নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
মদনপুরে বিএনপির ট্যাগ দিয়ে যুবলীগ নেতা মোমেনের জায়গা দখলের চেষ্টা

মদনপুরে বিএনপির ট্যাগ দিয়ে যুবলীগ নেতা মোমেনের জায়গা দখলের চেষ্টা

প্রকাশিতঃ

‎বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে যুবলীগ নেতা অহিদের সহযোগী মোমনের বাহিনীর বিরুদ্ধে এক নিরীহ নারীর জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে।

‎‎এই ঘটনায় মোমেন বাহিনীর ৫ জনের বিরুদ্ধে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছে শান্তি ইসলাম নামে এক নারী।

‎‎অভিযুক্তরা হলেন মদনপুর ২৭নং ওয়ার্ডের ফুলহর এলাকার  মোঃ লেহাজ উদ্দিন, নাজিম উদ্দিন, সুজন, শাকিল ও টুটুল।

‎‎অভিযোগ সূত্রে জানা গেছে, বন্দর থানাধীন মদনপুর ফুলহর মৌজাস্থিত সি এস ও এস এ ৪৩, আর এস ৮২ দাগে ০৪ (চার) শতাংশ খরিদা সম্পত্তি রয়েছে যাহার খারিজা খতিয়ান ১০২৫ খারিজা জোত ১০২৪। উল্লেখিত বিবাদীরা দীর্ঘদিন যাবত উক্ত জমি অবৈধ বলপূর্বক দখল করার পায়তারা করে আসছে। আমার জমির পূর্বে ভেলওয়ের একোয়ারকৃত সম্পত্তি রয়েছে। গত প্রায় ৩ বছর পূর্বে আমাদের বাড়ি নির্মান কাজ এবং চলাচলের জন্য জমির পশ্চিম পাশ হইতে পূর্বে রেলওয়ের একোয়ারকৃত সম্পত্তিতে দশ লক্ষ টাকার বালি ভরাট করে। উক্ত জায়গায় বালি ভরাটের সময় বিবাদীগণ কোন প্রকার বাধা বিঘ্ন দেয় নাই। উল্লেখিত ১নং হতে ৫নং বিবাদী সহ তাদের সহযোগী অজ্ঞাতনামা ১০/১২ জন বিবাদীরা গত ২৬ অক্টোবর সকাল ৯ টা বেলা ১১ টা  পর্যন্ত উক্ত জমিতে অবৈধ বলপূর্বক বাশ, খুটি দিয়ে সীমানা স্থাপন করে। খবর পেয়ে বেলা সাড়ে ১১ টার দিকে আমি এবং আমার স্বামী ঘটনাস্থলে পৌছে বিবাদীদের বাধা নিষেধ করলে ১নং হতে বিবাদীরাসহ অজ্ঞাতনামা ১০/১২ জন বিবাদীরা আমাদের অকথ্য ভাষায় গালিগালাজ সহ লোহার শাবল, খারালো দা, বটি দিয়ে মারমুখী আচরণ করে এবং আমার খরিদা ভূমি ও রেলওয়ে তুমি তে গেলে আমাকে এবং আমার স্বামীকে জানে মেরে ফেলার হুমকি প্রদান করে।

‎‎এর জের ধরে উল্লেখিত ১নং হইতে ৫নং বিবাদীরাসহ তাদের সহযোগী অজ্ঞাতনামা ১০/১২ জন উক্ত পূর্ব শত্রুতার জের ধরে গত ইং ১৪/০৯/২০২৫ তারিখ রাতের যেকোন সময় বন্দর থানাধীন মদনপুর ফুলহর সাকিনস্থ আমার উক্ত বাড়িতে অনধিকার প্রবেশ করে বাড়িতে রক্ষিত আমার হোটেলের ১৫টি সিলিং ফ্যান, ৫টি স্ট্যান্ড ফ্যান, চেয়ার, টেবিল, ক্যাশবাক্স, ০২ (দুই)টি ডিপ ফ্রিজসহ যাবতীয় মালামাল যাহার আনুমানিক বাজার মূল্য ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা চুরি করে নিয়ে যায়। বিবাদীরা অস্ত্র এলাকার চিহ্নিত ছিনতাইকারী, সন্ত্রাসী এবং চোরাই তেল সিন্ডিকেট ব্যবসায়ী। বিবাদীরা প্রতিনিয়ত অত্র এলাকাসহ আশেপাশের বিভিন্ন এলাকায় ছিনতাই, চুরি করে আসছে। উল্লেখিত বিবাদীরা অত এলাকা সহ বন্দরের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায় করে আসছে। বিবাদীদের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বিবাদীরা যেকোন সময় আমাদের বড় ধরণের ক্ষতিসাধন করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছি।

‎‎এবিষয়ে ভুক্তভোগীর স্বামী শহিদুল জানান, আওয়ামীলীগের সময় ১৭ বছর সুবিধা নিয়ে এখন আবার বিএনপির নেতাদের পিছনে ঘুরে বেড়ায়। বিএনপির সাইনবোর্ড লাগিয়ে আমাদের জায়গা মোমেন দখল করার চেষ্টা করে যাচ্ছে। বিভিন্ন সময়ে আমাদের হুমকি দিয়ে আসছে। আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!