নারায়ণগঞ্জ বুধবার | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই সফর, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
ফতুল্লার শীষ মহল মন্দিরে বিপদত্তারিনী পূজা পরিদর্শনে জেলা সনাতন পার্টি
ফতুল্লায় দেড় হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২
পেট্রোবাংলার চেয়ারম্যান ওয়ালিউর রহমান আপেলকে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের সাবেক নেতৃবৃন্দের ফুলের শুভেচ্ছা 
ফতুল্লায় ‘চুরির অভিযোগে’ রঙ মিস্ত্রিকে পিটিয়ে হত্যা, গ্রেপ্তার ৩
তৌকিরের উপর হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও আসামী গ্রেফতারে পুলিশের ব্যর্থতা!
ফতুল্লায় ভোররাতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তের আগুন
রাজনীতি এখন ৩ শ্রেণীর লোকের কাছে জিম্মি – আহমেদ আলী 
স্থানীয় সরকার নির্বাচন: আওয়ামী লীগ নেতাদের অংশগ্রহণ নিষিদ্ধের প্রস্তাবে ইসির ‘না’
বন্দরে ৯৫৫০ পিস ইয়াবাসহ দুই দম্পতি গ্রেপ্তার
ফতুল্লায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮
কিন্ডারগার্টেন এসোসিয়েশনের বন্দর থানা শাখার সভাপতি হলেন মোঃ আনোয়ার হোসেন
গোল্ডেন বুট জিততে হলে মেসিকে কী করতে হবে?
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ
বিদেশি সাংবাদিকের বইয়ে পাওয়া গেল মোজাফফরের অন্ধকার জীবনের গল্প
শেরপুরে আগুনে পুড়ল প্রাইভেটকারসহ চার প্রতিষ্ঠান
সড়কে নাসিকের নামে ‘নীরব চাঁদাবাজি’, জিম্মি পরিবহন চালকরা
সিদ্ধিরগঞ্জে মাদকসহ ৬ জন গ্রেপ্তার
আড়াইহাজারে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, দাবি হত্যা
নেই চিকিৎসক , ওষুধও সীমিত রূপগঞ্জ উপ-স্বাস্থ্য কেন্দ্রে
ফতুল্লায় অপরাধ সিন্ডিকেটের নতুন সেনাপতি ডাকাত আজমীর!!
শাহজালাল (রহ.) মাজারে ৫০০ খাদেম নিয়ে গড়ে তুলেছে অপরাধ নেটওয়ার্ক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
১০ অঞ্চলে আন্তর্জাতিক মানের স্পোর্টস ভিলেজ নির্মাণের পরিকল্পনা
বন্দরে নব্য বিএনপির বহুরুপীদের প্রভাব,জনবিচ্ছিন্ন রাজপথের ত্যাগী নেতাকর্মীরা
বন্দরে চুরি ঘটনায় চোর জাহিদকে পুলিশে সোর্পদ করল জনতা
বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী হান্নান গ্রেপ্তার
শেরপুরের শ্রীবরদীতে ইয়াবাসহ আটক ২
কেউ খোঁজ নেয়নি জুলাই আন্দোলনে আহত সাংবাদিকদের !
আ’লীগ নেতা রানা গ্রেপ্তার
জামালপুরে টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের ৫ম বর্ষে পদার্পণ
Next
Prev
প্রচ্ছদ
পল্টিবাজদের কারনে সব হারিয়ে বিপাকে স্বতন্ত্র প্রার্থী গিয়াস!

পল্টিবাজদের কারনে সব হারিয়ে বিপাকে স্বতন্ত্র প্রার্থী গিয়াস!

প্রকাশিতঃ

জাগো নারায়ণগঞ্জ

এবার নারায়ণগঞ্জ-৪ আসন থেকেও বিএনপির মনোনয়ন পাননি বিএনপির সাবেক এমপি ও জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দীন। এ আসনে জোটের শরীক দল জমিয়তে উলামায়ে ইসলামীর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি মনির হোসাইন কাসেমীকে মনোনিত করেছে বিএনপি। এই আসনে যখন স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তখন গিয়াসকে ঠেকানোর ঘোষণা দিয়েছেন তাকেই পল্টি দেয়া বারী ভুঁইয়াসহ অন্যান্যরা।

 

২৩ ডিসেম্বর জোটের প্রার্থী ঘোষণার পর মনির হোসাইন কাসেমী ছুটে যান ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়ার কাছে। ওই সময় গিয়াসের স্বতন্ত্র প্রার্থীর বিষয়ে ঘরোয়া আলোচনা আসলে বারী ভুঁইয়া নিজেই গিয়াসকে ঠেকানোর ঘোষণা দেন এবং বারী ভুঁইয়ার ছেলে আশরাফ ভুঁইয়া গিয়াস ও তার সন্তানদের নিয়ে অশ্রাভ্য ভাষায় কটাক্ষ করে কটুক্তি করেছেন বলে ওই ঘটনাস্থল সূত্রে জানা গেছে।

