নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে টিসিবির পন্য চুরির মামলার আসামি পেয়েছেন ওএমএসএর ডিলারশীপ

বন্দরে টিসিবির পন্য চুরির মামলার আসামি পেয়েছেন ওএমএসএর ডিলারশীপ

প্রকাশিতঃ

বন্দর প্রতিনিধি: টিসিবির পন্য চুরির অভিযোগ অভিযুক্ত ব্যক্তিকে দেওয়া হয়েছে ওএমএস এর ডিলারশীপ নিয়োগ। যা নিয়ে সমালোচনা ও অনিয়মের অভিযোগ উঠেছে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ডে ইস্পাহানি বাজার এলাকায় ডিলার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে জাহাঙ্গীর আলমকে। যে কিনা ইতোপূর্বে তার ভাই ২৬নং ওয়ার্ডের কাউন্সিলর শামসুজ্জোহার সাথে টিসিবির পন্য চুরির ঘটনায় সম্পৃক্ত থাকার বিরুদ্ধে মামলার আসামি হয়েছেন। এছাড়া তিনি ২৬নং ওয়ার্ড জাতীয় পার্টির নেতা হয়েও এই সময়ে ওএমএস এর ডিলারশীপ ভাগিয়ে নেয়ায় নিয়োগ প্রক্রিয়া নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

 

এ ব্যাপারে ওএমএস ডিলার জাহাঙ্গীর আলম জানান, আমি কোনো দলের সাথে সম্পৃক্ত নই। আর টিসিবি পন্যের যে অভিযোগ সেটা আমার ভাই শামসুজ্জোহার বিরুদ্ধে হয়েছে। এ ঘটনায় তার ভাই শামসুজ্জোহাকে কাউন্সিলর পদ থেকে সাময়িক বরখাস্ত করার ঘটনাটিও তিনি স্বীকার করে বলেন, পরবর্তীতে অভিযোগকারী নারী কাউন্সিলর সানিয়া সাউদ তার অভিযোগটি প্রত্যাহার করে নিয়েছেন।

 

তিনি আরো জানান, আমার সাথে সাংবাদিক মাকসুদ হোসেন রয়েছে। তিনিই সব কিছু দেখাশোনা ও পরিচালনা করেন।

 

ওএমএস এর ডিলারশীপ নিয়োগ প্রক্রিয়ার শর্ত হিসেবে নিজের ডিলারশীপ অন্যকে হস্তান্তর করা অবৈধ বিষয়টি নিয়ে প্রশ্ন করলে তিনি জানান, আমি কাগজপত্র হস্তান্তর করিনি। আমার কাগজপত্র দিয়ে মাকসুদ পরিচালনা করছে সে আমার ডিলারশীপের পার্টনার। আর এই বিষয়ে খাদ্য অফিসার জুয়েল সাহেব সব ভাল বলতে পারবেন আপনি তার সাথে কথা বলেন।

 

এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসের পরিদর্শক আমিনুর রহমান জুয়েল জানান, এ ব্যাপারে আমি কিছু জানিনা। ওএমএস ডিলার নিয়োগের ব্যাপারে আলাদা নিয়োগ কমিটি রয়েছে উনারা বিস্তারিত বলতে পারবেন।

 

এ ব্যাপারে জেলা খাদ্য নিয়ন্ত্রক বাবুল জানান, যখন নিয়োগ দেওয়া হয়েছে তখন আমরা তদন্ত করে এসব অভিযোগ আমাদের সামনে আসেনি। কেউ অভিযোগও করেনি। যথেষ্ট তথ্য প্রমাণ সহকারে অভিযোগ গুলো থাকলে আমরা সেটা জেলা প্রশাসকের কাছে উপস্থাপন করবো উনি ব্যবস্থা নিবেন।

 

 

 

উল্লেখ্য, গত ৫ মার্চ বন্দরে টিসিবির পন্য চুরির বিরুদ্ধে অবস্থান নেয়ায় নারী কাউন্সিলর সানিয়া সাউদকে প্রকাশ্য মারধর করার  ঘটনা ঘটে। ঘটনায় নির্যাতিত সংরক্ষিত মহিলা কাউন্সিলর সানিয়া সাউদ বাদী হয়ে মঙ্গলবার ( ৫ মার্চ) রাতে কাউন্সিলর সামছুজ্জোহা ও তার ভাই জাহাঙ্গীরসহ ৩ জনের নাম উল্লেখ করে বন্দর থানায় এ অভিযোগ দায়ের করেন তিনি । এর আগে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে বন্দর থানার ২৬ নং ওয়ার্ডের ঢাকেশ্বরী বাজারে এ ঘটনাটি ঘটে।

 

নির্যাতিত মহিলা কাউন্সিলার সানিয়া সাউদ বন্দর থানার দক্ষিণ লক্ষনখোলা এলাকার আনিসুর রহমান টিটু মিয়ার স্ত্রী। অভিযুক্ত কাউন্সিলর শামসুজ্জোহা বন্দর থানার রামনগর এলাকার মৃত সিদ্দিক মাস্টারের ছেলে।

 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মঙ্গলবার সন্ধ্যায় বন্দর থানার ঢাকেশ্বরী এলাকায় প্রায় ১ হাজার ৯ পরিবারের জন্য টিসিবি আসে। পরে সংরক্ষিত মহিলা কাউন্সিলর সানিয়া সাউদ খবর পেয়ে বিতরণ স্থলে আসে।

 

পরে সে টিসিবি মালামাল বুঝে নেওয়ার সময় ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর শামসুজ্জোহা ও তার ভাই জাহাঙ্গীর একই এলাকার অটো রিপন সহ অজ্ঞাতনামা ১০-/১৫ জন ক্ষিপ্ত হয়ে উঠে এক পর্যায়ে বাধা প্রদান করে।

 

এই ঘটনায় সংরক্ষিত মহিলা কাউন্সিলার এর প্রতিবাদ করলে ওই সময় কাউন্সিলর শামসুজ্জোহাসহ উল্লেখিতরা প্রকাশ্যে মহিলা কাউন্সিলর কে অকথ্য ভাষায় গালিগালাজ সহ চড় থাপ্পড় মেরে শারীরিকভাবে নির্যাতন করে। ওই সময় তার সচিব নাঈম তাদেরকে বাধা প্রদান করলে উল্লেখিতরা তাকেও বেদম ভাবে পিটিয়ে নীলা ফুলা জখম করে।

 

এ ব্যাপারে সানিয়া সাউদ সাংবাদিকদের জানিয়ে ছিলেন, আমাকে জনগন ভোট দিয়ে দায়িত্ব দিয়েছে। জনগণের মাল আত্মসাৎ করার জন্য ভোট দেয়নি। টিসিবির পন্য বিতরণে প্রতিবারই সামছুজ্জোহা ডিলারের সাথে যোগসাজশে জনগণের হক আত্মসাৎ করে। সে কারণে মঙ্গলবার সন্ধ্যার পূর্বে ঘটনাস্থলে গিয়ে দেখি চাল, ডাল, তেল ও ছোলা অন্যত্র সরিয়ে রেখেছে।

 

১ হাজার ৯ শত কার্ডধারী লোককে এগুলো দেয়ার কথা থাকলেও অধিকাংশই সরিয়ে রেখেছে।

 

এতে প্রতিবাদ করতে গেলেই সামছুজ্জোহা দুই দফা হাত তুলেন মহিলা কাউন্সিলর সানিয়া সাউদের উপর। অকথ্য ভাষায় গালিগালাজসহ ৬/৮ টি চর থাপ্পড় দিয়েছে বলেও জানান।

 

 

 

 

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!