নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
মোহনপুর কবরস্থান এলাকায় ব্লাক জনির মাদক ব্যবসা!

মোহনপুর কবরস্থান এলাকায় ব্লাক জনির মাদক ব্যবসা!

প্রকাশিতঃ

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের জান্নাতুলবাকী কবরস্থান মোহনপুর এলাকায় মাদক ব্যবসার এক চক্রের দৌরাত্ম্যে সাধারণ মানুষ আজ চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন।

 

এলাকাবাসীর অভিযোগ, জেলা শ্রেষ্ঠ আলোচিত মাদক ব্যবসায়ী মতিউর রহমান জনি ওরফে ব্ল্যাক জনির নিয়ন্ত্রণে চলছে জান্নাতুলবাকী কবরস্থান মোহনপুর ও আশপাশের এলাকায় ব্যাপক মাদক বাণিজ্য।

 

তথ্য সূত্রে জানা গেছে, মতিউর রহমান জনি ওরফে ব্ল্যাক জনি বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সুচিয়ারবন্দ এলাকার বাসিন্দা। তিনি আমান উল্লাহ আমুর ছেলে। তাঁর বিরুদ্ধে রয়েছে ঊনিশটি মামলা, যার মধ্যে রয়েছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলাসহ একাধিক মাদক, অস্ত্র ও চাঁদাবাজির মামলা। তার সেকেন্ড ইন কমান্ড হিসেবে কাজ করছে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হত্যা মামলার একাধিক আসামি শিপন মাহমুদ।

 

অভিযোগ রয়েছে, ব্ল্যাক জনি তার সহযোগী সেবনকারী ও বিক্রিত যুবক-যুবতীদের মাধ্যমে এলাকাজুড়ে মাদক বিক্রির একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছেন। ব্রহ্মপুত্র, ঢলেশ্বরী ও মেঘনা নদীসহ মহাসড়কের বিভিন্ন সংযোগ রাস্তা ব্যবহার করে প্রতিদিন এলাকায় প্রবেশ করছে লাখ লাখ পিছ ইয়াবা ট্যাবলেট। এলাকার যুব সমাজ ধ্বংসের পাশাপাশি শেষ বিদায়ের জায়গা কবরস্থানও মাদকের ঘাটি তৈরি করেছে।

 

এলাকাবাসীর দাবি, মোহনপুর এলাকায় স্থাপন করা হয়েছে প্রায় ১৭ থেকে ২০টি সিসি ক্যামেরা, যার মাধ্যমে ব্ল্যাক জনি তার মাদক নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করে। কেউ মাদকের বিরুদ্ধে মুখ খুললেই তাকে ধরে নিয়ে মারধর করা হয়, এমনকি হত্যার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

 

এদিকে, মাদকের ভয়াবহতা বেড়ে যাওয়ার কারণে ওই এলাকাগুলোতে চুরি ও ছিনতাইয়ের ঘটনা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। সাথে আইন-শৃঙ্খলারও মারাত্মক অবনতি ঘটেছে। বিশেষ করে ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে হাসিনা সরকারের পতনের পর থেকেই আরও বেপরোয়া হয়ে উঠেছে মাদক সম্রাট মতিউর রহমান জনি ওরফে ব্ল্যাক জনি।

 

 

তার অন্যতম সহযোগী ও স্ত্রী হাবীবা বিভিন্ন স্থানে মাদক বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি রিপন, ঘারমোড়া এলাকার তুহিন, হাজরাদী এলাকার শুভ ও সেকান্দর, নরপদী এলাকার মাসুদসহ বেশ কয়েকজনকে ব্যবহার করে মাদক ব্যবসা, অবৈধ ড্রেজার বালু ব্যবসা ও চোরাই তেলের বাণিজ্য পরিচালনা করছে ব্ল্যাক জনি সিন্ডিকেট।

 

অভিযোগ রয়েছে, তার বাড়ির পাশেই প্রতিদিনই মাদকসেবীদের আড্ডা ও আসর বসে। এলাকায় এখন মাদকদ্রব্য হাত বাড়ালেই সহজে পাওয়া যায়। ফলে স্কুল-কলেজের ছাত্রছাত্রী ও উঠতি বয়সের যুব সমাজ দ্রুত মাদকাসক্ত হয়ে পড়েছে।

 

স্থানীয়দের দাবি, পুলিশিং কার্যক্রম শিথিল থাকার কারণেই মাদক স্পটগুলোতে প্রকাশ্যে চলছে মাদক কেনাবেচা। প্রশাসনের চোখের সামনে এভাবে অবাধে মাদক ব্যবসা চললেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন তারা।

 

সচেতন মহলের দাবি, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযান ছাড়া মহনপুরে মাদক ব্যবসা, অবৈধ বালু ব্যবসা ও ব্ল্যাক জনির প্রভাব বন্ধ করা সম্ভব নয়।

 

তারা বলেন, “আমরা চাই এই এলাকাকে মাদকমুক্ত করা হোক, না হলে ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দিকে যাচ্ছে।”

 

এদিকে, কিছু দিন আগে ব্ল্যাক জনির স্ত্রী হাবীবা একুশে আগস্ট নারায়ণগঞ্জ  সংবাদ সম্মেলন করে বন্দর থানা পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন। তিনি অভিযোগ করেন, “আমাকে ধরে নিয়ে ৫ লাখ টাকা দাবি করা হয়। আমি ৪ লাখ টাকা দেওয়ার পরও বাকি ১ লাখ না দেওয়ায় আমার বিরুদ্ধে ১০ পিস ইয়াবা দিয়ে চালান করা হয়।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!