নারায়ণগঞ্জ মঙ্গলবার | ২০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
  সর্বশেষঃ
রাজনৈতিক সরকারের সময়ও মব থামছে না কেন, নেপথ্যে কী?
বিএনপির অন্তর্কোন্দলে ৯ মাসে নিহত ৪০
মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন ইশরাক
কবিরাজির আড়ালে নারীদের ফাঁদ: স্ত্রী ফেলে নতুন নারীকে নিয়ে ফতুল্লায় আস্তানা!
রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
সোনারগাঁয়ে পানাম নগরী ও জাদুঘর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন
শেরপুরে পূজামণ্ডপ ঘিরে গোয়েন্দা নজরদারিতে সিআইডি
সোনারগাঁয়ে কারবারি-সেবীসহ গ্রেফতার ২১
প্রতিমন্ত্রী ইশরাক, অস্ত্র, মাদক এবং কিছু প্রশ্ন
সাত খুন, সিনহা ও আবরার হত্যা মামলা আপিল বিভাগে দ্রুত শুনানির উদ্যোগ
মিরুর ক্যাডার সাদ্দামের বিরুদ্ধে বৃদ্ধার সম্পত্তি দখলের অভিযোগ
“ভয় নেই, পাশে আছি” নিশ্চিন্তে উৎসব উদযাপন করুন-কর্নেল আরাফাত
লালপুর অর্ণিবান ক্রীড়া সংঘকে সদর উপজেলা ক্রীড়া সংস্থার ক্যারাম ও টিভি উপহার
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার-২২, ইয়াবা উদ্ধার 
সোনারগাঁয়ে চণ্ডীপাঠ ও মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু
সাংবাদিক হত্যার প্রতিবাদে ফতুল্লা প্রেস ক্লাবের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
কাঁচপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ : দগ্ধ ৪ জনই না ফেরার দেশে
শারদীয় দূর্গাপুজা উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের বিএসপি’র বস্ত্র বিতরন
আড়াইহাজারে স্ত্রীর প্রেমিকের ঘর থেকে স্বামীর বস্তাবন্দী লাশ উদ্ধার
দেড় বছরে অন্তর্বর্তী সরকার ব্যাপক ক্ষতি করেছে: পর্যটনমন্ত্রী মিল্লাত
জামালপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
জামালপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১ হাজার ৪৯২ আনসার-ভিডিপি সদস্য প্রস্তুত
জামালপুরের দেওয়াণগঞ্জ কামিল মাদ্রাসার একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন
আলীরটেকের গঞ্জকুমারিয়া এলাকার মূর্তিমান আতংক কামাল মাদবর
বকশীগঞ্জে দেড় লাখ টাকার অবৈধ রিং জাল জব্দ, ধ্বংস
মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার ৩, ড্রেজার পাইপসহ জব্দ 
আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান
দূর্গাপুজা উপলক্ষে দরিদ্র পরিবারের মাঝে কাউন্সিলর প্রার্থী মাহমুদুল হাসান
Next
Prev
প্রচ্ছদ
অপরাধের প্রশ্রয় দেয়ার প্রশ্নই আসে না- সাংসদ আবদুল্লাহ আলআমিন

অপরাধের প্রশ্রয় দেয়ার প্রশ্নই আসে না- সাংসদ আবদুল্লাহ আলআমিন

প্রকাশিতঃ

নারায়ণগঞ্জ ৪ আসনে চাদাঁবাজিসহ রাজনৈতিক দুর্বিত্তায়ন বন্ধে এবং অনৈতিক কাজ ও অপরাধের সাথে যুক্ত ব্যক্তির দায় নিবেনা সাংসদ অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিন। নিজের ফেসবুক ভ্যারিফাইড পেজে এমন ষ্ট্যাটাস দিয়ে সকল অপরাধের সাথে যুক্ত থাকা মানুষকে সতর্ক করলেন তিনি।
নিজের ফেসবুকে দেয়া ষ্ট্যাটাসটি পাঠকের সুবিধার্থে জাগো নারায়ণগঞ্জ ২৪.কমে প্রকাশ করা হলো:

একদম স্পষ্ট করে বলতে চাই, নারায়ণগঞ্জে বিশেষ করে নারায়ণগঞ্জ-৪ আসনে চাঁদাবাজিসহ রাজনৈতিক দূর্বিত্তায়ন বন্ধ হতে হবে। আমি আব্দুল্লাহ আল আমিন কোনো অনৈতিক কর্মকান্ডে যুক্ত নই। সেই সাথে কেউ কোনো অনৈতিক কাজে বা অপরাধের সাথে যুক্ত হলে তার দায় নিবো না। প্রশ্রয় দেয়ার ত প্রশ্নই আসে না।

