নারায়ণগঞ্জ শনিবার | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
নারায়ণগঞ্জ সদরে ডেঙ্গু প্রতিরোধে সাপ্তাহিক পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত
বন্দরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪
বক্তাবলীতে তানজিলা মৃত্যু নিয়ে রহস্য! বিএনপি নেতাদের উপস্থিতিতে দূর্ঘটনা বলে লিখিত অঙ্গীকার নামা
গঠনমুলক সংবাদ পরিবেশন দেশ ও জাতির জন্য মঙ্গলজনক – রিয়াদ মো.চৌধুরী
বিএনপি প্রতিশ্রুতির নামে জনগণের সঙ্গে প্রতারণা করেছে: শফিকুর রহমান
অপসাংবাদিকতা বেশীদিন টিকে না – আবু আল ইউসুফ খান টিপু
ভূতুড়ে বিল ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে আবদুল জব্বারের তীব্র ক্ষোভ
সোনারগাঁয়ে গাঁজাসহ নারী মাদককারবারি গ্রেপ্তার
চাষাড়ায় গুলিবিদ্ধ লাশ উদ্ধার
বাংলাদেশে বড় ঋণ খেলাপিরা কেন শাস্তি পায় না?
জাকির খান ও তার কথিত পিএস এর বিরুদ্ধে মারিয়ার সংবাদ সম্মেলন
উদোড় পিন্ডি ভুদোড় ঘাড়ে চাপাচ্ছে মোহাম্মদ আলী মেম্বার!
সোনারগাঁয়ে ট্রাকের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু
সিদ্ধিরগঞ্জে রওশন আরা ডিগ্রি কলেজের পূনর্মিলনী অনুষ্ঠানের লোগো উন্মোচন
নারায়ণগঞ্জে গণঅধিকার পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
রূপগঞ্জে ২৬ মামলার পলাতক আসামি সবুজ গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে ডিএনডি লেকের পাড় থেকে যুবকের মরদেহ উদ্ধার
জামালপুর-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
সোনারগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চেইন ছিনতাই, নারী আটক
খেলাপি ঋণ আবার ৬ লাখ কোটি টাকা ছাড়াল
ফতুল্লায় বিএনপির দুই নেতার ওপর হামলা: বিএনপি নেতা মোহনের পদ স্থগিত
মদনপুরে মা হাসপাতালে প্রসূতির খাদ্যনালী কাটার অভিযোগ: ঢামেকে মুমূর্ষু রোগী
বন্দর বাগবাড়ি হাসপাতালে রোগীর গলা থেকে চেইন ছিনতাই! নারী আটক
আসিফ মাহমুদের দুর্নীতির সত্যতা পাওয়া গেছে
শেরপুরের শ্রীবরদী সীমান্তে ভারতীয় কসমেটিকস জব্দ
লক্ষীনারায়ণ কটন মিলস দূর্গা মন্দির দখলমুক্ত করতে ডিসি বরাবর বিএসপি’র স্বারক লিপি প্রদান
জামালপুরের ইসলামপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
পরিবেশ দূষণের দায়ে চৈতী কম্পোজিটকে পৌনে ১ কোটি টাকা জরিমানা
রূপগঞ্জে ৩৫ বোতল স্কাফসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
এনসিপি নেতা আমিনুলের ঘনিষ্ঠ ওমরের অস্ত্র হাতে ছবি-ভিডিও,
Next
Prev
প্রচ্ছদ
যুবলীগ নেতাকে পুনর্বাসন করছে বিএনপি নেতা শাহিন

যুবলীগ নেতাকে পুনর্বাসন করছে বিএনপি নেতা শাহিন

প্রকাশিতঃ

স্টাফ রিপোর্টার : প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির বিজয় র‌্যালির মিছিলে যুবলীগ নেতার প্রথম সাড়িতে ব্যানার ধরার সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই সমালোচনা সৃষ্টি হয়েছে। বেশ কয়েকজন নেতা প্রশ্ন তুলেছিলেন সেই যুবলীগ নেতা মোমেনকে ব্যানার ধরার মত সুযোগ কে বা কারা করে দিলো। তা নিয়ে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দেয়।

 

এবার অনুসন্ধানে বেরিয়ে আসলো সেই যুবলীগ নেতাকে বিএনপিতে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া বিএনপি নেতার নাম। তিনি হলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন মিয়া।

 

শাহীনের হাত ধরেই যুবলীগ নেতা মোমেন মিয়া মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এর ব্যক্তিগত কার্যালয় পর্যন্ত পৌছে। গত ২২ আগস্ট ছিল অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের জন্মদিন। ওই দিন তার নারায়ণগঞ্জ ক্লাবের তৃতীয় তলায় মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লোকজন নিয়ে সাখাওয়াত হোসেনের জন্মদিনের কেক কাটতে যান। সাথে করে নিয়ে যান যুবলীগ নেতা মোমেন মিয়াকে।

 

