নারায়ণগঞ্জ শনিবার | ৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেফতার
শীর্ষ মাদক ব্যবসায়ী পেটকাটা রকিসহ গ্রেপ্তার ৫
সাংসদ আলআমিনকে অবরুদ্ধকারী রাসেল মাহমুদ কি আইনের উর্ধ্বে ?
ফতুল্লায় পরিত্যক্তাবস্থায় ওয়ান শুটারগান উদ্ধার
ব্রাহ্মনগাওয়ে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ৩১তম মন্দির প্রতিষ্ঠা বার্ষিকী উৎসব অনুষ্ঠিত
মো. সাহাবুদ্দিনই রাষ্ট্রপতি থাকছেন নাকি পরিবর্তন করবে বিএনপি?
এদেশে সংখ্যালঘু বলতে কিছু নেই – মো: জহিরুল ইসলাম জনি
ফতুল্লায় এসএসসি ২০০০ ব্যাচের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় একাধিক মামলার আসামি সন্ত্রাসী জুয়েল গ্রেফতার
নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি’র দোয়া ও ইফতার মাহফিল 
জালকুড়ি পশ্চিমপাড়া যুব উন্নয়ন রোড এলাকাবাসীর পক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত
সোনারগাঁয়ে পিস্তল ও গুলিসহ যুবক আটক
সিদ্ধিরগঞ্জে রাতভর পুলিশের অভিযানে ৩৪ জন গ্রেফতার: মাদক উদ্ধার
তিন দিনেও সন্ধান মিলেনি শারীরিক প্রতিবন্ধী জুতির
লালপুরে পঞ্চায়েত গঠনে, মতবিনিময় সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
ফতুল্লায় অভি’র সহযোগি ছিনতাইকারী ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবু নিহত
সিদ্ধিরগঞ্জে যাত্রীবেশে ২ হাজার ইয়াবাসহ আটক ১
আড়াইহাজারে কচুরিপানা থেকে শটগান উদ্ধার
যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা, উচ্চঝুঁকিতে জ্বালানি বাজার
সারা বাংলাদেশের প্রতিটি ভূমি অফিস প্রশ্নবিদ্ধ – ভূমি প্রতিমন্ত্রী
৬ সিটির প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
সিদ্ধিরগঞ্জে ভূমি অফিসে ঝুলছে তালা আর অপেক্ষায় প্রতিমন্ত্রী !
নারী কেলেঙ্কারিতে ক্লোজ সদরের সেকেন্ড অফিসার মিলন
বন্দরে তরুণীকে ধর্ষণের ঘটনায় রহমত গ্রেপ্তার
বিশ্লেষণঃ পরাজয় অথবা আরও আক্রমণের দোটানায় পড়েছেন ট্রাম্প
হাতেমকে ফ্যাসিস্টের দোসর বলায় এমপি আল আমিন অবরুদ্ধ
ফতুল্লায় ইমন হত্যাকান্ডে গ্রেপ্তার ২
সোনারগাঁয়ে আমান সিমেন্ট কারখানায় হামলা-ভাঙচুর
বক্তাবলীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মান কাজ চালাচ্ছে মোকসেদ আলীগং !
ফুটপাত ছেড়ে দিতে এমপি মান্নানের ২ দিনের আলটিমেটাম
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লার বক্তাবলী সিনিয়র আলিম মাদরাসা ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে “অনিয়ম”

ফতুল্লার বক্তাবলী সিনিয়র আলিম মাদরাসা ম্যানেজিং কমিটির নির্বাচন নিয়ে “অনিয়ম”

প্রকাশিতঃ

বক্তাবলী সিনিয়র আলিম মডেল মাদরাসায় নিয়ম বহির্ভূত ছাত্র ভর্তি করে অবৈধ অভিভাবক প্রতিনিধি হয়ে ষড়যন্ত্রের মাধ্যমে ম্যানেজিং কমিটির সদস্য হওয়ার অভিযোগ উঠেছে সাইফুল ইসলাম খান ও মাহমুদুল হাসান (আবু’র) বিরুদ্ধে।

 

