প্রেস বিজ্ঞপ্তি
সময়ের সাহসী অনলাইন নিউজ পোর্টাল জাগো নারায়নগঞ্জ ২৪.কমে গতকাল ১৮ জুন অস্ত্র সহ গণধোলাইয়ের পর পুলিশে সোপর্দ চাদাঁবাজ সাবু! প্রকাশ্যে নাটের গুরু শহীদ অধরা শিরোনামে প্রকাশিত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।
সংবাদে আমাকে নাটের গুরু বলা হয়েছে যা আদৌ সত্য নয়।
প্রকৃত ঘটনা হচ্ছে আমি একজন ব্যবসায়ী।দীর্ঘ দিন যাবত সামাজিক কর্মকান্ড চালিয়ে আসছি।বিশেষ করে মাদক,সন্ত্রাস, চাঁদাবাজের বিরুদ্ধে আমি সবসময় সোচ্চার ছিলাম এবং বর্তমানে আছি।একটি কুচক্রী মহল আমার ব্যবসায়ী ও সামাজিক কর্মকান্ডে ঈর্ষান্বিত হয়ে সাংবাদিক ভাইদের কাছে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে।যা কাল্পনিক ও সাজানো।নিউজে সাবুকে শেল্টার দেয়ার কথা বলা হয়েছে এটা সঠিক নয়।বরং আমি ও আমার বন্ধুরা মিলে মাদক,সন্ত্রাস ও চাদাঁবাজির বিরুদ্ধে সব সময় সরব থেকেছি।সাবু কে এলাকাবাসী ধরে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিয়েছি।প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে যা বলা হয়েছে তা সঠিক ও বাস্তবধর্মী না হওয়ায় আমি প্রকাশিত সংবাদের একটি অংশের সাথে দ্বিমত পোষন করছি।
আমি দৃড় ভাষায় সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ করছি।আমার বিরুদ্ধে সংবাদ প্রকাশের ক্ষেত্রে যেন সত্য তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করেন।
মোঃ শহীদ
মাসদাইর, নারায়নগঞ্জ।




