নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
পশুর হাট নিয়ে অনাপত্তিপত্র উপজেলায় জমা দিলেও সিটিতে দেয়নি আনোয়ার

পশুর হাট নিয়ে অনাপত্তিপত্র উপজেলায় জমা দিলেও সিটিতে দেয়নি আনোয়ার

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

বন্দর প্রতিনিধি: বন্দরে গরুর হাটের জায়গা নিয়ে জজ মিয়া নাটকের সূচনা করতে চাচ্ছেন শিল্পপতি আলহাজ্ব আনোয়ার হোসেন। ব্যাক্তিগত স্বার্থ  পূর্বের ক্ষোভ হাসিলের জন্য বিশেষ কৌশল অবলম্বন করেছেন বলে এলাকাবাসীর দাবী।

সূত্র মতে,  বন্দরের উত্তরাঞ্চল খ্যাত মদনপুর সন্ত্রাসী/ত্রাসী এলাকা হিসেবে জেলায় আলোচিত-সমালোচিত।  যে অঞ্চলে কথার আগে চলে খুন। দেড়যুগে ২৫ টি হত্যাকান্ডের ঘটনা ঘটলেও অনেকের হদিসই এখনো মেলেনি। সেই অঞ্চলে নাসিক ২৭ নং ওর্য়াড ফুলহর গরুর হাটের জন্য জায়গার অনুমতি দেয় আনোয়ার হোসেন।  এরপর থেকেই ৪/৫ টি গ্রুপ মুখোমুখি অবস্থানে গিয়ে হৈচৈ -গালিগালাজসহ মহড়া চলে। বিষয়টি প্রশাসনসহ শিল্পপতি আলহাজ্ব এম জামাল উদ্দিনের দৃষ্টিতে আসে।  সার্বিক দৃষ্টিতে জামাল উদ্দিন তার ভাই আনোয়ার হোসেনকে জায়গার বিষয়টি সরাসরি না দিতে বলে দেন এমনকি তার প্রতিষ্ঠানের সিকিউরিটি ইনচার্জের মাধ্যমে অনাপত্তিপত্র উপজেলায় দিলেও মূল জায়গায় এখনো মূলা ঝুলিয়ে রাখছেন।  সিটি কর্পোরেশনে এখনো কোন কাগজ দেয়নি। যা শাক দিয়ে মাছ ডাকার মতই। এ যেন ধরি মাছ, না ছুই পানি।
অবশেষে বির্তকের মুখে কোরাবানির পশুর হাটের অনুমতি দেওয়া জমির উপর হাট বসানোর ব্যাপারে আপত্তি জানিয়ে লিখিত আবেদন করেছেন জেলা জাতীয় পার্টির সহ সভাপতি ফ্যাসিস্ট দোসর আনোয়ার হোসেন।

সোমবার ১২ মে দুপুরে বন্দর উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে স্বশরীরে নির্বাহী কর্মকর্তা বরাবর আপত্তি জানিয়ে লিখিত আবেদন জমা দিয়েছেন তিনি।

নিহাল টেক্সটাইল মিলস এর প্যাডে আবেদন করা ওই আপত্তি পত্রে তিনি উল্লেখ করেছেন, আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে স্থাানীয় এলাকাবাসীর দাবির প্রেক্ষিতে ফুলহর মৌজায় আমার মালিকাধানী জায়গায় অস্থাায়ী কোরবানীর পশুর হাট বসানোর জন্য অনুমতি দিয়ে একটি অপত্তিপত্র দিয়েছিলাম তা আপনার কার্যালয়ে প্রেরণ করা হয়েছে কিনা সে বিষয়ে আমার জানা নেই। বর্তমানে বিভিন্ন পরিস্থিাতি বিবেচনা করে ও ব্যক্তিগত কারণে আমি এখন আর উক্ত জায়গায় পশুর হাট বসানোর অনুমতি দিতে ইচ্ছুক নই। তাই ফুলহর মৌজায় আমার মালিকাধীন জায়গায় পশুর হাট বসাতে অনুমতি না দেওয়ার জন্য সুমর্জি কামনা করছি।

এর আগে ৫ মে তিনি উক্ত স্থাানে হাট বসানের জন্য দেওয়া অনাপত্তি পত্রের ফটোকপি সংযুক্ত করেছেন। যেখানে তার মালিকাধীন জমির বিবরণী উল্লেখ করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, মদনপুর ফুলহর এলাকায় বিএনপির একাধিক গ্রুপ উক্ত স্থাান গুলোতে কোরবানী পশুর হাট করার জন্য অনুমতি চেয়ে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বরাবর পৃথক তিনটি আবেদন জমা দিয়েছেন।

এর আগে বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের জানিয়ে ছিলেন যেসকল স্থাানে হাটের জন্য আবেদন এবং আপত্তিপত্র এসেছে তার সব গুলোই আমরা জেলা প্রশাসক কার্যালয়ে প্রেরণ করেছি। সেখান থেকে আমাদের তদন্তের জন্য বলা হলে তদন্তের পর আমরা রিপোর্ট দিবো। তদন্তে শেষে বলা যাবে হাটের অনুমতি হবে কি হবে না।

এদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বাজার কর্মকর্তা জহিরুল ইসলাম জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ড এলাকার মদনপুর ফুলহর এলাকায় হাটের অনুমতি চেয়ে একটি আবেদন এসেছে। আমরা সিটি কর্পোরেশন থেকে হাটের জন্য আবেদিত কাগজপত্র জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করার পর এই আবেদনটি এসেছে। ফলে আমরা সেটি আর প্রেরণ করতে পারিনি।

এদিকে জেলা প্রশাসক কার্যালয়ে স্থাানীয় সরকার শাখা খোঁজ নিলে তারা জানান, মদনপুর এলাকায় হাটের জন্য উপজেলা পরিষদ থেকে দুটি স্থাানের আবেদন এসেছে। আমরা সেগুলো তদন্তের জন্য পুনরায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়ে দিয়েছি। সেখানকার সহকারী কমিশনা (ভূমি) এবং নির্বাহী কর্মকর্তা তদন্ত করে রিপোর্ট দিবেন সেই রিপোর্টের ভিত্তিতে হাটের অনুমোদন হবে কি হবেনা সেই সিদ্ধান্ত হবে।

এদিকে সোমবার বন্দর উপজেলা পরিষদ কার্যালয়ে যোগাযোগ করা হলে তারা জানান, বিকেল পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয় থেকে হাটের তদন্তের জন্য কোন কাগজ এখন পর্যন্ত এসে পৌছায়নি। তবে আনোয়ার হোসন নামের একজন ভূমির মালিক তার নিজস্ব জমিতে পশুর হাট বসানোর ব্যাপারে আপত্তি জানিয়ে লিখিত আবেদন দিয়ে গেছেন।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!