নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে সাবেক কাউন্সিলর শামছুজ্জোহার বিরুদ্ধে ঈদগাহের নামে সরকারি জায়গা দখলের অভিযোগ

বন্দরে সাবেক কাউন্সিলর শামছুজ্জোহার বিরুদ্ধে ঈদগাহের নামে সরকারি জায়গা দখলের অভিযোগ

প্রকাশিতঃ

বন্দর প্রতিনিধি : সরকারি জমি দখল করে ঈদগাহ নির্মাণের কথা বলে সেখানে গোডাউন তুলে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর শামসুজ্জোহার বিরুদ্ধে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে ২৬নং ওয়ার্ডের ঢাকেশ্বরী ইলিয়াস মেম্বারের গোডাউন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। শুধু গোডাউন তুলে ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে ঈদগাহ নির্মাণের জন্য রেলওয়ের জমিটি দখল করেছেন। ঈদগাহের জন্য বালু ভরাট করা ওই জমি অন্য এক ব্যক্তির কাছে পজিশন বিক্রি করে হাতিয়ে নিয়েছেন প্রায় ৮ লাখ টাকা।

 

স্থানীয়রা জানান, জৈনক জাহাঙ্গীর হোসেন রেলওয়ের থেকে জমিটি লিজ নেন। গত ৫ বছর পূর্বে শামসুজ্জোহা ওই জমিটি দখলে নেন। এরপর ঈদগ্রাহ নির্মাণের জন্য তিনি এলাকাবাসীদের মধ্য থেকে কারো কাছ থেকে ১০ হাজার কারো কাছে ২০হাজার ৫০হাজার করে টাকা নিয়ে জমিটি বালু ফেলে ভরাট করেন। সে সময় এলাকাবাসী ঈদগাহ হবে এই খবরে সবাই উৎসাহিত হয়ে টাকা দিয়েছিল।

 

বালু ভরাটের ৫ বছর অতিবাহিত হলেও সেখানে ঈদগাহ নির্মাণ করা হয়নি। বরং বর্তমানে সেখানে তিনি ব্যাক্তিগত গোডাউন নির্মাণ করে সেখানে ব্যবসা পরিচালনা করছে। অন্যদিকে জমির একটি অংশ ইটালি প্রবাসী মাসুমের কাছে পজিশন বিজি করে ৮ লাখ টাকা হাতিয়ে নেন শামসুজ্জোহা। তবে এ নিয়ে বেশ কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করা হলে ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি।

 

শুধু জমি দখলই নয় শামসুজ্জোহা কাউন্সিলর থাকাকালীন সময় তার বিরুদ্ধে টিসিবি পন্য চুরি করে বিক্রি অভিযোগ উঠে। এ ঘটনায় সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর সোনিয়া সাউদ প্রতিবাদ করলে তাকে মারধর সহ শ্রীলতাহানী করেন শামসুজ্জোহা। এ ঘটনায় সিটি কর্পোরেশন থেকে একটি তদন্ত কমিটি গঠন করে। অভিযোগের সত্যতা পেয়ে কাউন্সিলর শামসুজ্জোহাকে সাময়িতক ভরে অব্যাহতি প্রদান করেছিলেন। পাশাপাশি এ ঘটনায় সানিয়া সাউদ বাদী হয়ে বন্দর থানায় একটি মামলাও দায়ের করেছিলেন।

 

সম্প্রতি শামসুজ্জোহার বিরুদ্ধে মনারবাড়ি এলাকায় রাস্তার পাশে বনবিভাগের গাছ কর্তন করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠে। এ সময় স্থানীয় ৯৯৯ এ ফোন করে পুলিশকে অবগত করলে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সদস্যরা। পরে বিষয়টি আলোচনার মাধ্যমে সমাধান করা হয়েছে বলে স্থানীয়রা নিশ্চিত করেন।

 

এবিষয়ে ২৬নং ওয়ার্ডের স্থানীয় সাবেক এক যুবদল নেতা জানান, ঈদগাহ জন্য স্থানীয় হাজী জাহাঙ্গীরের কাছ থেকে জায়গাটি নয়ো হয়েছে। সেই জায়গা বালু দিয়ে ভরাট করা হয়েছে বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়েন এবং সরকারি ভাবেও টাকা নিয়েছে। কিন্তু দীর্ঘ ৫ বছর ধরে সে ঈদগাহ জায়গা নিজেই দখল করে গোডাউন করেছে এবং ভাড়া দিয়ে রেখেছে। তাছাড় এক ব্যাক্তির কাছে কিছু জায়গাও পজিশনে বিক্রি করে দিয়েছে। তিনি এলাকায় ডাকাত লালন পালন করে, তার রয়েছে বিশাল একটি সিন্ডিকেট। এমনকি আমাদের জমি-জমা মাপতে গেলেও মোটা অংকের টাকা দিতে হয় তাকে।

 

এ ব্যাপারে জানতে সাবেক কাউন্সিলর শামসুজ্জোহার সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মোবাইলে সংযোগ পাওয়া যায়নি।

 

 

 

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!