নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
সিসিটিভি ফুটেজে ভাগিনা রিফাত ও সালাম,মামলা হলেও গ্রেফতার নেই
প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষনাবেক্ষনের দায়িত্বে ছাত্রলীগের সাবেক নেতা নিমিতোষ ওঝা
Next
Prev
প্রচ্ছদ
মদনপুরে চাঁদাবাজি বিরোধী নেতাদের অনুসারীদের বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ!

মদনপুরে চাঁদাবাজি বিরোধী নেতাদের অনুসারীদের বিরুদ্ধেই চাঁদাবাজির অভিযোগ!

প্রকাশিতঃ

‎‎বন্দর প্রতিনিধি : মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক এস.এম মোমেন ও বন্দর থানার সাধারণ সম্পাদক আল–আমিন এর নেতৃত্বে তারেক জিয়ার নির্দেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ এই স্লোগান দিয়ে বন্দরের মদনপুর স্ট্যান্ডে চাঁদাবাজি বিরোধী কর্মসূচি পালন করার পর মাত্র ২দিন পরই তার অনুসারীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। ৫ লাখ টাকা চাঁদার দাবিতে তারা একটি ভবনের কেয়ারটেকারকে মারধর করে জোড় করে দেড়লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে।

‎

‎মদনপুর এলাকায় পাইছার পোলা হিসেবে পরিচিত মোমেন ও আল আমিন এর অনুসারীদের বিরুদ্ধে ওই চাঁদাবাজির ঘটনায় বন্দর থানায় অভিযোগ দায়ের হয়েছে।

‎

‎এ ঘটনায় মারধরের শিকার কেয়ারটেকার মোহাম্মদ সালাউদ্দিন বাদী হয়ে বুধবার ১৮ ফেব্রুয়ারি বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ৪ জনের নাম উল্লেখ করে আরো ৫জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

‎

‎অভিযুক্তরা হলেন, মদনপুর ফুলহর এলাকার হাবিব উল্লাহর ছেলে এস.এম বিল্লাল হোসেন ওরফে টোকাই বিল্লাল, জাহের উল্লাহর ছেলে দ্বিপ হোসেন, আলাল হোসেন এর ছেলে আরাফাত, রিয়াজ উদ্দিনের ছেলে সুজন।

‎

‎এরা মোমেন ও আল–আমিন এর চাচাতো ভাই ও রাজনৈতিক অনুসারী বলে জানিয়েছেন স্থানীয়রা।

‎প্রসঙ্গত, সম্প্রতি এস.এম বিল্লাহ ওরফে টোকাই বিল্লাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় জেল থেকে জামিনে বের হয়েছে।

‎

‎মদনপুরের এ ঘটনায় নারায়ণগঞ্জ–৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম পুত্র মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাউসার আশা তার ফেসবুকে আইডিতে পোস্ট দিয়ে লিখেছেন, সাবধান করার পরও মদনপুর এলাকায় চাঁদাবাজি এবং সন্ত্রাসী কার্যক্রম বন্ধ হয়নি। ইনশাল্লাহ রমজানের প্রথম দিন থেকে সাধারণ মানুষ শান্তিতে ঘুমাবে। কিন্তু আপনি চাঁদাবাজ হয়েও বাড়িতে ঘুমাতে পারবেন তো?।