নির্বাচনের আগে ও পরে কারো থেকে কোনোধরনের অনৈতিক বা অবৈধ সুবিধা নেই নাই। সেই সাথে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও থানাকে স্পষ্ট করে বলে দিয়েছি কোনো অপরাধমুলক কর্মকাণ্ডে আমি প্রশ্রয় দিবো না। যে কোনো অপরাধী ও অপরাধের ব্যাপারে জিরো টলারেন্স আছে, থাকবে।

আমি এটাও স্পষ্ট করে বলেছি, আমার পরিচয় দিয়ে কেউ অপরাধমূলক কাজ করতে চাইলে সাথে সাথে ব্যবস্থা নেয়ার জন্য। আমিও একশন নিবো।

পঞ্চবটী এলাকার ইয়াসিন আরাফাত নামের একজন আমার নির্বাচনের ক্যাম্পেইনের সময় আসেন এবং একসাথে কাজ করতে চান। কয়েকদিন পরে আমি জানতে পারি, সে আমার পরিচয় দিয়ে কয়েকজন ব্যবসায়ীর কাছে ফান্ড চেয়েছে। এটা জানার পরে আমি স্পষ্ট করে তাকে আমার সাথে আসতে নিষেধ করে দিয়েছি নির্বাচনের আগেই এবং বলেছি ভবিষ্যতে আমার নাম ব্যবহার করলে আমি পুলিশে সোপর্দ করবো। সেই সাথে ফতুল্লা থানাকেও বলেছি তার ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নিতে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্রআন্দোলনের পরিচয়ে আলিগঞ্জের তরিকুল ইসলাম পিয়াসের বেশ কিছু অনৈতিক কাজের অভিযোগ এসেছিলো। তখনও আমি প্রশাসনকে বলেছি অভিযোগের সত্যতা যাচাই করতে। আমাদের কাছে কিছু অভিযোগের প্রমাণ আসায় আমরা সচেতনভাবে তাকে এনসিপির সকল কর্মকাণ্ড থেকে দূরে রেখেছি। আজকে আমি আবারও বলছি, ইয়াসিন আরাফাত বা পিয়াসসহ অন্য যে কেউ যদি আমার নামে বা এনসিপির নাম ব্যবহার করে কোনো অবৈধ ফায়দা নিতে চায় তাহলে সরাসরি আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন। নারায়ণগঞ্জবাসী আমাদের উপর আস্থা রেখেছে পজিটিভ নারায়ণগঞ্জ গড়ার জন্য। চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, ভূমিদস্যুদের প্রতিহত করে সে আস্থার প্রতিদান দিতে চাই।

আর একটা কথা, নারায়ণগঞ্জের ব্যবসায়ী, শ্রমজীবী, চাকুরীজীবি ও সকল নাগরিকের প্রতি আহবান রইলো, অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়ানোর জন্য।

আমার পরিচয়ে কেউ যদি কোনো অন্যায় করতে চায়, তাহলে দয়া করে আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন এবং নিচে দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ম্যাসেজ দিয়ে আপনার নাগরিক অসুবিধা, সন্ত্রাস, মাদক, চাঁদাবাজি সম্পর্কে বিস্তারিত জানাবেন। দোয়া চাই সবার।

হোয়াটসঅ্যাপ নাম্বারঃ 01898868568.

 

 

এ সম্পর্কিত আরো খবর

সম্পাদক মন্ডলীঃ

মোঃ শহীদুল্লাহ রাসেল

প্রধান নির্বাহীঃ

মোঃ রফিকুল্লাহ রিপন

সতর্কীকরণঃ

এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি
অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও
প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
সকল স্বত্ব
www.jagonarayanganj24.com
কর্তৃক সংরক্ষিত
Copyright © 2024

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ

বনানী সিনেমা হল মার্কেট
পঞ্চবটী ফতুল্লা, নারায়ণগঞ্জ
ফোন নম্বরঃ ০১৯২১৩৮৮৭৯১, ০১৯৭৬৫৪১৩১৮
ইমেইলঃ jagonarayanganj24@gmail.com

Website Design & Developed By
MD Fahim Haque
<Power Coder/>
www.mdfahim.com
Web Solution – Since 2009

error: Content is protected !!