নারায়ণগঞ্জ রবিবার | ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লায় পাওয়া টাকা চাওয়ায় গৃহবধুকে হত্যা,টাকা-স্বর্নালংকার লুট
বন্দরে পিস্তল ঠেকিয়ে টাকা ছিনতাই ও হাত-পায়ে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
ফতুল্লায় ভূমিদস্যুদের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক রাসেলকে খুনের হুমকি
সিদ্ধিরগঞ্জে মাদকের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান এলাকাবাসীর
ফতুল্লায় কিশোরীকে গণধর্ষণ, ডিএমসিতে প্রেরন
লক্ষ্মীনারায়ণ মন্দিরের প্রবেশগেটে নতুন তালা, দুই পক্ষকে চাবি হস্তান্তর
দেশে গোয়েন্দা সংস্থা কি এখনো রাজনৈতিক কাজে ব্যবহৃত হচ্ছে?
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২৬
বিজয়া দশমী/অশ্রুসিক্ত নয়নে নারায়ণগঞ্জে দেবী দুর্গার বিদায়
অতিরিক্ত ডিআইজির ট্রিপ্লেক্স বাড়িতে চলত যত অপকর্ম, লাগত রেজিস্ট্রেশন ফি
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার

বন্দরে সংঘবদ্ধ ডাকাত চক্রের ৬ সদস্য গ্রেফতার

প্রকাশিতঃ

বন্দর প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় সংঘবদ্ধ ডাকাত চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। এসময় তাদের দখল থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

 

পুলিশ জানায়, সোমবার (২৫ আগস্ট) রাত আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই খাইরুল বাশারের নেতৃত্বে বন্দর থানা পুলিশ মুরাদপুর দেওয়ানবাগ বন্দর স্টিল মিলস গেইট সংলগ্ন এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের কয়েকজন পালিয়ে গেলেও ছয়জনকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন—বন্দরের বঙ্গশাষণ এলাকার মৃত আ. আওয়ালের ছেলে খায়রুল বাদশা (৩২),তার বড়ভাই সোহেল (৩৫),আব্দুল হকের ছেলে মো. ইমন (২৪),মৃত মোহাম্মদ আলীর ছেলে মো. শাহ আলম (৩৫),জাহের মিয়ার ছেলে মো. রবিন (৩২),এবং হাসেদা বেগমের ছেলে মেহেদী হাসান (২৮)।

 

এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, তিনটি ছোরা, একটি চাপাতি ও একটি লোহার ছেনদা উদ্ধার করে পুলিশ।

 

অভিযানে এসআই শহিদুল ইসলাম, এসআই ইদ্রিস আলী, এসআই আব্দুল মোতালেব ভূইয়া, এসআই মিজানুর রহমান সজিব, এসআই হানিফ, এসআই আবু সাইমসহ একদল পুলিশ সদস্য অংশ নেন। স্থানীয় সিএনজি চালক আলাউদ্দিনসহ কয়েকজন এলাকাবাসীও এ অভিযানে সহযোগিতা করেন।

 

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজিসহ সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছে। ঘটনার সময় তারা দলবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

 

পুলিশের ধস্তাধস্তিতে সামান্য আহত হলে তাদেরকে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

এ ঘটনায় বন্দর থানায় গ্রেফতারকৃত ছয়জন ও পলাতক আরও কয়েকজন অজ্ঞাতনামার বিরুদ্ধে ডাকাতি সংঘটনের প্রস্তুতির অভিযোগে পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করা হয়েছে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!