নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
কদম রসুল সেতুর প্রবেশমুখ পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন

কদম রসুল সেতুর প্রবেশমুখ পরিবর্তনের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিতব্য কদম রসুল সেতুর নগর প্রান্তের সংযোগ সড়কের প্রবেশমুখ পরিবর্তন করে নতুন নকশা প্রণয়নের দাবি জানিয়েছে নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন।

 

শনিবার সকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দরা এই দাবি করেন।

 

লিখিত বক্তব্যে সংগঠনের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, শীতলক্ষ্যা নদীর পূর্ব ও পশ্চিম পাড়কে সংযুক্ত করতে ২০১৭ সালে কদম রসুল সেতু একনেকে অনুমোদন হয়। সেতুর প্রকল্প নকশায় শহর প্রান্তে পশ্চিমাংশে প্রবেশমুখ ব্যস্ততম নবাব সিরাজউদ্দৌলা সড়কের ফলপট্টি এলাকায় নারায়ণগঞ্জ কলেজের সামনে এসে নেমেছে। এটি বাস্তবায়িত হলে নারায়ণগঞ্জের মানুষের যানজটে ভয়াবহ দুর্ভোগের কারণ হবে। এমনিতেই এই সড়কের ১ নম্বর রেলগেট থেকে পুরো সড়কে সব সময় অস্বাভাবিক যানজট থাকে। এই সড়কের পাশে নারায়ণগঞ্জ হাইস্কুল, নারায়ণগঞ্জ কলেজ, পাইকারি কাঁচা বাজার দ্বিগুবাবুর বাজার রয়েছে। এ ছাড়া রেলওয়ে নারায়ণগঞ্জ স্টেশন, লঞ্চ টার্মিনাল, কেন্দ্রীয় বাস টার্মিনালসহ প্রতিদিন লক্ষাধিক লোকের আনাগোনা রয়েছে। এখানে সেতুর প্রবেশমুখ যুক্ত হলে বড় ধরনের সংকট তৈরি হবে এবং পুরো এলাকাটি যানজটে ব্যবহারের অনুপযোগী হয়ে উঠবে।

তিনি আরও বলেন, সেতুর প্রকল্প প্রক্রিয়া দীর্ঘদিন ধরে চলমান থাকলেও সেতুর ব্যবহারকারী নাগরিকদের সঙ্গে প্রকল্প নিয়ে মতবিনিময় বা তাঁদের অভিমত জানার জন্য কর্তৃপক্ষ কোনো উদ্যোগ গ্রহণ করেনি। এ প্রকল্পে যথাযথ সমীক্ষার ক্ষেত্রে ঘাটতি রয়েছে। তাই যথাযথ সমীক্ষার মাধ্যমে এই ত্রুটি সমাধান করে গুরুত্বপূর্ণ এই সেতুর শহর প্রান্তের সংযোগ সড়কের প্রবেশমুখ পুনর্নির্ধারণের দাবি জানান তিনি। অপরিকল্পিত উন্নয়ন জনদুর্ভোগ বৃদ্ধি করা ছাড়া কোনো সুফল বয়ে আনবে না। যেনতেনভাবে প্রকল্প সম্পন্ন করে নারায়ণগঞ্জের মানুষের দুর্ভোগ আরও বৃদ্ধির উদ্যোগ নেওয়া হলে নারায়ণগঞ্জবাসী তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দেন নারায়ণগঞ্জ নাগরিক আন্দোলন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম, ন্যাপ জেলার সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, খেলাঘর আসরের জেলা কমিটির কেন্দ্রীয় কমিটির সাবেক সহসভাপতি রথীন চক্রবর্তী, উদীচী শিল্পীগোষ্ঠী জেলা কমিটির সভাপতি জাহিদুল হক সহ প্রমুখ।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!