর্মে অতিষ্ঠ এলাকাবাসী!

প্রকাশিতঃ

দ্রুত অভিযান পরিচালনার দাবী
ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জ শহরের গলাচিপা এলাকায় পূর্ব ও পশ্চিম গ্রুপের অত্যাচার অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার সাধারন মানুষ।
পূর্ব গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন ফারুক মাল আর পশ্চিম গ্রুপের নেতৃত্বে রয়েছেন শামীম হোসেন।
এই দুই সন্ত্রাসীর রয়েছে একাধিক সদস্য। এরা মাদক ব্যবসা,চুরি,ছিনতাই,মাদক সেবন,চাঁদাবাজি, ইভটিজিং,ফিটিংবাজি সহ এমন কোন অপকর্ম নেই যা করেনা।
নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসীর সূত্রে জানা যায়, ফারুক মাল ও শামীম হোসেন নিজেদের অস্তিত্ব রক্ষায় নিজেরাই পূর্ব-পশ্চিম গ্রুপ হিসেবে ভাগ করে নিয়েছে।
পূর্ব পাশে যত বাড়িঘর রয়েছে এর চাঁদা আদায় করে থাকে ফারুক মাল ও তার সহযোগীরা। আর পশ্চিম গ্রুপের চাঁদা আদায় করে থাকে শামীম হোসেন ও তার সহযোগিতারা। এরা এলাকায় মাদক ব্যবসা, সন্ত্রাসী কার্যকলাপ, বিভিন্ন বাসা বাড়ি নির্মাণ করতে হলে বাড়ির মালিক হতে চাঁদা আদায়, ছিনতাইসহ নানান অপকর্ম করে থাকে।
সবচেয়ে মজার ব্যাপার হলো উভয় গ্রুপ নিজেদেরকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী পরিচয় দিয়ে থাকে। যার ফলে জনমনে বিএনপি প্রসঙ্গে একটি বাজে ধারনার জন্ম নিয়েছে। যা আগামী জাতীয় সংসদ নির্বাচনে ব্যপক প্রভাব পড়বে।
একটি সূত্র হতে জানা যায়, পূর্ব গ্রুপের দলনেতা ফারুক মালের গ্রুপে রয়েছে দুর্ধর্ষ সন্ত্রাসী,অনিক, খাজা রনী, মুক্তার চাঁন সহ আরও ২০-২৫ জন। শামীম হোসেন গ্রুপে রয়েছে মিহির, মাহবুব,সীমান্ত সহ আরো ২৫-৩০ জন।
এরা সঙ্গবদ্ধভাবে এলাকায় মাদক ব্যবসা, চাঁদাবাজি, মাদক সেবন,সন্ত্রাসী কর্মকান্ড সহ নানান অপকর্ম করে থাকে। এদের ভয়ে এলাকার প্রতিটি মানুষ সব সময় থাকে আতঙ্কের মধ্যে। কেউ কিছু বললে ওই বাহিনীর সদস্যরা প্রতিবাদকারীকে নির্যাতন করে থাকে। এমন কি আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে হয়রানি করার হুমকি দিয়ে থাকে।
সরেজমিন শহরের গলাচিপা আওয়াল চেয়ারম্যান মসজিদ এলাকা,মাসদাইর, জামতলা ঘুরে জানা যায়, পূর্ব ও পশ্চিম গ্রুপের প্রতিটি সদস্য দুর্ধর্ষ প্রকৃতির। ফারুক মাল ও শামীম হোসেন তাদের সহযোগিদের দিয়ে ফিটিং দিয়ে থাকে।
পরে তারা সমাধানের কথা বলে ঐ সমস্ত বাড়ির মালিক এবং ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরকে কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়।
কেউ নতুন বাড়ি করতে গেলে পূর্ব ও পশ্চিম গ্রুপকে বাধ্যতামূলক চাঁদা দিতে হয়। নইলে কেউ বাড়িঘর করতে পারে না।