‎

‎এদিকে মামলার বাদী সালাউদ্দিন অভিযোগে উল্লেখ করেন তিনি মদনপুর স্ট্যান্ড সংলগ্ন একটি হাসপাতালের ভবনের মালিকের কেয়ারটেকার হিসাবে ৪ বছর যাবত চাকরি করে আসছেন। বিবাদীরা তার কাছে এসে ওই ভবনের মালিকের মোবাইল নাম্বার চান এবং তার কাছ থেকে ৫ লাখ টাকা চাঁদা দবি করে, চাঁদা না দিলে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকে। সেই ধারাবাহিকতায় ১৬ ফেব্রুয়ারি বিকাল ৪টায় উল্লেখিতরা ওই ভবনের কাছে এসে চাঁদা দাবি করে এবং তাকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছে থাকা দোকান ভাড়ার ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এরপর ১৮ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টায় পুনরায় দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তারা ভবনের নিচে এসে আবারো ৫ লাখ টাকা দাবি করে। চাঁদা দিতে অসম্মতি জানালে ২নং বিবাদী দিপ্ত হোসেন তার হাতে থাকা লোহার রড দিয়ে হত্যার উদ্দেশ্যে সালাউদ্দিনের মাথায় কোপ দিয়ে রক্তাক্ত জখম করে। ১ ও ৩নং বিবাদী সালাউদ্দিনের প্যান্টের পকেটে থাকা বিল্ডিংয়ের ভাড়া বাবদ নগদ ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা নিয়ে নেয়।

‎

‎ডাকচিৎকারে তার ভাই শাহাবুদ্দিন তাকে বাচাতে আসলে তাকেও আঘাত করে বিভিন্ন স্থানে নীলফুলা জখম করা হয়। এ সময় আশে পাশের লোক ছুটে এসে তাদেরকে উদ্ধার করলে হামলাকারীরা তাকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

‎

‎এর আগে ১৬ ফেব্রুয়ারি এস এম মোমেন ও আলামিন এর নেতৃত্বে মদনপুর স্ট্যান্ডে ফুটপাত ও আশে পাশের দোকানপাট সহ, সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের উক্ত স্থানে ব্যবসা করতে কাউকে চাঁদা না দেওয়ার কথা বলে লিফলেট বিতরণ করেন। কেউ লাইনের ম্যান্টেনের নামে টাকা নিতে আসলে তাদেরকে ধরে ৯৯৯ নাম্বার কল দেওয়ার অনুরোধ করেন।

‎

‎মহানগর তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক এস.এম মোমেন বলেন, আমাদের নেতা তারেক রহমান ঘোষণা দিয়েছিলেন, জনগণের ভোটের নির্বাচিত হতে পারলে বাংলাদেশকে চাঁদাবাজি মুক্ত করবো। সেই লক্ষ্যেই আমরা আজকে মদনপুর ট্যান্ডে রাস্তায় নেমেছি। এখানে গত ১৬ বছর চাঁদাবাজি হয়েছে। এখনো সেই ফ্যাসিস্টের দোসররা চাঁদাবাজি করে যাচ্ছে। আর এসকল চাঁদাবাজির দায় আসছে বিএনপির উপর। আমরা সেই দায় নিবো না। আমাদের নব নির্বাচিত এমপি অ্যাডভোকেট আবুল কালাম এবং উনার ছেলে আবুল কাউসার আশা বন্দরকে চাঁদাবাজি মুক্ত করার ঘোষণা দিছেন। তাই আমরা এই মদনপুর থেকে শুরু করলাম, আশা করি সারাদেশের বিএনপির নেতারাও এমন কমর্সূচি হাতে নিবেন।

‎স্থানীয়দের মতে যারা চাঁদাবাজি বন্ধের জন্য এলাকায় মাইকিং সহ লিফলেট বিতরণ করে বক্তব্য দিচ্ছেন কেউ চাঁদাবাজি করতে আসলে বেঁধে রেখে পুলিশে খরব দিতে তাদের লোকজনই চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে।

‎

‎এ ব্যাপারে নারায়ণগঞ্জ–৫ আসনের সংসদ সদস্য আবুল কালাম এবং তার ছেলে আবুল কাউসার আশা সহ প্রশাসনের কঠোর ভাবে পদক্ষেপ নেওয়া জরুরি বলে তারা মনে করেন। নয়তো এসকল চাঁদাবাজদের অপকর্মের দায় বিএনপির কাধে গিয়ে পড়বে।

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!