নারায়ণগঞ্জ শনিবার | ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে জিলহজ, ১৪৪৭ হিজরি
  সর্বশেষঃ
এমপিকে দিয়ে উদ্বোধন, কুতুবপুরে অনুদানের নামে চাঁদাবাজি!
সিদ্ধিরগঞ্জে যুবলীগের ঝটিকা মিছিল, পুলিশ বলছে ……..
ঘনঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ বকশীগঞ্জের জনজীবন,
সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রের রহস্যজনক মৃত্যু
ফতুল্লায় বিএনপি নেতাকে যুবদলের মারধর, বহিষ্কার ৪
জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ
ফতুল্লায় ইয়াবাসহ গ্রেপ্তার ২
আড়াইহাজারে নানাবাড়িতে বেড়াতে এসে দুই ভাইয়ের করুন মৃত্যু
রাজনৈতিক কর্মকাণ্ড করলে ব্যবস্থা নেবে পুলিশ,আইভীর বাসার সামনে সিসি ক্যামেরা
বিএনপি নেতার ওপর যুবদল কর্মীদের হামলা,
বিডব্লিউ লিমিটেডকে স্বনির্ভর শিপইয়ার্ডে রূপান্তর করতে উদ্যোগ নেওয়া হয়েছে – নৌবাহিনী প্রধান
রোববার রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
সোনারগাঁয়ে মাদক নিরাময় কেন্দ্রে রোগীকে পিটিয়ে হত্যার অভিযোগ
যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
বকশীগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলে গুরুতর আহত
বক্তাবলী ইউনিয়ন পরিষদের সোয়া ৩ কোটি টাকার বাজেট ঘোষনা
রূপগঞ্জে চকলেটের প্রলোভনে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ডিএনডি বাঁধবিষয়ক সভা
রূপগঞ্জে চাঁদা না পেয়ে মুক্তিযোদ্ধাসহ ৩ জনকে কুপিয়ে জখম
তীব্র তাপদাহে পথচারী, শ্রমজীবী ও ট্রাফিকদের জন্য ডিসি ও এসপির মানবিক উদ্যোগ
বিদ্যুতের দাম বাড়াল সরকার
ডিক্রীরচর খেয়াঘাটের ইজারার টাকা লুটেপুটে খাচ্ছে কারা! তদন্তের দাবী
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধিতে চাপে মানুষ
বন্দরে টিউবওয়েল বসাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু: আহত ২
লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে ভক্ততে মুখর বারদী
আমতলীতে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ 
বিদ্যুতের দাম বৃদ্ধির আভাস, কেন আবার সন্ধ্যায় দোকানপাট বন্ধের নির্দেশ
আমতলীতে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্যের মৃত্যু 
খালের জমিতে ৫ তলা ভবন, ভেঙ্গে দিল প্রশাসন
Next
Prev
প্রচ্ছদ
ভূমিকম্পে সিদ্ধিরগঞ্জে স্কুলসহ কয়েকটি ভবনে ফাটল

ভূমিকম্পে সিদ্ধিরগঞ্জে স্কুলসহ কয়েকটি ভবনে ফাটল

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে বিভিন্ন এলাকার কয়েকটি ভবনের দেয়াল, সিঁড়ি কলামে বড় ধরনের ফাটল দেখা দিয়েছে। কয়েকটি ভবন দৃশ্যমান হেলে পড়েছে। তবে ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

শুক্রবার (২১ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি শাহীনুর আলম। তিনি বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, বেশ কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে। তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলগুলোতে পুলিশ স্থানীয় প্রশাসন কাজ করছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভূমিকম্প শুরু হতেই ভবনগুলো দুলতে থাকে। এতে আতঙ্কিত বাসিন্দারা দ্রুত ঘর থেকে বের হয়ে রাস্তায় চলে যান।

স্থানীয়রা জানান, কিছু ভবনে ফাটল ধরার সঙ্গে সঙ্গে সামান্য হেলে গেছে। সিদ্ধিরগঞ্জের হাউজিং এলাকা, হীরাঝিল আবাসিক এলাকা, আল ইসলামনগর, রনি সিটির নাম্বার গলি নাম্বার রোড এসব জায়গায় বহু ভবনে দেয়াল, কলাম, সিঁড়ি সাইড ওয়ালে গুরুতর ফাটল দেখা গেছে। কিছু ভবনের সাইড ওয়াল ভেঙে পাশের টিনশেড ঘরের ওপর পড়ে ক্ষতি হয়েছে। যদিও কেউ আহত হননি।

