নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
ফতুল্লায় পরিত্যক্ত কারখানা থেকে বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার
বিএনপিতে ত্যাগীদের অবমুল্যায়ন আর আখের গোছাচ্ছে সুবিধাবাদীরা!!
বক্তাবলীতে ফ্যাসিবাদের দোসর যুবলীগ নেতা তুষার প্রকাশ্যে!
বন্দরে পুলিশের সহযোগিতায় পৈত্রিক বাড়ি দখলের অভিযোগ বিএনপি নেতা হান্নানের বিরুদ্ধে
২ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার
অনুপস্থিত থেকেও হাজিরা দেওয়ায় ক্ষোভ ভূমি প্রতিমন্ত্রীর
জেলার শ্রেষ্ঠ অফিসার এস আই নন্দন সরকার
শিশু আছিয়া হত্যা: হাইকোর্টে হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল
বকশীগঞ্জে গুলশান মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৮ দোকান
চড়া দামে সার বিক্রি করায় জামালপুরে দুই ডিলারকে জরিমানা
নারায়ণগঞ্জ জেলা কারাগার: অনিয়মই যেখানে নিয়ম !!
Next
Prev
প্রচ্ছদ
তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শ্রীবরদীতে পথসভা ও লিফলেট বিতরণ

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শ্রীবরদীতে পথসভা ও লিফলেট বিতরণ

প্রকাশিতঃ

এজেএম আহছানুজ্জামান ফিরোজ,   শেরপুর প্রতিনিধি

 

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে শেরপুরের শ্রীবরদীতে পথসভা ও লিফলেট বিতরণে করা হয়েছে। ২৩ নভেম্বর সকালে উপজেলার খড়িয়া কাজিরচর ইউনিয়নের লংগর পাড়া বাজারে পথসভার মধ্যে দিয়ে দিনের কার্যক্রম শুরু করেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

 

এতে প্রধান অতিথি হিসেবে  বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক শ্যামল মালুম। তিনি বলেন, ১৩ই জুলাই ২০২৩ তারিখে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান  জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা দিয়েছেন, সেই ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সারা দেশের ন্যায় শেরপুরে যুবদল,  স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সমন্বয়ে জেলার বিভিন্ন থানা ও পৌরসভায় লিফলেট বিতরণ ও পথসভা করছি, ৫ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর  এদেশ নতুন করে স্বাধীন হয়েছে, এই গণঅভ্যুত্থান আন্দোলনে বিএনপি, যুবদল,  স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের এক সহস্রাধিক নেতাকর্মী নিহত হয়েছে, আপনারা ভোটের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ক্ষমতায় আনলে আমরা সাম্য ও বৈষম্যহীন একটি রাষ্ট্র গঠন করবো, ভোটের মাধ্যমে সাম্য ও বৈষম্যহীন রাষ্ট্র গঠনে আমাদেরকে সহায়তা করবেন।

 

লিফলেট বিতরণ,  পথসভা ও গণসংযোগ কর্মসূচি উপজেলার লংগর পাড়া বাজার থেকে শুরু করে শ্রীবরদী পৌর শহর  হয়ে কর্ণঝোড়া বাজারে এসে শেষ হয়।

 

এসময় কেন্দ্রীয় ছাত্রদলের সদস্য আরিফ হাসান, জেলা ছাত্রদলের সভাপতি নিয়ামুল হাসান আনন্দ, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এস এম সোহান,পৌর বিএনপির সভাপতি ফজলুল হক চৌধুরী অকুল, সাধারণ সম্পাদক আনিসুজ্জামান খোকন, উপজেলা যুবদলের আহ্বায়ক এডভোকেট আবু রায়হান মোহাম্মদ আল বেরুনী, সিনিয়র যুগ্ন আহবায়ক ইখলাছুর রহমান লিটন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু হারিছ বাচ্চু,   উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তাহাজুল ইসলাম, সদস্য সচিব সাইফুল ইসলাম, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল তানজিল মিষ্টার,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রোকনুজ্জামান রোকন, পৌর ছাত্রদলের আহ্বায়ক শোভন শাহরিয়ার রাফি, সদস্য সচিব জাকির খানসহ বিএনপি ও অঙ্গ – সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!