নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
অতিরিক্ত টোলে নবীগঞ্জ সিএনজি চালকদের বিক্ষোভ, থানাও ঘেরাও

অতিরিক্ত টোলে নবীগঞ্জ সিএনজি চালকদের বিক্ষোভ, থানাও ঘেরাও

প্রকাশিতঃ
Facebook
WhatsApp
Twitter

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর থানাধীন নবীগঞ্জ ঘাট সিএনজি স্ট্যান্ড এলাকায় অতিরিক্ত টোল আদায়ের প্রতিবাদে দিনব্যাপী সিএনজি চালিত অটোরিকশা বন্ধ রেখে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে চালকরা।

 

 

 

শনিবার ২৩ আগস্ট সকাল থেকেই তারা নবীগঞ্জ স্ট্যান্ডে প্রতিবাদ পরে তারা বন্দর থানা প্রাঙ্গণে এসে বিক্ষোভ প্রদর্শন করে।

 

এঘটনায় নবীগঞ্জ ঘাট সিএনজি স্ট্যান্ডের ড্রাইভারদের পক্ষে বাদী আব্দুর রহিম (৫০) বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, সিটি কর্পোরেশনের অনুমোদিত চার্ট অনুযায়ী প্রতিটি সিএনজি থেকে দৈনিক ২০ টাকা টোল আদায় করার নিয়ম থাকলেও বিবাদী তথা ইজারাদার মোঃ মাসুদ রানা (৪০), মোঃ রাজু (৩৫) ও মোঃ শাহ জালাল (৪৫) এর নেতৃত্বে দীর্ঘদিন ধরে প্রতিটি গাড়ি থেকে ৪০ টাকা টোল আদায় করা হচ্ছে।

 

অভিযোগে আরও বলা হয়, গত ২২ আগস্ট সন্ধ্যায় বিবাদীরা টোল আরও বাড়িয়ে ৫০ টাকা আদায়ের ঘোষণা দেয়। এসময় চালকরা বিষয়টি ঘৃণাভরে প্রত্যাখ্যান করলে বিবাদীরা তাদেরকে লাইনে গাড়ি চালাতে না দেওয়ার হুমকি দেয়। পাশাপাশি সিএনজি চালকদের বিশ্রামাগার অফিস দীর্ঘদিন ধরে দখল করে রাখা হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

 

এ ঘটনায় ক্ষুব্ধ চালকরা সকাল থেকে নবীগঞ্জ স্ট্যান্ডে অটোরিকশা চলাচল বন্ধ রেখে মানববন্ধন কর্মসূচি পালন করেন। পরে তারা বন্দর থানার সামনে বিক্ষোভ মিছিল করেন।

 

চালকরা জানান, তারা বিষয়টি নিয়ে ইউএনও, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও সেনাবাহিনীর নিকটও অনুলিপি প্রদান করেছেন। তাদের দাবি বৈধ টোল আদায়ের নিশ্চয়তা ও দখলকৃত অফিস উদ্ধারে প্রশাসনের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ।

 

তবে মাসুদ রানা বলেন,আমি নবীগঞ্জ রোডের বৈধ সিটি টোল ইজারাদার। আমি যাত্রীদের দূর্ঘটনা এড়াতে গাড়ি থেকে নিরাপদ পাশ দিয়ে নামানোর উদ্যোগ নিয়েছি। এবং বৈধ সিএনজি চালকদের কাগজপত্র চেয়েছি। কেননা অনেক অবৈধ গাড়ী এখানে যত্রতত্র রয়েছে। আর এজন্য তারা আমার বিরোদ্ধে প্রপাগন্ডা ছড়িয়ে অপপ্রচার করছে। মুলত সিটি টোল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিয়ম অনুযায়ী নেয়া হচ্ছে। অতিরিক্ত কোন টাকা নেয়া হয় না। গাড়ির বৈধ কাগজপত্র চাওয়াতেই তারা আমার বিরোদ্ধে চাদাবাজির টেক দিচ্ছে। যার কোন ভিত্তি নাই। আমি সঠিক নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নেই।

 

 

 

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!