নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
বন্দরে সাখাওয়াত-আশা গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ৫, আটক ৫

বন্দরে সাখাওয়াত-আশা গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ৫, আটক ৫

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের বন্দরে আধিপত্য ও মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে মহানগর বিএনপি আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান গ্রুপ ও সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল কাউছার আশার অনুসারীদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থল থেকে উভয় পক্ষের ৫ জনকে আটক করেছে।

রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে বন্দর থানার লেজারার্স এলাকায় এ সংঘর্ষ ঘটে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়।

আহতরা হলেন- সাগর (২৮), তার মা লুৎফা বেগম (৫৩), তার বড় ছেলের স্ত্রী মীম (২৯), ছোট ছেলের স্ত্রী খাদিজা বেগম (২৪) এবং অপর পক্ষের অজিত দাস (৪০)।

ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আব্দুল সাত্তার (৬৫), পলাশ (৪৯), অনিক দাস (২৪), বিপ্লব হোসেন (৩৪) ও হাসিবুল হাসানকে (৩০) আটক করে।

দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আব্দুল সাত্তার ও অজিত দাস বাদী হয়ে বন্দর থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছেন।

সোমবার (২০ অক্টোবর) পুলিশ আটক পাঁচজনকে আদালতে প্রেরণ করেছে।

আব্দুল সাত্তারের দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বাদীর ছেলে সাগর বন্দর লেজারার্স এলাকায় একটি গ্যাস সিলিন্ডার দোকানের মালিক। রোববার রাত ৮টার দিকে অজিত দাসের নেতৃত্বে ২০-৩০ জন দেশীয় অস্ত্রসজ্জিত লোক দোকানে হামলা চালিয়ে সাগরকে পিটিয়ে গুরুতর আহত করে, দোকান ভাঙচুর করে ৬০ হাজার টাকার ক্ষতি সাধন ও নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ও ৭০টি গ্যাস সিলিন্ডার লুট করে নিয়ে যায়। এ সময় বাধা দিতে গেলে তার মা ও দুই পুত্রবধূকেও মারধর ও শ্লীলতাহানির শিকার হতে হয়।

অপরদিকে অজিত দাসের দায়েরকৃত মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বন্দর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী “ব্ল্যাক জনী” ও যুবদল নেতা মিনহাজ মিঠুর নেতৃত্বে প্রতিপক্ষরা এলাকায় অস্ত্রের মহড়া দেয়। তিনি ভিডিও ধারণ করলে ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করা হয় এবং তার কাছ থেকে নগদ ২১ হাজার টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বন্দর ১নং খেয়াঘাটের অবৈধ দোকান থেকে চাঁদা ভাগবাটোয়ারা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এ সংঘর্ষের সূত্রপাত।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, “দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় পৃথক মামলা দায়ের হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!