বিশ্বের হৃদরোগ বিশেষজ্ঞদের একটি গবেষণা বলছে—দীর্ঘ ও সুস্থ জীবনযাপনের জন্য ব্যয়বহুল পদ্ধতির দরকার নেই। বরং জীবনযাত্রায় কিছু সহজ পরিবর্তন আনলেই হৃদরোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। বিশেষজ্ঞরা হৃদরোগ প্রতিরোধে সবচেয়ে কার্যকর ও সাশ্রয়ী যে উপায়টির কথা বলেছেন, তা হলো প্রতিদিন হাঁটা।
হৃদরোগ কমানোর সবচেয়ে সাশ্রয়ী উপায় : প্রতিদিন হাঁটা
হাঁটা কোনো যন্ত্র ছাড়াই করা যায়, সবার জন্য সহজ এবং খরচবিহীন।
এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে, খারাপ কোলেস্টেরল কমায় এবং হৃদযন্ত্রকে শক্তিশালী করে। দৈনন্দিন রুটিনে সহজেই যোগ করা যায়।
দীর্ঘ জীবনের জন্য ৪টি গুরুত্বপূর্ণ অভ্যাস
১। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস
প্রক্রিয়াজাত চিনি, লবণ ও স্যাচুরেটেড ফ্যাটের ব্যবহার কমানো জরুরি।
ফল, সবজি, গোটা শস্য, বাদাম ও বীজ বেশি খাওয়ার পরামর্শ দেওয়া হয়।
২। নিয়মিত শারীরিক কার্যকলাপ
প্রতিদিন হাঁটার পাশাপাশি সপ্তাহে অন্তত ১৫০ মিনিট মাঝারি ব্যায়াম (যেমন দ্রুত হাঁটা, সাইক্লিং বা দৌড়) করলে হৃদযন্ত্র সুস্থ থাকে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।
৩।মানসিক চাপ নিয়ন্ত্রণ
মানসিক চাপ হৃদরোগের বড় কারণ। তাই যোগব্যায়াম, ধ্যান বা পছন্দের শখের মাধ্যমে মনকে শান্ত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
৪। পর্যাপ্ত ঘুম
প্রতিদিন ৭-৮ ঘণ্টা ঘুম হৃদযন্ত্র, হরমোনের ভারসাম্য এবং মানসিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৫।বিশেষজ্ঞদের মূল বার্তা : প্রতিরোধই সবচেয়ে বড় সমাধান
হৃদরোগ চিকিৎসার চেয়ে প্রতিরোধ বেশি কার্যকর। তাই ছোট, সহজ ও টেকসই অভ্যাস যেমন সঠিক খাদ্য, প্রতিদিন হাঁটা, মানসিক চাপ কমানো এবং পর্যাপ্ত ঘুম—এসবই দীর্ঘ ও সুস্থ জীবন নিশ্চিত করতে পারে।
জীবনধারায় এসব পরিবর্তন আনলে হৃদরোগের ঝুঁকি কমবে এবং জীবন হবে আরো স্বাস্থ্যকর।
সূত্র: হিন্দুস্তান টাইমস




