নারায়ণগঞ্জ শুক্রবার | ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১০ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
শাহজালালে আরেক ‘বালিশ-কাণ্ড’ : লুটের মহোৎসব থার্ড টার্মিনালে
পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
একসময় ‘জয় বাংলা’ এখন বিএনপির ত্যাগী কর্মী!
ব্ল্যাকমেইল করে অর্থ আদায়, ফতুল্লায় নারী গ্রেফতার
বকশীগঞ্জে সাড়ে ৩ লাখ  টাকার কারেন্ট ও চায়না রিং জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
সিদ্ধিরগঞ্জে বাস থামিয়ে সংঘবদ্ধ চাঁদাবাজি, গ্রেফতার ৪
গার্মেন্টসকর্মী সাদিয়া হত্যা রহস্য উদঘাটন, ঘাতক গ্রেফতার
সোনারগাঁয়ে তিতাস এর অভিযানে চুনা ও ঢালাই কারখানার অবৈধ গ্যাস সংযোগ বিছিন্ন  
আমতলীতে তিন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
জামায়াত এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার
জামায়াত থেকে বহিষ্কারের পর গাজী নজরুল ইসলামের এমপি পদ কি থাকবে?
লক্ষীনারায়ণ কটন মিলের খালি জমি ভরাটকে কেন্দ্র করে হামলা, নারীসহ আহত ৩
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
Next
Prev
প্রচ্ছদ
ফতুল্লার মাসদাইরে কৃষকদল নেতাকে প্রকাশ্যে গুলি

ফতুল্লার মাসদাইরে কৃষকদল নেতাকে প্রকাশ্যে গুলি

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে নাহেদুর রহমান পারভেজ নামে একজনকে মারধর তাকে উদ্দেশ্য করে গুলি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সিসিটিভি ফুটেজে আগ্নেয়াস্ত্র হাতে একজনকে দেখা গেলেও পুলিশের দাবি, গুলির আলামত পাওয়া যায়নি।

শনিবার (১৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় মাইসদাইর বাজারের বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়ের সামনে ঘটনা ঘটে। আহত পারভেজ স্থানীয় মো. ফিরোজের ছেলে নাসিক ১৩ নম্বর ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক।

আহত মো. নাহিদুর রহমান পারভেজ ১৩ নং ওয়ার্ড কৃষক দলের সাংগঠনিক সম্পাদক। একই সাথে তিনি মুদি ব্যবসায়ী।

তার ছোট কনফেকশনারি দোকান ও ইন্টারনেট ব্যবসা রয়েছে। তিনি ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা জানান, ঘটনাস্থলটি দীর্ঘদিন ধরে মাদক বিক্রির আড্ডা হিসেবে পরিচিত।

আসামিরা প্রকাশ্য দিবালোকে এখানে মাদক বিক্রি করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুইট্টা মাসুদ, গিইট্টু রিপন এবং জাহিদ—এ তিনজন মাসদাইর রোকেয়া স্কুলের সামনে নিয়মিত মাদক কারবারি চালাত। দুপুরে তারা লেনদেন করছিল। ঠিক সেই সময় পারভেজ ঘটনাটি দেখে ফেলে।

এতে ক্ষিপ্ত হয়ে তিনজন প্রথমে পিস্তল দিয়ে গুলি চালায়। গুলি শরীরে না লাগলেও তারা রামদা দিয়ে তাকে কোপায়।

আহত নাহিদুর রহমান পারভেজ বলেন, মাসদাইর বাজার থেকে আসার পথে বেগম রোকেয়া স্কুলের সামনে দাঁড়িয়ে একজনকে দেখছিলাম। এসময় বুইট্টা মাসুদ বলে তাকিয়ে আছোস কেন? এই কথা বলেই অস্ত্র বের করে গুলি করে দিলো। বলতে থাকে তুই কে? এরপর পেছন থেকে দৌড়ে এসে রিপন সুইস গিয়াস হাতের মধ্যে পোজ দিলো।

আরেকজন জাহিদ এসে লোহা দিয়ে মাথায় বাড়ি দিল। সেই সাথে বুইট্টা মাসুদ আবার গুলি করে। আমি দৌড়ে চলে আসি।

তিনি আরো বলেন, আমি শুনেছি এই গলিতে বুইট্টা মাসুদরা মাদক ব্যবসা করে। এইজন্য তারা মনে করছে আমি তাদেরকে দেখছি। কিন্তু আমি এখানে দাঁড়িয়ে অন্যজনকে দেখছিলাম। আমি এর বিচার চাই।

নাহিদুর রহমান পারভেজের মা মোকারিমা বলেন, তারা আমার ছেলেকে মেরে ফেলতে চেয়েছিল। আমি এই ঘটনার বিচার চাই।

পারভেজের বাবা ফিরোজ মাস্টার জানান, গুরুতর আহত ছেলেকে প্রথমে খানপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসকেরা দ্রুত ঢামেকে স্থানান্তরের পরামর্শ দেন। তার মাথা ও হাতে জখমের চিকিৎসা চলছে।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাস্তার মাঝে চারজন ছুড়ি দিয়ে পারভেজকে আঘাত করছে। যার মধ্যে একজনের হাতে আগ্নেয়াস্ত্র দেখা যায়।

এ বিষয়ে ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, “গুলি চালানোর কোনো আলামত আমরা পাইনি। আহত পারভেজ গুলিবিদ্ধ হয়নি, একই সাথে প্রত্যক্ষদর্শীরা গুলি চালাতে দেখেনি, এমনকি গুলির শব্দও পায়নি। তবে সিসিটিভি ফুটেজে আগ্নেয়াস্ত্রের মতো কিছু একটা দেখা গেছে।”

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) হাসিনুজ্জামান বলেন, আমি নিজে ঘটনাস্থলে গিয়েছি। আসামি জাহিদ আগেও পুলিশের ওপর হামলা মামলার আসামি। ঘটনার সব কিছু যাচাই করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!