নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে ও এমএসের ডিলার নিয়োগে অনিয়ম, কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

বন্দরে ও এমএসের ডিলার নিয়োগে অনিয়ম, কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
ওএমএস নীতিমালা ভঙ্গ করে ডিলার নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান ও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কাজী নাছিরা আক্তারের বিরুদ্ধে মানববন্ধন করেছেন দরপত্রে অংশ নেওয়া ব্যক্তিরা। এ সময় অনিয়মের মাধ্যমে দেওয়া ওএমএস এর ডিলার নিয়োগ বাতিল সহ কর্মকর্তাদের অপসারণের জোড়ালো দাবি তোলা হয়। সরকারি ওই দুই কর্মকর্তাকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসর বলেও আখ্যায়িত করা হয়েছে।
রোরবার ২৬ জানুয়ারি সকালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৩নং ওয়ার্ডের সিএসডি সরকারি খাদ্যগুদামের সামনে ডিলার নিয়োগ আবেদনকারীদের আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ডিলার নিয়োগের অনেক আবেদনকারী সহ সর্বসাধারণ লোকজন অংশ নেন।
মানববন্ধনে ডিলার নিয়োগ আবেদনকারী মহিউদ্দিন শিশিরের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শাহাদুল্লাহ মুকুল, আমিনুল ইসলাম।
মানববন্ধনে বক্তরা বলেন, সিএসডি সরকারি খাদ্যগুদাম নিয়ন্ত্রক কার্যালয়ে থেকে ওএমএস ডিলার নিয়োগে সরকারি নীতিমালা ভঙ্গ করে লটারি না দিয়ে আওয়ামী ফ্যাসিবাদী সরকারের দোসর ইউএনও মোস্তাফিজুর রহমান এবং খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কাজী নাছিরা আক্তার এরা দুজন তাদের পছন্দের লোককে ডিলার হিসেবে নিয়োগ দিয়েছেন। ডিলার নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ করা হবে। কিন্তু সরকারি নীতিমালা ভঙ্গ করে আবেদনকারীদের না জানিয়ে ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। আমরা তীব্র নিন্দা জানাই এবং পূনরায় ডিলার নিয়োগ দেওয়ার দাবী জানান।
মানববন্ধনে বক্তরা আরও বলেন, গত ১৩ জানুয়ারি ওএমএস ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয় থেকে। সরকারি সকল নিয়ম মেনে ডিলার নিয়োগের জন্য ১৯জন প্রার্থী আবেদন করেছে। গত ১৯ জানুয়ারি লটারির মাধ্যমে ডিলার নিয়োগ হওয়ার কথা ছিল কিন্তু সরকারি নীতিমালার বাহিরে গিয়ে ইউএনও মোস্তাফিজুর রহমান এবং খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কাজী নাছিরা আক্তার এই নিয়োগ দিয়েছেন। তারা যে কাজটি করেছে আমরা তীব্র নিন্দা জানাই এবং অতিশীঘ্রই টেন্ডার বাতিল করে নতুন করে লটারির মাধ্যমে ডিলার নিয়োগ দেয়া হয়। এবং অনতিবিলম্বে উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান ও খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কাজী নাছিরা আক্তারকে আওয়ামী ফ্যাসিবাদীর দোসর আখ্যায়িত করে অপসারণ দাবী করেছেন।
মানববন্ধনে নিয়োগ আবেদনকারী নুর মোহাম্মদ, আজিজুল হাকিম তানজিল, শামীম, মেহেদী অংশগ্রহণ করেন। এছাড়াও উপস্থিত ছিলেন শফিক, জামান, দীন ইসলাম, সাইদুল ইসলাম শুভ, জাহাঙ্গীর, হান্নান, রনি, মোসেমান, নিজাম, সাইদুল, রফিক সহ স্থানীয় এলাকাবাসী।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!