এমনকি এ বাহিনীর সদস্যদের ছাড়া কেউ ইট, বালি, রড, সিমেন্ট কিনতে পারে না। বাড়ি করতে হলে এই বাহিনীর সদস্যদের কাছ থেকে নির্মান সামগ্রী কিনতে হবে উচ্চ মূল্যে।
শুধু তাই নয় ছাদ ঢালাই দেওয়ার সময় প্রতিটি ফ্লোর বাবদ ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত চাঁদা আদায় করে থাকে বলে অভিযোগ রয়েছে।
পূর্ব গ্রুপের ফারুক মাল একসময় আওয়ামী লীগের দোসর রবিউলের সহযোগী হিসেবে কাজ করলেও রাতারাতি ভুল পাল্টে নিজেকে বিএনপি’র একটি অঙ্গ সংগঠনের ১৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে থাকে।
পশ্চিম গ্রুপের লিডার শামীম হোসেন ক্রসফায়ারে নিহত বন্দুক শাহিনের ছোট ভাই। শামীম বাহিনীর সদস্যরা হচ্ছেন মিহির, মাহাবুব,সীমান্ত, জামাল এরা গলাচিপা আউয়াল চেয়ারম্যান বাড়ির সংলগ্ন মসজিদ এলাকার প্রভাব বিস্তার নিয়ে প্রায় সময় সংঘর্ষ লিপ্ত হয়ে থাকে।
অনিক একটি নির্মানাধীন বাড়ির রড চুরি করে ধরা পড়লে তার অনুসারীরা তাকে ছাড়িয়ে নিয়ে আসে।
বর্তমানে মাসদাইর বাজার হতে গলাচিপা আওয়াল চেয়ারম্যানের মসজিদ রোডে ড্রেন নির্মান কাজ চলছে। রাস্তার পুরনো মালামাল উভয় গ্রুপের সন্ত্রাসীরা জোরপূর্বক নিয়ে অন্যত্র বিক্রি করে দিচ্ছে। এর প্রতিবাদ করায় পশ্চিম গ্রুপের সদস্য সীমান্ত ও জামাল লেবারদের মারধর করে। পরে লেবাররা নির্মান কাজ বন্ধ করে দেয়।
একেক সন্ত্রাসীরা দেখতে পালোয়ানের মতো হওয়ায় কেউ কিছু বলতে সাহস পাচ্ছেনা। উভয় গ্রুপের কাছে রয়েছে অত্যাধনিক দেশীয় অস্ত্র। প্রায় ১৫ দিন আগে ফতুল্লা থানা পুলিশ গলাচিপা হতে বিপুল পরিমান দেশীয় অস্ত্র সহ ফাইটার মনিরকে আটক করলেও অন্যতম সন্ত্রাসী জাহিদ ও ফারুক মালকে আটক করেনি পুলিশ। বরং একজন আইনজীবী ফারুক মালকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে রাখে বলে গুঞ্জন রয়েছে।
পূর্ব ও পশ্চিম গ্রুপের সন্ত্রাসীরা নিজেদের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী পরিচয় দিয়ে গলাচিপা,মাসদাইর ও জামতলা এলাকায় নানান অপকর্ম করে জনমনে ভীতি সৃষ্টি করে রেখেছে। এদেরকে আবার বিএনপির মিছিল মিটিংয়ে দেখা যায়।
তাই এলাকাবাসী মনে করে এ সকল নামধারী সন্ত্রাসী, চাঁদাবাজ,মাদক বিক্রেতাদের বিরুদ্ধে মহানগর ও সদর থানা বিএনপির নেতৃবৃন্দের উচিত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা।
অবিলম্বে গোপন তদন্ত সাপেক্ষ উল্লেখিত সন্ত্রাসী, চাঁদাবাজ,মাদক বিক্রেতাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনা করতে র‌্যাব,পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!