নারায়ণগঞ্জ বুধবার | ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
অগ্রবাণী প্রতিদিনের প্রকাশক-সম্পাদক স্বপন কুমার পোদ্দার আর নেই
কাশিপুর ভোলাইলে মূর্তিমান আতংক নামধারী যুবদলের ক্যাডার পাগলা সোহেল!
সিদ্ধিরগঞ্জে কথিত বিএনপি নেতার শেল্টারে রমজান বাহিনীর কোটি টাকার মাদক ব্যবসা !!  
সিদ্ধিরগঞ্জের শিমরাইল হতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লক্ষী নারায়ণ দূর্গা মন্দির নিয়ে বিএসপি নেতা টনি মল্লিকের হুশিয়ারী!
আমতলীতে অসহায় বৃদ্ধার পাশে স্বপ্নছোঁয়া,
সৌদিস্থ বাংলাদেশ হাইকমিশনারের ব্যর্থতার বলি “নজরুল-সিতি”
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
Next
Prev
প্রচ্ছদ
মাকসুদ বনাম মাসুদের খেলার পুরস্কারের দিকে তাকিয়ে সর্বসাধারন!

মাকসুদ বনাম মাসুদের খেলার পুরস্কারের দিকে তাকিয়ে সর্বসাধারন!

প্রকাশিতঃ

প্রসঙ্গ- এয়োদশ জাতীয় নির্বাচন
বন্দর প্রতিনিধি:আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সরব হয়ে উঠেছে নারায়ণগঞ্জ-৫ আসন। এ ক’দিন দেশের বৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র একাধিক প্রার্থী তাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ ও ধানের শীষের প্রচারণায় মত্ত থাকলেও গত ২ নভেম্বর প্রাথমিকভাবে শিল্পপতি মাসুদুজ্জামান মাসুদকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করায় দলের অন্যান্য প্রার্থী ও তাদের সমর্থকরা অনেকটা চুপষে গেছেন।

গত দু’দিন আগেও মনোনয়ন প্রত্যাশী সকল প্রার্থী-সমর্থকদের মাঝে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেলেও বর্তমানে সেই দৃশ্যপট পাল্টে গেছে। কিছু কিছু নেতা-কর্মী ও সমর্থক ধানের শীষের প্রতীকের প্রতি সম্মান জানিয়ে মাসুদ শিবিরে প্রবেশ করলে দলের বৃহৎ একটি অংশ নিরব ভূমিকা পালণ করছে। বিশেষ করে অপর শিল্পপতি আবু জাফর আহমদ বাবুল এবং তিনবারের সাবেক এমপি এ্যাড.আবুল কালাম দলের প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী মাসুদুজ্জামানের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন।

ধানের শীষের প্রার্থী মনোনয়ন নিয়ে কেবল আবু জাফর আহমদ বাবুল এবং সাবেক এমপি এ্যাড.আবুল কালামই নন ক্ষুব্দ এ আসনের হাজার হাজার নেতা-কর্মী ও তাদের সমর্থকরা। এ বিষয়ে বন্দর থানা বিএনপি’র একজন সিনিয়র ও ত্যাগী নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান,আমরা দলীয় সিদ্ধান্তের বাইরে যেতে পারবো না, মার্কা দেখেই ভোট দিবো কিন্তু সাধারণ কর্মী-সমর্থকদেরকে কি জবাব দিবো? তাদেরকে কি বুঝাবো? তারাতো এ্যাড. আবুল কালামের নীতি আদর্শ ভালবাসেন। এ্যাড.আবুল কালাম প্রার্থী না হলে তাদেরকে ধরে রাখা মুশকিল হয়ে যাবে। এ্যাড. আবুল কালামের নিজস্ব একটা বলয় এবং বিশাল ভোট ব্যাংক আছে।

ইদানীং আবু জাফর আহমদ বাবুল নির্বাচনী মাঠে যেভাবে সক্রিয় ছিলেন বন্দরের অনেক শীর্ষ পর্যায়ের নেতা-কর্মীরা তার পক্ষে চলে এসেছেন,এখনতো আম ছালা দুইটাই চলে যাওয়ার উপক্রম। তাছাড়া সেলিম ওসমান এবং শামীম ওসমানের দোসর হিসেবে প্রচারিত হওয়ার বিষয়টি দলের মধ্যে বেশ চাউর হয়েছে। মাসুদুজ্জামান হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারেন কিন্তু হাজার হাজার ভোটের মালিকতো আবুল কালামের মতো ক্লিন ইমেজের নেতারা। যাদেরকে মাইনাস করে বন্দরে রাজনীতি করা খুবই দুঃসহ ব্যাপার। টাকা দিয়ে ভোটের আশা করা নিছক গুঁড়েবালি হবে।

থানা বিএনপির অপরাপর নেতা একই শর্তে জানান,বিএনপির হাইকমান্ড ভুল সিদ্ধান্ত নিলে এর জন্য চরম খেসারত দিতে হতে পারে স্থানীয় বিএনপিকে। কেন না মাঠ পর্যায়ের জরিপ না করে কাউকে দলের মনোনয়ন দেয়া ঠিক হবে না। এতে হিতে বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। নারায়ণগঞ্জ-৫ আসনে মাসুদুজ্জামানকে যদি চুড়ান্ত মনোনয়ন তালিকায় রাখা হয় তার আগে দলের কোন্দল আর বিভেদ দূর করতে হবে। খন্ড খন্ড দল গুছাতে না পারলে এ আসনটিতে বিএনপির ভরাডুবি নিশ্চিত হয়ে পড়বে। কেননা এই আসনে রাজনৈতিক দলগুলোর ভাল কোন প্রার্থী না থাকলেও হেভিওয়েট প্রার্থী হিসেবে ইতোমধ্যে নিজেকে মেলে ধরতে সক্ষম হয়েছেন বন্দর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাকসুদ হোসেন। গত উপজেলা নির্বাচনে মাকসুদ হোসেনের বিপক্ষে বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি এম এ রশীদের পক্ষ হয়ে জাতীয় পার্টির প্রভাবশালী এমপি সেলিম ওসমান শক্ত অবস্থান নিলেও সেই রক্তচক্ষু উপেক্ষা করে মাকসুদ হোসেন জয়লাভ করে বীরত্ব দেখিয়েছিলেন। মাকসুদ হোসেনের ওই বীরত্বের কারণে বন্দরের আপামর জন সাধারণ তার প্রতি অনেকটা পজেটিভই বলা চলে।

সুতরাং বিএনপির প্রার্থী নির্বাচন সঠিক এবং দলীয় কোন্দল মিটাতে না পারলে এই আসনে আগামী দিনে সংসদ সদস্য হওয়ার উজ্জল সম্ভাবনা রয়েছে হাজী মাকসুদ হোসেনের। জনশ্রুতি রয়েছে বিএনপির হেভিওয়েট প্রার্থী মনোনীত হওয়ার পর দলীয় কোন্দল মিটলেও এই আসনে মাকসুদ হোসেনকে হারিয়ে জয় ছিনিয়ে আনা অনেকটা বড় রকমের চ্যালেঞ্জও বটে। কাজেই এই আসন করায়ত্ব করতে হলে বিএনপিকে প্রথমতঃ তাদের ঘর গুছাতে হবে দ্বিতীয়তঃ দলের জন্য ক্লিন ইমেজধারী জনপ্রিয় ব্যক্তিতে প্রার্থী করতে হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!