ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের বন্দরের মদনপুর এলাকায় র্যাবের অভিযানে ২০ কেজি গাজাঁসহ তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার ১লা জানুয়ারী ভোর ৪ টায় তাদেরকে গ্রেফতার করা হয়।
আটককৃত হলেন কুমিল্লা চৌদ্দগ্রামের মৃত.আলী মর্তুজার ছেলে মো.মিরাজ হোসেন মুন্না, ফেনীর গোবিন্দপুর এলাকার মো.রবিউলের ছেলে মো.মাঈনউদ্দিন এবং একই জেলার মাছিমপুরের কবির আহমেদের ছেলে মো.রাবিক।
র্যাবের কোম্পানী কমান্ডার মো.নাঈম উল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে।




