নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
দেশের গোপন বন্দিশালা চলত সাঙ্কেতিক নামে! গুমের পরে আটকে রাখা হত ‘ক্লিনিক’ ও ‘হাসপাতালে’

দেশের গোপন বন্দিশালা চলত সাঙ্কেতিক নামে! গুমের পরে আটকে রাখা হত ‘ক্লিনিক’ ও ‘হাসপাতালে’

প্রকাশিতঃ

ভারতের আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত সংবাদটি জাগো নারায়ণগঞ্জ২৪.কমের পাঠকদের জন্য হুবুহু প্রকাশ করা হলো।

বাংলাদেশের গুম তদন্তের রিপোর্টে গোপন বন্দিশালার বিষয়ে আরও নতুন তথ্য প্রকাশ করা হয়েছে। রিপোর্টে দাবি করা হয়েছে, এই গোপন বন্দিশালাগুলির সাঙ্কেতিক নাম ছিল। পরিচালনার দায়িত্বে ছিল মূলত বাংলাদেশ পুলিশের র‌্যাব।

বাংলাদেশে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের রিপোর্টে উঠে এসেছে গোপন বন্দিশালার সাঙ্কেতিক নাম! বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জমানায় কাউকে গুম করার পরে এই গোপন বন্দিশালাগুলিতে আটকে রাখা হত বলে অভিযোগ। তদন্ত কমিশনের সাম্প্রতিক রিপোর্টে এমন দু’টি বন্দিশালার তথ্য উঠে এসেছে। সেগুলির সাঙ্কেতিক নাম ছিল ‘হাসপাতাল’ এবং ‘ক্লিনিক’।

এই দু’টি গোপন বন্দিশালা কোথায় ছিল, তা-ও গুম তদন্ত কমিশনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে। বাংলাদেশি সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ অনুসারে, দু’টি গোপন বন্দিশালা পরিচালনের দায়িত্বে ছিল বাংলাদেশ পুলিশের ‘র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন’ (র‌্যাব)-এর গোয়েন্দা শাখা। ঢাকার উত্তরায় র‌্যাব-১ কার্যালয়ের চত্বরে ‘টাস্কফোর্স ফর ইন্টারোগেশন’ (টিএফআই) সেল হিসেবে পরিচিত বন্দিশালাটির সাঙ্কেতিক নাম ছিল ‘হাসপাতাল’। র‌্যাবের সদর দফতরের অধীনে থাকলেও দাবি করা হচ্ছে, এটির দেখভালের দায়িত্বে ছিল র‌্যাবের গোয়েন্দা শাখা। এ ছাড়া র‌্যাবের সদর দফতরের চত্বরেই ছিল আরও একটি বন্দিশালা, সেটির সাঙ্কেতিক নাম ছিল ‘ক্লিনিক’। কাচের তৈরি কাঠামোর জন্য সেটিকে ‘গ্লাস হাউস’ও বলা হত।

হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন একাধিক ব্যক্তিকে গুমের অভিযোগ উঠেছিল। সেখানে দিনের পর দিন বিনা বিচারে অভিযুক্তদের আটকে রাখা হত বলে অভিযোগ। এমনকি, সরকারের বিরুদ্ধে কথা বললেও ঠাঁই হত গোপন ওই বন্দিশালায়। অভিযোগ, সরকারের নির্দেশে বাংলাদেশ পুলিশ খুন, গুমখুন বা অপহরণ করে ‘আয়নাঘরে’ বন্দি করে রাখার মতো কাজ করেছে একাধিক বার। হাসিনা সরকারের পতনের পরে সেই বন্দিশালার জন্য ক্ষমাও চেয়েছিল র‌্যাব।

বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠিত হওয়ার পরে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস গুমের অভিযোগের তদন্তের জন্য একটি কমিশন গঠন করেন। গত বছরের ডিসেম্বরে ওই কমিশন প্রথম রিপোর্ট জমা দিয়েছিল ইউনূসের কাছে। ওই রিপোর্ট অনুসারে, তদন্তে আয়নাঘরে মানুষকে গুম করার নেপথ্যে হাসিনার যোগ পেয়েছে কমিশন। পাশাপাশি র‌্যাবের বিলুপ্তিরও প্রস্তাব দিয়েছিল গুমবিষয়ক তদন্ত কমিশন। গত ৪ জুন গুম তদন্ত কমিশনের দ্বিতীয় রিপোর্ট জমা পড়ে ইউনূসের কাছে। রিপোর্টটি হাতে পেয়ে প্রাথমিক প্রতিক্রিয়ায় ইউনূস বলেছিলেন, “কী ভয়াবহ এক একটি ঘটনা! আমাদের সমাজের ‘ভদ্রলোকেরা’, আমাদেরই আত্মীয়-পরিজনেরা এ ঘটনাগুলি ঘটিয়েছেন।” দাবি করা হচ্ছে, দ্বিতীয় অন্তর্বর্তী রিপোর্টটিতেই দু’টি গোপন বন্দিশালার সাঙ্কেতিক নামের কথা উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশে র‌্যাব মূলত গঠন করা হয়েছিল সন্ত্রাসদমন, মাদক চোরাচালান রোধ, আপৎকালীন পরিস্থিতিতে প্রয়োজনীয় পদক্ষেপের জন্য। তবে হাসিনার জমানায় এই বাহিনীকে বিভিন্ন অবৈধ কাজে ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশে শেখ হাসিনার আমলে বেশ কিছু গুপ্তহত্যারও অভিযোগ রয়েছে। মানবাধিকার লঙ্ঘন, বিরোধীদের দমনপীড়ন, অবৈধ ভাবে আটক করে রাখা, মিথ্যা মামলায় ফাঁসানো, এমনকি গুপ্তহত্যার কাজেও এই বাহিনীকে ব্যবহার করার অভিযোগ দীর্ঘ দিনের। আন্তর্জাতিক স্তরেও এ নিয়ে বিভিন্ন সময়ে চর্চা হয়েছে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!