নারায়ণগঞ্জ জেলা শিক্ষা অফিসার বরাবর এক লিখিত অভিযোগ বলা হয়েছে যে, বক্তাবলী ইসলামীয়া সিনিয়র আলিম মডেল মাদরাসার গভার্নিং বোর্ডের নির্বাচনে সাইফুল ইসলাম অভিভাবক সদস্য পদে নির্বাচন করতে মনোনয়ন পত্র দাখিল করেছেন অথচ তার দুই সন্তান হালিমা তুস সাদিয়া এবং বিবি মারিয়ম অত্র মাদরাসার বৈধ শিক্ষার্থী নয়। তিনি তাদেরকে ৬ষ্ঠ ও অষ্টম শ্রেনীর ছাত্রী হিসাবে দেখিয়েছেন। জানা গেছে তার দুই মেয়ে মধ্যনগর দারুসুন্নাহ মহিলা মাদরাসার নিয়মিত শিক্ষার্থী তারা সেখানে নিয়মিত ক্লাশ ও পরীক্ষায় অংশগ্রহন করে নিয়মিত বৈধ ছাত্রী হিসাবে আছেন কিন্তু  অত্র মাদ্রাসায় তারা কোন প্রকার ক্লাশও করেন না এবং কোন প্রকার পরীক্ষায়ও অংশগ্রহন না করেও অত্র মাদ্রাসার ছাত্রী হিসাবে তার পিতা ম্যানিজিং কমিটির সদস্য হওয়ার জন্য অবৈধভাবে ভর্তি দেখিয়ে ভোটার তালিকায় নাম সংযোজন করে নিয়েছেন।

 

অভিযোগে আরো উল্লেখ করেন যে সাইফুল ইসলাম এডহক কমিটির সদস্য হওয়ায়, সভাপতি ও অধ্যক্ষকে ম্যানেজ করেই নির্বাচনের জন্য বৈধতা নিচ্ছে সাইফুল ইসলাম।

 

বিষয়টি জানতে অত্র প্রতিষ্ঠানের অধ্যক্ষ এস এম রফিকুল ইসলামকে মুঠোফোনে কল করলে তিনি জানান, ঘটনা সত্যি তবে তার মেয়েও আমাদের প্রতিষ্ঠানের ছাত্রী-তবে অনিয়মিত। রেজিস্টেশন যেহেতু করা আছে তিনি চাইলে নির্বাচন করতে পারেন।

 

এবিষয়ে মুঠোফোনে সাইফুল ইসলাম খান জানান  প্রথমত আমি নির্বাচন করবো না” তবে আমি অবৈধ নই। আমার মেয়ে অন্য মাদরাসায় পরলেও আমি বক্তাবলী সিনিয়র আলিম মাদরাসায় রেজিস্টেশন করে রেখেছি দাখিল এখান থেকেই দিবে। তিনি আরো বলেন, আমি নিজেও এই প্রতিষ্ঠানের ছাত্র ছিলাম তবে এমন এঘটনায় আমি নিজেও বিব্রত বোধ করছি। তাই নির্বাচন আর করবো না।

 

একইভাবে মাহমুদুল হাসানও তার ছেলে জোনায়েদ হাসান ইফাত কওমী মাদ্রাসার হিফজ বিভাগে আবাসিক ছাত্র হিসাবে লেখাপড়া করাচ্ছেন কিন্তু সেও অবৈধভাবে অত্র মাদ্রাসায় ভর্তি দেখিয়ে অভিবাবক প্রতিনিধি নির্বাচনে অংশগ্রহন করেছেন যাহা সম্পূর্ণ অবৈধ কারণ একই ছাত্র একই সাথে দুই প্রতিষ্ঠানের ছাত্র হতে পারেন না অথচ তার ছেলে অত্র মাদ্রাসার কোন প্রকার ক্লাশ করেন না এবং কোন প্রকার পরীক্ষায়ও অংশ গ্রহণ করেন না। তার সাথে যোগাযোগ করলে সেও বলেন যেহেতু আমার প্রার্থীতা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে তাই আমি প্রার্থীতা প্রত্যাহার করবো। এবং উক্ত নির্বাচনে অংশ গ্রহন করবো না।

 

এই বিষয়ে এডহক কমিটির সভাপতি মাহাবুব আলমকে একাধিকবার মুঠোফোনে কল দিলেও তিনি রিসিভ করেননি ।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!