নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ !

সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ !

প্রকাশিতঃ

ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ উঠেছে এক দম্পতির বিরুদ্ধে। তাঁদের বিরুদ্ধে অভিযোগ, আমার নারায়ণগঞ্জ নামের একটি ফেসবুক পেইজ ও অনিবন্ধিত ওয়েবসাইট ব্যবহার করে শহরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে টার্গেট করে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করে পরে চাঁদা দাবি করছেন। ভুক্তভোগীদের অভিযোগ, ওই দম্পতি প্রথমে ব্যবসায়ী,রাজনীতিক কিংবা প্রভাবশালী কারও নামে উক্ত পেইজে বিভ্রান্তিকর ও মানহানিকর পোস্ট করেন। এরপর নিজেরাই ভুক্তভোগীদের সঙ্গে যোগাযোগ করে প্রস্তাব দেন আমরা চাইলে এই পোস্টের বিপরীতে প্রতিবাদ লিখে বিষয়টা মিটিয়ে দিতে পারি। তবে তার জন্য দিতে হবে ১০ হাজার টাকা।
এভাবে নগদ অর্থ হাতিয়ে নেওয়াই তাঁদের মূল কৌশল। কেউ টাকা দিতে অস্বীকার করলে তাঁদের পুলিশি ঝামেলায় জড়ানোর ভয়ও দেখানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফেসবুক পেইজটি কোনো সরকার অনুমোদিত সংবাদমাধ্যম নয়। তারপরও তারা নিজেদের সাংবাদিক পরিচয়ে দীর্ঘদিন ধরে নানা অনৈতিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। নারায়ণগঞ্জের একাধিক গণমাধ্যম আগে থেকেই এ দম্পতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করলেও এখন পর্যন্ত তারা আইনের বাইরে রয়ে গেছে।
শুধু চাঁদাবাজিই নয়, নগরীর বিভিন্ন ফ্ল্যাটে অনৈতিক কর্মকান্ডে জড়িত ব্যক্তিদের টার্গেট করেও অর্থ আদায় করে থাকে তারা। এভাবে অনেক জায়গা থেকেই তারা নিয়মিত মাসোহারা তোলে বলে অভিযোগ রয়েছে।
অভিযোগ রয়েছে, প্রশান্ত একসময় ছাত্রলীগের সক্রিয় কর্মী ছিলেন এবং মহানগর ছাত্রলীগের সভাপতি মাহাদী হাসান সম্রাটের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে, পরিচিত ছিলেন। যদিও তাঁর কোনো পদবী ছিল না, প্রভাব ছিল যথেষ্ট।
শহরের বাসিন্দাদের দাবি, প্রশান্ত ও জান্নাত উভয়েই মাদকাসক্ত। তারা নগরীর বিভিন্ন মাদক স্পট থেকেও মাসোহারা আদায় করে থাকে। মাদক কাম ব্যবসায়ীরা টাকা না দিলে তাঁদের নাম-ছবি ফেসবুক পেইজে প্রকাশ করে দেওয়ার হুমকি দেন তারা।
এই দম্পতির কর্মকান্ডে অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসী। সাধারণ মানুষসহ ব্যবসায়ী মহল মনে করছেন, ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির মতো কর্মকান্ড বন্ধে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর পদক্ষেপ প্রয়োজন।
এই বিষয়ে প্রশান্ত জান্নাত দম্পতিকে একাধিকবার কল করেও তাঁদের সাথে যোগাযোগ করা যায়নি তাই এই বিষয়ে তাঁদের কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
সূত্র: দৈনিক সোজাসাপটা

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!