বারীর ছেলে গিয়াসকে নিয়ে নানা ধরণের কটুক্তিমুলক মন্তব্য করেন। সভা শেষে গিয়াসকে নিয়ে গালিগালাজ শুরু করে দেন বারীর ছেলে। এ আসনে গিয়াসের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

 

নেতাকর্মীদের সূত্রে জানাগেছে, আদালতপাড়ার রাজনীতিতে ছিলেন আব্দুল বারী ভুঁইয়া। ২০২২ সালের পূর্ব পর্যন্ত নারায়ণগঞ্জ ফতুল্লা থানা কিংবা নারায়ণগঞ্জের বাহিরের রাজনীতিতে সক্রিয়তা দুরের কথা, কোর্টপাড়ার রাজনীতিতে বিএনপির বিক্ষোভ মিছিলেও সক্রিয় ছিলেন না বারী ভুঁইয়া। এর আগে ২০০১ সালে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপির এমপি হওয়ার পর গিয়াসের সঙ্গে সখ্যতা তৈরি করেছিলেন বারী ভুঁইয়া। সেই বারী ভুঁইয়াকে কোর্টপাড়া থেকে টেনে ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক বানিয়েছেন গিয়াস। অথচ সেই বারী ভুঁইয়া গিয়াসকে পল্টি দিয়ে জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহামুদের বলয়ে রাজনীতিতে ডুকেছেন।

 

স্থানীয় নেতাকর্মীরা জানিয়েছেন, ২০২২ সালে বিএনপি থেকে বহিষ্কার হোন জেলা বিএনপির সাবেক সভাপতি তৈমূর আলম খন্দকার। ২০০৯ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত তৈমূর আলমের ছায়াতলে থেকে কোর্টপাড়ায় ছড়ি ঘুরিয়েছেন বদমেজাজী বারী ভুঁইয়া। এর আগে থেকেই তৈমূর আলমের চেম্বারে থেকে আইন পেশায় প্রতিষ্ঠিত হয় কুমিল্লার বাসিন্দা বারী ভুঁইয়া। ২০২২ সালে গিয়াস জেলা বিএনপির দায়িত্ব পাওয়ার পর বারী ভুঁইয়াকে ফতুল্লা থানা বিএনপির সদস্য সচিব, পরবর্তীতে সাধারণ সম্পাদক পদে বসান।

 

২০২৪ সালে শেখ হাসিনার সরকার পতনের পর ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী গিয়াসের বিরোধীতা করে রাজনীতি শুরু করলেও গিয়াসের পক্ষে অবস্থান নেন ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুলতান মোহাম্মদ মোল্লা, সাধারণ সম্পাদক বারী ভুঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ, আলমগীর হোসেন। সরকার পতনের পর ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায় প্রায় অর্ধশতাধিক বৈষম্যবিরোধী মামলা বিভিন্ন বাদীকে দিয়ে রুজু করানোর ব্যবস্থা করেন এবং হলফনামার নামে শত কোটি টাকার মালিক বনে যান বারী ভুঁইয়া।

 

এমন অবস্থায় ৪ ডিসেম্বর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে দিলে নেতৃত্ব হারান গিয়াস। পরবর্তীতে জানুয়ারী মাসে জেলা বিএনপির আহ্বায়ক হোন মামুন মাহামুদ। তখন গিয়াসকে পল্টি দিয়ে মামুন মাহামুদের বলয়ে ভীড়েন ওয়ানম্যান শো খ্যাত বারী ভুঁইয়া। মামুন মাহামুদের বলয়ে গিয়েও গিয়াসের বিরুদ্ধে নানা ধরণের অভিযোগ তুলতে থাকেন এবং গিয়াস ও গিয়াসের ছেলেদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলে নানা সময় ফেসবুকে ও বিভিন্ন স্থানে সমালোচনা করতে থাকেন বারী। যা স্থানীয় গণমাধ্যমে একাধিকবার প্রকাশিত হয়েছে।

 

নেতাকর্মীরা মনে করছেন, সাংগঠনিক সম্পাদক রিয়াদ চৌধুরী বহিষ্কার হয়েছেন। বারী ভুঁইয়া পূর্বের মত গিয়াসের সঙ্গে থাকলে ফতুল্লা থানা বিএনপির কমিটির অন্তত পূর্ণ নিয়ন্ত্রণ থাকতো গিয়াসের। টিটু একা থানা বিএনপি চালাতে পারতো না। ফলে ফতুল্লা থানা বিএনপির পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে এই আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন ছিনিয়ে আনাটা গিয়াসের জন্য সহজ হতো। কিন্তু বারী ভুঁইয়ার পল্টির কারনে এই আসনটিও গিয়াসের হাতছাড়া হয়েছে। এমন অবস্থায় গিয়াসের পক্ষে এই আসনে সুলতান মোহাম্মদ মোল্লা সহ নেতাকর্মীরা স্বতন্ত্র মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!