নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
স্বৈরাচারী নেতাদের পথেই বিএনপির একাংশ, শেল্টার দিচ্ছে টাকার বিনিময়ে  !

স্বৈরাচারী নেতাদের পথেই বিএনপির একাংশ, শেল্টার দিচ্ছে টাকার বিনিময়ে  !

প্রকাশিতঃ

নিজস্ব সংবাদদাতা  // স্বৈরাচারী নেতাদের পথেই বিএনপির একাংশ অগ্রসর হচ্ছে বলে অভিযোগ ত্যাগীদের।  অবহেলিত হচ্ছে  ত্যাগীরা ।  নানা ক্ষোভের সঞ্চার হচ্ছে।  বন্দরে ছাত্রদলের সভাপতির ক্লাব হতে  আড়াইহাজার যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ৷ বন্দর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করে।  এমন সংবাদ প্রকাশ হওয়ার পর মুখ খুলতে শুরু করেছে অনেকে। বন্দরে বিএনপির নেতাদের সাথে গোপন সখ্যতার মাধ্যমে বেশ দাপটে অবস্থানে স্বৈরাচারী সরকারের নেতারা। মদনপুর, ফুলহরসহ বন্দরের বিভিন্ন ইউনিয়ন, ওর্য়াডে আওয়ামী লীগের নেতারা বেশ দাপটে ও আরামে জীবন যাপন করছে।  স্বৈরাচারী সরকারের ১৭ বছর জিরো হতে শতকোটি টাকার মালিক বনে গেছেন এমন অনেক নেতাদের শেল্টার দিচ্ছেন খোদ বিএনপির নেতারা।  তাদের মধ্যে চলছে রাতের বৈঠক, দিনে ব্যবসা। যে ভুল করেছিল স্বৈরাচারী সরকারের নেতারা। রাতের আধারে গোপন বৈঠক দিনে কর্মী দেখলে ব্যস্থাতা।  গুছিয়েছেন নিজেদের আখের। সেই অঢেল সম্পত্তির পাহাড় রক্ষার্থে স্বৈরাচারী সরকারের নেতারা বিএনপির নেতাদের ম্যানেজ পূর্বক ফিরে যাচ্ছে পূর্বের অবস্থানে। অথচ জেলার বিভিন্ন থানা এলাকায় ছাত্রলীগের নেতাদের ধরে পুলিশে সোর্পদ করছেন।  বন্দরে রাজনীতির বিষয়টি ব্যবসায়িক ভাবে নিয়েছেন বিএনপির নেতারা।

বর্তমানে দেশে রাজনীতির নামে যে শোষননীতি চলছে তাতে কোন শিক্ষিত, মার্জিত লোক রাজনীতিতে আসছে না, এমনকি আসবে না বলে অনেকে মন্তব্য করেন।

রাজনীতি বিষয়ে মনীষীরা বিভিন্ন উক্তি দিয়েছেন, হেনরি ফোর্ড রাজনীতিকে সৎ রাখতে পারে একটি মাত্র উদ্দেশ্য, তা হলো দেশের এবং তার জনগণের জন্য ভালো কিছু করার উদ্দেশ্য।

নেলসন ম্যান্ডেলা লিখেছেন, ক্ষমতাবান হয়েই ক্ষমতাহীন মানুষদের কষ্ট দেওয়া তো আমার আদর্শের পরিপন্থী।

একজন রাজনীতিবিদকে সংস্কার করার একমাত্র উপায় হলো- তাকে ফাঁসি দেওয়া।  আব্রাহাম মিলার রাজনীতি প্রায় যুদ্ধের মতোই উত্তেজনাপূর্ণ, এবং বেশ বিপজ্জনক । যুদ্ধে, আপনি কেবল একবার হত্যা করতে পারেন । তবে রাজনীতিতে অনেকবার।  উইনস্টন চার্চিল।

উল্লেখ্য যে, বন্দর থানা ছাত্রদলের সভাপতি আল আমিনের ক্লাব থেকে আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ খন্দকারকে আটক করেছে পুলিশ। বুধবার ২৩ এপ্রিল বেলা সাড়ে ১১টায় বন্দরের মদনপুরের মাস্টার বাড়ির ছাত্রদল নেতার ক্লাব থেকে ওই যুবলীগ নেতাকে  আটক করা হয়।  গ্রেপ্তারকৃত জাহেদ খন্দকার আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনিয়নের পাঁচগাও মনিহার গ্রামের আবু সাঈদ খন্দকারের ছেলে।

এদিকে জাহেদ খন্দকারকে আটক করা ধামগড় ফাঁড়ি ইনচার্জ মুজাহিদুল ইসলাম জানান যে, আমরা অর্ধতন কর্মকর্তাদের নির্দেশ প্রাপ্ত হয়ে অভিযান পরিচালনা করে জাহেদকে আটক করেছি। মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের পাশে ছাত্রদলের সভাপতি আল-আমিনের অফিসে ভেতর থেকে তাকে আমরা আটক করে থানায় সোপর্দ করেছি। এ ব্যাপারে ওসি সাহেব ভাল তথ্য দিতে পারবেন।

জাহেদ খন্দকারের আটকের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ওসি তরিকুল ইসলাম বলেন, জাহেদ খন্দকারকে একটি ক্লাব ঘর থেকে আটক করা হয়েছে। আমরা খোঁজ নিয়ে জানতে পেরেছি সে ওই ক্লাব ঘরের পাশের বাসাতেই থাকতো। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। আমরা বিষয়টি আড়াইহাজার থানা পুলিশকে অবহিত করেছি। খুব শিগগিরই তাকে ওই থানায় পাঠানো হবে।

এ ব্যাপারে বন্দর থানা ছাত্রদলের সাবেক সভাপতি আল আমিন বলেন, আমি এ সম্পর্কে কিছুই জানিনা। আমি মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক প্রার্থী আমার বিরোধী পক্ষ এমন অপপ্রচার চালাচ্ছে বলে আমি মনে করি।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!