নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
Next
Prev
প্রচ্ছদ
মা কখনও সন্তানদের ফেলে পালিয়ে যায়না ….আবু জাফর আহম্মেদ বাবুল

মা কখনও সন্তানদের ফেলে পালিয়ে যায়না ….আবু জাফর আহম্মেদ বাবুল

প্রকাশিতঃ

বন্দর প্রতিনিধি: উৎসব মুখর পরিবেশে নারায়ণগঞ্জ মহানগর আওতাধীন বন্দরে  বিএনপি প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ জুলাই) বিকেল ৩টায় বন্দর থানার ২৩ নং ওয়ার্ডস্থ কবিলেরমোড় এলাকায় এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে প্রাইম গ্রুপের  চেয়ারম্যান আবু জাফর আহম্মেদ বাবুল বলেন, বিএনপি একটি নির্যাতিত দল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও এ  নির্যাতন থেকে রেহাই পায়নি । আজকে শেখ হাসিনা মানবতার মা পরিচয় দিয়ে দেশে  যে লুটপাট চালিয়েছে তা নজরবিহীন। রোহিঙ্গাদের নামে আসা বিদেশীদের সাহায্য কিভাবে খরচ হয়েছে তা তদন্ত করা উচিত।

 

তিনি আরো বলেন, সে যদি মানবতার মা’ই হত তাহলে তার লাখ লাখ কর্মীকে বিপদে ফেলে পালিয়ে যেত না। অতএব সে মানবতার মা নয় সে মানবতার দুশমন।ফ্যাসিস্ট শেখ হাসিনা ভয়ের রাজনিতী প্রতিষ্ঠা করে ছিল। তাদের ভয়ে সাধারন মানুষরা স্বাধীন ভাবে মতপ্রকাশ করতে পারতো না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তি ও জিয়াউর রহমানের ছবির প্রতি অবমাননা করে তারা কুরুচির পরিচয় দিয়েছে। এটা নোংরা রাজনীতির বহিঃপ্রকাশ। পরিশেষে প্রকৃত এবং ত্যাগীদের অগ্রাধিকার ভিত্তিতে সদস্য ফরম বিতরণের আহবান জানান। ফরম বিতরণীতে বিএনপির ত্যাগী ও দুর্দিনের কান্ডারীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি সাবেক সহ সভাপতি মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে  বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি আব্দুস সবুর খান সেন্টু, একই কমিটির সাবেক সহ সভাপতি ফখরুল ইসলাম মজনু, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটি সদস্য এড: বিল্লাল হোসেন প্রমুখ।

 

বিএনপি প্রাথমিক সদস্য পদ নবায়ন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ সদর থানা বিএনপি নেতা আব্দুর রাশেদ টিটু, অস্ট্রেলিয়া বিএনপিসহ- দপ্তর সম্পাদক মোঃ রেজানূর রহমান রূপন  ও নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা হাবিবুর রহমান দুলাল ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি ফারুক চৌধুরী  প্রমুখ।

 

নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা মোস্তাকুর রহমান মোস্তাকের সঞ্চালনায় প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা গোলাম নবী মুরাদ, মেজবাউদ্দিন স্বপন, নারায়ণগঞ্জ মহানগর  স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সভাপতি সাইদুর রহমান,  একই কমিটির সাবেক অর্থ সম্পাদক খোকন, মদনপুর ইউনিয়ন বিএনপি সভাপতি কাবিল হোসেন, মদনপুর ইউনিয়ন বিএনপি নেতা রুহুল আমিন, ইব্রাহিম মেম্বার, ধামগড় ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক আমজাদ হোসেন মেম্বার, বিএনপি নেতক ইয়াকুব আলী,আবু তালেব, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি নেতা সহিদ মেম্বার, হাজী জাকির হোসেন, আনোয়ার হোসেন, ফারুকুল ইসলাম, সাহাদাত, সিপন ও সাফি, স্বপন, আনোয়ার হোসেন, শামীম,  ১৯ নং ওয়ার্ড বিএনপি নেতা আল মামুন, জুবায়ের চৌধুরী, হুমায়ন কবির মন্টি, ২৩ নং ওয়াড বিএনপি যুগ্ম সাধারন সম্পাদক মোঃ আনিছুর রহমান, আব্দুল মান্নান, ২৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি রাসেল, ২৬ নং ওয়ার্ড বিএনপি নেতা ইলিয়াছ, বুলবুল, কামাল, বিএনপি নেতা দস্তগীর হোসেন পাভেল, ২১ নং ওয়ার্ড বিএনপি নেতা মাসুদ, বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শাহআলম, ২০ নং ওয়ার্ড বিএনপি নেতা শাহীন, টাকিন বাদশা, মিলন বাদশা, চয়ন, সানজু, শাকিলসহ শতশত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!