নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
শীতলক্ষ্যায় দ্রুত কদমরসুল সেতু বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি

শীতলক্ষ্যায় দ্রুত কদমরসুল সেতু বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ওপর দিয়ে বিদ্যমান নকশায় কদমরসুল সেতুর দ্রুত বাস্তবায়নের দাবিতে স্মারকলিপি দিয়েছে ‘৫নং ঘাটস্থ শীতলক্ষ্যা সেতু বাস্তবায়নে নাগরিক আন্দোলন’ নামে একটি সামাজিক সংগঠন।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেনের কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য এস. এম. আব্দুস সালাম, আবুল কালাম আজাদ, সৈয়দ গোলাম রসুল, মো. মাঈন উদ্দিন মানিক, অ্যাডভোকেট মো. শরিফুল ইসলাম শিপলু, মো. আল-আমিন, হাজী শাকিল, ডা. মো. ফারুক হোসেন, নাছির আহম্মদ, কাজী সুজন, সুলতান খান, মো. আলমগীর, অ্যাডভোকেট মো. আশিকুজ্জামান, হাবিবুর হাসান, এস. কে. মামুন, মো. হাবিব, মো. আব্দুল ওহাব, গোলাম মোর্শেদ, মো. হানিফ হোসেন প্রমুখ।

স্মারকলিপিতে তারা উল্লেখ করেন, বন্দর থানার প্রায় ছয় লাখ বাসিন্দা ও পাঁচ লাখ ভোটারের দীর্ঘদিনের দাবি শীতলক্ষ্যা নদীর ওপর একটি পূর্ণাঙ্গ সেতু নির্মাণ, যা বন্দর ও সদরকে সংযুক্ত করবে। যুগের পর যুগ ধরে ঝড়-বৃষ্টি ও নানা প্রতিকূলতার মধ্যে নদী পার হয়ে বন্দরবাসীকে নাগরিক সেবা গ্রহণ করতে হচ্ছে। স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও এখনো একটি স্থায়ী সেতু নির্মাণ হয়নি।

তারা আরও দাবি করেন, ৫নং ঘাট দিয়ে সেতু নির্মাণের প্রক্রিয়া প্রায় চূড়ান্ত অবস্থায় পৌঁছেছে। অথচ শহরের ফুটপাত দখল করে ব্যবসা করা একটি গোষ্ঠী যানজটের অজুহাতে এ প্রকল্পের বিরোধিতা করছে, যা বন্দরবাসীর দীর্ঘদিনের আকাঙ্ক্ষার প্রতি অবজ্ঞাসূচক ও ষড়যন্ত্রমূলক। মূলত অবৈধ অটো, সিএনজি, ট্রাক ও বাস স্ট্যান্ড এবং রেলগেট এলাকায় রেল ক্রসিংই শহরের যানজটের প্রধান কারণ। এসব অপসারণ এবং ওভার-আন্ডারপাস নির্মাণের মাধ্যমেই যানজট নিরসন সম্ভব।

তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান, যেন প্রকল্পের বিদ্যমান নকশা পরিবর্তন না করে দ্রুত সেতুর নির্মাণ কাজ শুরু করা হয়।

নাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, ‘প্রকল্পটির ওয়ার্ক অর্ডার ইতোমধ্যে হয়ে গেছে। তবে কিছু জমি সংক্রান্ত জটিলতার কারণে বিলম্ব হচ্ছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পের কাজ শুরু করা যাবে।’

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!