নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
বিএনপি নেতাকে হাতুড়ি দিয়ে পেটালেন যুবদল নেতা !!

বিএনপি নেতাকে হাতুড়ি দিয়ে পেটালেন যুবদল নেতা !!

প্রকাশিতঃ

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দরে বিএনপি নেতাকে অফিসে ডেনে এনে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ উঠেছে কথিত যুবদল নেতা দ্বীন ইসলাম ও বাদশার বিরুদ্ধে।

 

আহত বিএনপি নেতা শাহাদাত কলাগাছিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের জিওধরা এলাকার বাসিন্দা। তিনি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি এবং প্রস্তাবিত কমিটির সভাপতি।

 

অভিযোগ রয়েছে, দ্বীন ইসলাম ও তার পরিবারের সবাই আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার সরকার পালিয়ে যাওয়ার পর ভোল্ট পাল্টে তিনি যুবদল নেতা বনে গেছেন।

 

গতকাল (২২ অক্টোবর) বিকেলে জিওধরা এলাকায় এই ঘটনাটি ঘটে। ঘটনার পরপরই আহত বিএনপি নেতা শাহাদাতকে দেখতে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে ছুটে গেছেন এবং খোঁজ খবর নেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এডভোকেট শাখাওয়াত হোসেন খান।

 

এ ঘটনায় মহানগর বিএনপি আহ্বায়ক এডভোকেট শাখাওয়াত হোসেন খান বলেন, অত্যন্ত দু:খ জনক আমাদের আন্দোলন সংগ্রামে অগ্রভাগে নেতৃত্ব দেওয়া এক বিএনপি নেতাকে লাঞ্চিত করা হয়েছে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। দোষী ব্যক্তিদের বিরোদ্ধে সাংগঠনিক ভাবে ও আইনীভাবে ব্যবস্থা নেয়া হবে।

 

আহত বিএনপি নেতা শাহাদাত জানান, কলাগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মাহাদুল্লাহ মুকুল ওয়ার্ড ভিত্তিক পূর্নাঙ্গ কমিটি করতে রাজপথের ত্যাগী কর্মী স্থানীয় ৫নং ওয়ার্ডের দায়িত্ব দেন শাহাদাতের কাছে। বিএনপি কর্মী শাহাদাত ওয়ার্ড ভিত্তিক একটি কমিটির তালিকাও করেন।

 

এরই জের ধরে একই এলাকার যুবলীগ নেতা বর্তমানে যুবদলের নামদারি নেতা দ্বীন ইসলামের নেতৃত্বে ৮/১০ জনের একটি সন্ত্রাসী বাহিনী বিএনপি কর্মী শাহাদাতকে তাদের অফিসে বসিয়ে রেখে কমিটির বিষয় জানতে চায়। পরে তাকে কমিটির তালিকা কেন করলো এসব নিয়ে মহানগর বিএনপি নেতাদের উদ্দেশ্য করে শাহাদাতকে চর থাপ্পর ও হাতুড়ি দিয়ে পিটিয়ে মারাতœক জখম করে ও অকথ্য ভাষায় গালমন্দ করে। শাহাদাতের চিৎকারে আশপাশের লোক ছুটে এসে গুরুতর জখম মাহাদাতকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালে চিকিৎসা প্রদান করে।

 

তিনি আরো জানান, দ্বীন ইসলাম আওয়ামীলীগের লোক, এলাকায় আওয়ামীলীগ নেতা আরাফাতকে এনে তার বাড়িতে অনুষ্ঠান করছে। বিভিন্ন মিটিং মিছিলে গেছেন, ৫ আগস্টের পর হাটাৎ তারা বিএনপি হয়ে গেছে। সারাজীবন বিএনপির মিটিং মিছিলে মাইর খাই আমরা এখন আওয়ামীলীগের লোকজনের হাতে মাইর খাই। এ ব্যাপারে তিনি আইনী ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান।

 

এ ব্যাপারে দ্বীন ইসলামের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোনকল রিসিভ করেনি।

 

হএ ব্যাপারে বন্দর থানার ওসি লিয়াকত আলী জানান,বিএনপির এক কর্মীকে মারধরের কথা শুনেছি। এখনও অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করবো।

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!