নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
NEPC Consortium Power Ltd.-এর ক্ষতিগ্রস্ত শ্রমিকবৃন্দের পাওনার দাবীতে মানববন্ধন

NEPC Consortium Power Ltd.-এর ক্ষতিগ্রস্ত শ্রমিকবৃন্দের পাওনার দাবীতে মানববন্ধন

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার
এনইপিসি এর কর্মকর্তা / কর্মচারীরা তাদের পাওনাদী পরিশোধ করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
শনিবার (১৯ জুলাই)  দুপুর ১২ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাবেক অপারেশন ম্যানেজার মো.মনিরুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তারা বলেন ,NEPC Consortium Power Limited (বিদেশী কোম্পানির মালিকানাধীন) –  ১১০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এই বহুজাতিক ভাসমান বিদ্যুৎ কেন্দ্রটি (Haripur Commodore 1)১৯৯৯ সালে কাঁচপুরের হরিপুর এলাকায় স্থাপিত হয়। এটি বাংলাদেশের দ্বিতীয় আইপিপি (Independent Power Producer)। শুরু থেকেই এই বিদ্যুৎ কেন্দ্রটি এদেশের দক্ষ ও অভিজ্ঞ জনবল দ্বারা (খ্যাতি এবং চমৎকার লাভের সাথে) পরিচালিত হয়ে আসছিল। ২০১৯ সালে বাংলাদেশ সরকারের সাথে *বিদ্যুৎ ক্রয় চুক্তি*( *PPA* ) শেষ হওয়ার পর বিদ্যুৎ কেন্দ্রটির কার্যক্রম বন্ধ হয়ে যায়। *বাংলাদেশ শ্রম আইন (2006 section 132)* অনুযায়ী শ্রমিকদের ৫% প্রফিট বোনাস দেওয়ার বাধ্যবাধকতা থাকলেও, কোম্পানিটি আজ পর্যন্ত আমাদের সে প্রাপ্য পরিশোধ করেনি।
আমরা আজ এখানে উপস্থিত হয়েছি এক ন্যায্য দাবি ও দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ জানাতে।
NEPC Consortium Power Limited গত প্রায় দুই দশক ধরে বাংলাদেশে ব্যবসা পরিচালনা করেছে এবং আমাদের ১৮৬ জন শ্রমিকের সততা, নিষ্ঠা, দক্ষতা এবং অক্লান্ত পরিশ্রমের উপর ভর করে তারা এই দেশে মুনাফা অর্জন করেছে।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে, শ্রম আইন অনুযায়ী শ্রমিকদের প্রাপ্য ৫% প্রফিট বোনাসের টাকা পরিশোধ না করেই কোম্পানিটি তাদের একমাত্র স্থায়ী সম্পদ — ১১০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বার্জ মাউন্টেড পাওয়ার প্ল্যান্ট — বিক্রি করে দেশ ত্যাগের প্রস্তুতি নিচ্ছে।
আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, লেবার কোর্ট ( *B. L. A. Wages Suit No. 558/2014* ) আমাদের পক্ষে চূড়ান্ত রায় ( *24.11.2019* ) দিলেও, NEPC কর্তৃপক্ষ সেই রায়কে অগ্রাহ্য করেছে। তারা আদালতের রায়কে অবজ্ঞা করে দেশের সম্পদ বিক্রি করছে, যা একদিকে আইন লঙ্ঘন, অন্যদিকে শ্রমিকদের প্রতি চরম অন্যায়।
আমরা মনে করি, কোম্পানিটি বন্ধ হয়ে যাওয়ার পর আমাদের অনেক সহকর্মী হতাশাগ্রস্ত হয়ে দুঃখজনকভাবে মৃত্যুবরণ করেছেন এবং অনেকেই আজও বেকার অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। এই শ্রমিকদের বঞ্চিত করে কোম্পানির সম্পদ বিক্রি করে চলে যাওয়াটা অত্যন্ত অমানবিক এবং একটি জঘন্য সামাজিক ও আইনগত অপরাধ বলে আমরা মনে করি।
শ্রমিকের ঘাম শুকানোর আগেই তার প্রাপ্য মজুরি পরিশোধ করা উচিত।কিন্তু আমাদের শ্রমের প্রাপ্য অর্থ আটকে রেখে কোম্পানিটি গোপনে তার সম্পদ সরিয়ে নিচ্ছে — যা আমাদের ন্যায্য অধিকার হরণের শামিল।
আমরা আজকের এই শান্তিপূর্ণ মানববন্ধনের মাধ্যমে প্রশাসনের সর্বোচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা জোর দাবি জানাচ্ছি:
যতক্ষণ না NEPC তাদের শ্রমিকদের প্রাপ্য ৫% প্রফিট বোনাস পরিশোধ করছে, ততক্ষণ তাদেরকে বার্জ বিক্রি করে দেশ ছাড়ার অনুমতি দেয়া যাবে না।
আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবেন এবং শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, সাবেক অপারেশন ম্যানেজার মো.আহসান হাবিব,সাবেক শিফট চার্জ ইঞ্জিনিয়ার মো.ওয়াহিদুজ্জামান খান,আনোয়ারুল কাদের,এক্স মেইনটেনেন্স সুপারভাইজিং ইঞ্জিনিয়ার মো.আবদুর রহিমসহ অন্যান্য কর্মকর্তবৃন্দ।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!