এদিকে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল এলাকার সিটি ইন্টারন্যাশনাল স্কুলের ভবনেও বড় ফাটল দেখা গেছে। ঘটনার পর ফাটল দেখতে উৎসুক জনতা ভিড় করছেন। স্কুলটির ইংলিশ মিডিয়াম শাখার ইনচার্জ কামাল উদ্দিন বলেন, আজ (শুক্রবার) বৃত্তি পরীক্ষা চলাকালে ভূমিকম্পে ভবন হঠাৎ দুলে ওঠে। সময় স্কুলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমরা তাৎক্ষণিকভাবে ছাত্রছাত্রীদের নিরাপদে নিচে নামিয়ে আনি। কেউ আহত হয়নি। তবে ভবনের একটি দেয়ালে বড় ফাটল দেখা দিয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, তাকদুম ভবন, প্রকৌশলী কুটির, শাহেনা নিবাসসহ আরও কয়েকটি বহুতল ভবনে দৃশ্যমান ক্ষতি হয়েছে। এসব ভবনকে ঝুঁকিপূর্ণ বিবেচনা করে বাসিন্দাদের সরে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

মুক্তিনগর এলাকার বাসিন্দা সেলিনা আক্তার বলেন, টায়ার গলির একটি বহুতল ভবনের দেয়ালে বড় ফাটল দেখা দিয়েছে এবং কয়েকটি রুমের টাইলস ভেঙে পড়েছে।

হীরাঝিল আবাসিক এলাকার বাসিন্দা রাসেল আহমেদ বলেন, হঠাৎ করে পুরো বিল্ডিংটা দুলে উঠল। প্রথমে বুঝতেই পারছিলাম না কী হচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যেই দেয়ালে ফাটল দেখা যায়। আমরা বাচ্চাদের নিয়ে নিচে নেমে রাস্তায় দাঁড়িয়ে থাকি।

রনি সিটির নাম্বার রোডের বাসিন্দা লিপি বেগম বলেন, আমাদের সিঁড়িতে টাইলসে চিড় ধরেছে। রান্নাঘরের শোকেস থেকে জিনিসপত্র পড়ে যায়। ভয় পেয়ে আমরা সবাই বাইরে বের হয়ে যাই। বাসায় উঠতে ভয় লাগছে।

আল ইসলামনগরের বাসিন্দা আব্দুল গফুর বলেন, ভবনটা এমনভাবে দুলছিল যে, মনে হচ্ছিল পাশের দিকে হেলে পড়ছে। ভূমিকম্প থামার পর দেখি কলামে ফাটল। এখন পরিবার নিয়ে কোথায় থাকব বুঝতে পারছি না।

মুক্তিনগরের কলেজছাত্রী নাদিয়া ইসলাম বলেন, আমি অনলাইনে ক্লাশ করছিলাম। হঠাৎ টেবিলচেয়ার কেঁপে উঠতে থাকে। নিচে নেমে দেখি পুরো গলির মানুষ রাস্তায়। পরে শুনলাম পাশের ভবনের কয়েকটা রুমের টাইলস ভেঙে গেছে।

ঘটনার পর স্থানীয় প্রশাসন, ফায়ার সার্ভিস প্রকৌশলীরা ভবনগুলোর ঝুঁকির মাত্রা যাচাই করতে জরুরি পরিদর্শন শুরু করেছেন। ঝুঁকিপূর্ণ ভবনে প্রবেশ না করতে বাসিন্দাদের সতর্ক করা হয়েছে।

স্থানীয়দের দাবি, আশপাশের আরও কয়েকটি ভবনে ফাটল দেখা দিয়েছে। এসব ভবনের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষজ্ঞ দলের দ্রুত পরিদর্শন জরুরি।

আদমজী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মিলন মিয়া জানান, কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আমাদের দায়িত্বপূর্ণ এলাকার বেশ কিছু ভবনে ফাটল দেখা দিয়েছে এবং কিছু ভবন হেলে পড়ার খবর পাওয়া গেছে। আমাদের তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!