নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লায় ভ্যানচালক খুনের ঘটনায় নারীসহ গ্রেফতার ৫

ফতুল্লায় ভ্যানচালক খুনের ঘটনায় নারীসহ গ্রেফতার ৫

প্রকাশিতঃ

ফতুল্লায় তালাবদ্ধ ঘর থেকে ভ্যানচালক হাবিবুর রহমানের বিকৃত লাশ উদ্ধারের রহস্য উদঘাটন করেছে পুলিশ। একইসাথে হত্যাকাণ্ডের সাথে জড়িত এক নারীসহ অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রাতভর ঢাকা, নারায়ণগঞ্জ মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ফতুল্লা মডেল থানা পুলিশ।

গ্রেফতার ব্যক্তিরা হলেন পটুয়াখালী জেলার সদর থানার মাদারবুনিয়ার মো: ইউসুফ আকনের ছেলে কবির ওরফে সগির হোসেন(৩৮), মুন্সিগঞ্জ জেলার সদর থানার হাতিমারার মজিদ আলী সৈয়ালের মেয়ে রেহেনা বেগম(২৫),নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার চর ইসলামপুরের আসমত আলীর ছেলে আরিফ (২৫), মানিকগঞ্জ জেলার হরিরামপুর থানার দানেছপুরের মরহুম জলিল মিয়ার ছেলে সিদ্দিক(৫২) পটুয়াখালী জেলার সদর থানার হাজীখালা গ্রামের আব্দুল সাত্তার পেয়াদার ছেলে নুরুজ্জামান (৩৫)

জানা যায়, ২৯ জানুয়ারি মঙ্গলবার দুপুরে ফতুল্লার পঞ্চবটি শীষমহল আমতলা এলাকার স্বপন সরকারের ভাড়াটিয়া বাসা থেকে একটি বিকৃত লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিন রাতেই নিহত হাবিবুরের বাবা তার ২১ বছর বয়সী ছেলের লাশ শনাক্ত করে থানায় ফতুল্লা থানায় মামলা দায়ের করেন। এর আগে ২৫ জানুয়ারি নিহতের বাবা ফতুল্লা থানায় নিখোঁজের একটি সাধারণ ডায়েরি করেন। ডায়েরিতে উল্লেখ্য করেন, ২৪ জানুয়ারি রাত ৮টার দিকে হাবিবুর দাপা পোস্ট অফিস রোডে ভাড়া বাসা থেকে বের হয়। পরে রাত ১০টার দিকে তার ফোনে কল করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় অন্যথায় তার ছেলেকে হত্যা করা হবে। একপর্যায়ে অপহরণকারী মোবাইল ফোন বন্ধ করে দেয়।

পুলিশ জানায়, তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ সোমবার রাতে প্রথমে মুন্সিগঞ্জের হাতিমারা থেকে কবির ওরফে সগির হোসেন রেহেনা বেগমকে গ্রেফতার করে। তারা দুজনে স্বামী স্ত্রী। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার শাসনগাও এলাকা থেকে আরিফকে গ্রেফতার করে। গ্রেফতার করা আরিফের স্বীকারোক্তি মোতাবেক ঢাকার পোস্তগোলা থেকে সিদ্দিককে গ্রেফতার করে। পরে সিদ্দিকের স্বীকারোক্তি মোতাবেক ফতুল্লা থানার দাপা ইদ্রাকপুর থেকে নিহতের সহযোগী নুরুজ্জামানকে গ্রেফতার করে। গ্রেফতার ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করে।

বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলার সার্কেল মোহাম্মদ হাসিনুজ্জামান জানান, গ্রেফতার দম্পতি কবির ওরফে সগির হোসেন রেহেনা বেগম বিভিন্ন স্থানে ঘর ভাড়া নিয়ে মোবাইল ফোনে যুবকদের সাথে সম্পর্ক করে বাসায় ডেকে এনে মুক্তিপণ আদায় করতো। এরই ধারাবাহিকতায় নিহত হাবিবুরের সহযোগী এবং গ্রেফতার কবির ওরফ সগিরের চাচাতো ভাই নুরুজ্জামানের মাধ্যমে নিহতের সাথে মোবাইল ফোনের মাধ্যমে শারীরিক মেলামেশার প্রলোভন দেখিয়ে বাসায় ডেকে আনে। পরে মুক্তিপণ আদায়ে নিহতের পরিবারের কাছে অর্থ দাবি করে হাবিবুরকে নির্যাতন করে। হাবিবুর চিৎকার করলে অপর আসামিদের সহায়তায় তাকে শ্বাসরোধ করে হত্যা করে ঘরের ভিতর লাশ ফেলে তালাবদ্ধ করে তারা পালিয়ে যায়।

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!