বন্দর প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বন্দর ১নং খেয়াঘাট মাঝি সমবায় সমিতির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে বন্দর বন্দর ১নং খেয়াঘাট সংলগ্ন মাঝি সমবায় সমিতির কার্যালয়ে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন বন্দর ১নং খেয়াঘাট গাউসুল আজম জামে মসজিদের ইমাম মাওলানা আবু সুফিয়ান আল কাদেরী।
মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বন্দর ১নং খেয়াঘাট মাঝি সমবায় সমিতি সভাপতি রমজান মুন্সির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নাসিক ২৩নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আবুল কাউছার আশা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর ১নং খেয়াঘাট সিএনজি মালিক সমিতিরি সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন ডালিম, সিএনজি শ্রমিক কমিটির উপদেষ্টা হাসান সামিউজ্জামান সৈকত, শ্রমিক কমিটির সভাপতি পাপ্পু আহমেদ, সাধারণ সম্পাদক হুমায়ূণ কবির, সিএনজি শ্রমিক কমিটির উপদেষ্টা সুমন মুন্সি, সজিব, সাংবাদিক মোঃ শামীম ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন, বন্দর ১নং খেয়াঘাট মাঝি সমবায় সমিতির সহ সভাপতি মো: জনি, সাধারণ সম্পাদক কবির হোসেন, পরিচালক কাজল খান, জাহাঙ্গীর আলম, আলেক খান সহ সকল মাঝিবৃন্দ সহ বাবুল, আরিফ, মুন্না ও পিন্টু।