বিপি নিউজ নামের একটি ফেসবুক পেইজে সেই অনুষ্ঠানের একটি ভিডিও প্রচারিত হতে দেখা গেছে। সেখানে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এর বাম পাশে ছিলেন শাহিন মিয়া এবং দুজনের মাঝখানের ফাঁকাতেই দেখা গেছে মোমেন মিয়াকে। এ সময় সাখাওয়াত হোসেন খান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নেতাকর্মীদের চাওয়া থাকে। তারা চায় গত ১৫ বছর যারা মাঠে ছিল, আন্দোলন সংগ্রাম করেছে, মামলা হামলার স্বীকার হয়েছে। দলের জন্য কাজ করেছে, তাদের যেন মূল্যায়ন করা হয় এটাই জনগণ চায়।

 

একজন যুবলীগ নেতাকে পাশে নিয়ে সাখাওয়াত হোসেন খান এর এমন বক্তব্য নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে।

 

এদিকে ১ সেপ্টেম্বর সকালে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মহানগর বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। শহরের মিশনপাড়া এলাকা থেকে র‌্যালিটি শুরু হয়ে চাষাঢ়া, ২নং রেল গেইট এলাকায় গিয়ে শেষ হয়। র‌্যালির শুরুতে মহানগর বিএনপির শীর্ষ নেতারা যখন ব্যানার নিয়ে র‌্যালি শুরু করেন তখন শীর্ষ নেতাদের সাথে প্রথম সারিতেই দাঁড়িয়ে ব্যানার ধরেছে যুবলীগের ওই নেতা মোমেন মিয়া।

 

সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ছবি প্রকাশিত হওয়ার পর মোমেনকে মহানগর বিএনপির শীর্ষ নেতাদের সাথে দাঁড় করিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।

 

বিএনপির ত্যাগী ও তৃণমূলের নেতাকর্মীদের অভিযোগ এই মোমেন মিয়া আওয়ামী লীগের ক্ষমতাকালীন সময় মদনপুরের যুবলীগ নেতা অহিদুজ্জামানের মাধ্যমে বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম.এ রশিদের হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। এরপর তিনি দীর্ঘ বছর আওয়ামী লীগের ক্ষমতা ভোগ করে। যুবলীগ নেতা অহিদের সাথে মিলে ব্যবসা বাণিজ্য, সাধারণ মানুষকে জুলুম নির্যাতন করে কোটি কোটি টাকার মালিক হয়েছে।

 

গত ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার পতনের দিন পর্যন্ত আওয়ামী লীগের সাথেই সম্পৃক্ত ছিলেন মোমেন। এমনকি ৪ আগস্ট মদনপুরে ছাত্র জনতার আন্দোলন প্রতিহত করে যুবলীগ নেতা অহিদুজ্জামান অহিদের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দেশীয় অস্ত্র নিয়ে অবস্থাান নিয়ে ছিলেন মোমেন। সেই মোমেন ৫ আগস্টের পর থেকে ফের বিএনপি নেতা বেেন গেছেন। নিজেকে যুবদলের ত্যাগী কর্মী হিসেবে উপস্থাাপন করতে একটি গুজামিলের সংবাদ সম্মেলনও করেছিলেন। ওই সংবাদ সম্মেলনে তিনি স্বীকার করেছিলেন যে তিনি আওয়ামী লীগে যোগদান করেছিলেন।

 

মোমেন বিষয়ে বন্দর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ লিটন জানান, মোমেন নামের একজন আওয়ামী লীগ করতো তার অনেক ছবি ফেসবুকে দেখেছি। সে কবে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করলো, কবে বিএনপিতে জয়েন করলো, কোন নেতা তাকে জয়েন করালো, কার নেতৃত্বে বিএনপি করে আমার জানা নাই।

 

সম্প্রতি বিএনপির সদস্য ফরম বিতরণ করেছিলেন মোমেন মিয়া। তিনি বিগত বছর গুলোতে যুবলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত থাকলেও এখন তিনি কিভাবে বিএনপির সদস্য ফরম পেলো। কে তাকে এসব ফরম বিতরণ করতে বললো এ নিয়েও প্রশ্ন উঠে।

 

এ ব্যাপারে মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের কাছে জানতে চাওয়া হলে তার ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করলেও তিনি ফোনকল রিসিভ করেনি।

 

যুবলীগ নেতা মোমেন সম্পর্কে অনেক তথ্য প্রমাণ রয়েছে আর শাহিন তাকে সাখাওয়াত হোসেন চেম্বার পযন্ত নিয়ে গিয়ে কেক কেটেছে ভিডিও প্রকাশিত হয়েছে এ ব্যাপারে কোন ব্যবস্থাা নিবেন কিনা এ প্রসঙ্গে মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আল ইউসুফ খান টিপু জানান, আমি মোমেনকে চিনি না, বিএনপি করে কি না তাও জানি না। সে যদি কেক কাটে এ ব্যাপারে তারা বুঝবে। আমি এ বিষয়ে আমি আহ্বায়কের সাথে কথা বলবো।

 

মোমেন তো যুবলীগ নেতা ছিল, তাকে কিভাবে সাখাওয়াত হোসেন পর্যন্ত নিয়ে গেলেন আর প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রথম সাড়িতে ব্যানার ধরালেন এমন প্রশ্নে অস্বীকার করে মুছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন মিয়া, বলেন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। কে কখন কার মিছিলে যায় কেউ তো বলতে পারবে না। তাছাড়া আমি কেন মোমেনকে নিয়ে যাবো।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!