বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর বিশেষ অভিযানে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ কক্সবাজার জেলার টেকনাফ থানার নারী মাদক কারবারি সলিমা বেগম (৫০)কে গ্রেপ্তার করেছে।
গতকাল ২৬ নভেম্বর বন্দর উপজেলাধীন আল রাফি ফিলিং স্টেশন এর সামনে থেকে গ্রেফতার করা হয়।
আটকৃত নারী মাদক কারবারি সলিমা বেগম টেকনাফ থানার জালিয়া পাড়ার মৃত মোঃ হোসেনের স্ত্রী। এসময় তার নিকট হইতে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ৬ লক্ষ টাকা হবে বলে জানা যায়।
সূত্র জানায়, গত ২৬ নভেম্বর বিকাল ৪ টায় গোপন সংবাদের মাধ্যমে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস টিম বন্দর থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আল রাফি ফিলিং স্টেশন এর সামনে অভিযান পরিচালনা করে ধৃত মাদক কারবারির সাথে থাকা একটি ব্যাগে তল্লাশি চালিযয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ তাকে গ্রেফতার করে বন্দর থানায় হস্তান্তর করা হয়।
২৭ নভেম্বর ধৃত সলিমা বেগম এর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে আদালতে প্রেরণ করে বন্দর থানা পুলিশ।




